somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমাদের দেশ

২৫ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি কুকুরপ্রেমী নই।
কয়েকজন মিলে একটা কুকুরকে দড়ি দিয়ে ঝুলিয়ে ফেলল গাছের সাথে। কুকুরের গলায় দড়ি। কুকুরটা ছটফট করছে। বিকট করুন আওয়াজ করছে। চারপাশের লোকজন দৃশ্যটা দেখছে। তারা অনেক মজা পাচ্ছে। কুকুর যত ছটফট করছে তারা তত আনন্দ পাচ্ছে। কেউ কেউ খুশিতে-আনন্দে হাত তালি দিচ্ছে। টাইট করে দড়ি দিয়ে গলা বাঁধার কারণে কুকুরটা ক্রমশ মৃত্যুর দিকে যাচ্ছে। কিন্তু মানুষের সময়ের দাম আছে। তাই একজন লাঠি দিয়ে মাথার মধ্যে আঘাত করতে শুরু করলো। কুকুরটা মারা গেলো। আরেকটা ঘটনা বলি- একটা বেজিকে খাচায় বন্ধি করা হয়েছে। বেজির গায়ে পেট্রোল দেওয়া হলো। তারপর আগুন ধরিয়ে দেওয়া হলো। বেজিটা ছটফট করতে করতে মারা গেলো। আশেপাশের লোকজনের কি আনন্দ! ধর্ষন করে ভিডিও করা হচ্ছে। ধর্ষন করার পর গলা কেটে হত্যা করা হচ্ছে। ভিডিও গুলো ভাইরাল হয়েছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী যেন এই বিষয় গুলো জানেই না।

হাসিনা চলে যাওয়ার পর- বহু মানুষকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সেই ভিডিও গুলো স্যোসাল মিডিয়ায় এসেছে। কাউকে কি গ্রেফতার করা হয়েছে? নিহতদের জন্য কি ইউনুস সাহেব সমবেদনা জানিয়েছেন? গিয়েছেন নিহত ব্যাক্তিদের পরিবারের কাছে সমবেদনা জানাতে? বাসে, লঞ্চে, রাস্তায় নারীদের লাঞ্চিত করা হয়েছে- ইউনুস সাহেব গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তাদের? জুলাই আন্দোলনে মিথ্যা মামলা দিয়ে অসংখ্য মানুষকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের পরিবার গুলো কেমন আছে, সেই খোজ কি ইউনুস সাহেব নিয়েছেন? ধানমন্ডি ৩২ নম্বর ভেঙ্গে গুড়িয়ে দিলো। একবারও তিনি দুঃখ প্রকাশ করলেন না! ভারতের সাথে সম্পর্ক খারাপ করে পাকিস্তানের সাথে বন্ধুত্বের হাত বাড়ালেন! দেশের মানুষ হতবাক! কি হচ্ছে এসব! যেন দেশে আইন নেই। মা বাপ ছাড়া একটি পরিবার যেমন, দেশের পরিস্থিতি এখন সেরকম। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে- যে বা যারা আওয়ামীলীগ সাপোর্ট করবে তাদেরই গ্রেফতার করো।

গতকাল তৌহিদ আফ্রিদি নামে এক ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
আফ্রিদি ইউটিবার। ব্লগ বানায়, কনটেন্ট তৈরি করে। হাসিখুশি ছেলে। ভালো ছেলে। বেশ জনপ্রিয়। এই ছেলে দেশের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে বারবার। মানুষকে চাকরি দিয়েছে, নগদ অর্থ দিয়ে সাহায্য করেছে। অসুস্থদের চিকিৎসা করিয়েছে, দরিদ্র ব্যাক্তিদের হজ্ব করিয়েছে, বন্যার সময় নিজে মাথায় করে ত্রান সামগ্রী নিয়ে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। তৌহিদ আফ্রিদিকে কখনও কোনো মন্দ কাজ করেনি। ব্যাক্তিগত ভাবে আমি এই তৌহিদ আফ্রিদিকে চিনি না, জানিও না। তার সঙ্গে আমার কখনও দেখা সাক্ষাত বা কথা হয়নি। কিন্তু আমি নিশ্চিত এই ছেলে কাউকে খুন করেনি। অথচ তাকে জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে। অযথাই গ্রেফতার করা হয়েছে। এই ছেলের বাপ চাচা মামা খালু হয়তো আওয়ামীলীগার। কিন্তু এই ছেলেকে অযথাই গ্রেফতার করা হয়েছে। এর আগে তার বাবাকে গ্রেফতার করা হয়েছে।

হাসিনা চলে যাওয়ার পর- গত এক বছরে দেশের পক্ষে কেউ সত্য কথা বলেনি।
সবাই যেন বোবা হয়ে গেছে। এই সুযোগে এনসিপি হুমকি ধামকি শুরু করেছে। তারা যেন হুমকি ধামকি ছাড়া কথাই বলতে পারে না। এদিকে ইউনুস গং পাকিস্তানকে আব্বা ভাবতে শুরু করেছে। যেন তাদের ছাড়া আম আদের চলবেই না। তাদের ছাড়া আমাদের কোনো উপায় নেই। এডভোকেট ফজলুর রহমান চিৎকার করে সব সময় সত্যটা বলেছেন। ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা। সাহসী মানুষ। দেশের কোনো কবি সাহিত্যিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার অভিনয় শিল্পী- কেউ দেশের সার্বিক অবস্থা নিয়ে মুখ খুলেননি। কিন্তু ফজলুর রহমান সব সময় সত্য কথা বলেছেন। ইউনুস গংদের নিয়ে বলেছেন, রাজাকারদের নিয়ে বলেছেন, এনসিপি-জামাত শিবিরিকে নিয়ে উচিৎ কথা বলেছেন। উনি সত্য বলে বিপদে পড়েছেন। এই দেশে সত্য বলা অন্যায়। জামাত শিবির এখন চাচ্ছে মব সৃষ্টি করে তাকে মেরে ফেলতে।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:১৭
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৮

সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

×