somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

মুনা

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মুনা,

আজকাল আমি অনেক রাত পর্যন্ত জেগে থাকতে পারি না। ১০ টা বাজতেই ঘুম এসে পড়ে। তোমাকে লিখছি কিন্তু চোখে ঘুম। গতকাল বই পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম। পাশের ঘরে ফাজ্জা আর তার মা ঘুমে। তিন টায় ঘুম ভেঙে গেলো মশার কামড়ে। এখনকার মশা গুলো যেন কেমন, কামড় দিলে চুলকায়। যাইহোক, ওই ঘরে গিয়ে দেখি পুরো ঘর বরফের মতো ঠান্ডা। আমার শীতধরে গেলো। আমি এসিটা ২৫ করে দিলাম। তারপর এক গ্লাস পানি খেয়ে পাশের রুমে ঘুমাতে গেলাম।

মুহুর্তের মধ্যে ঘুমিয়ে পড়লাম। ভয়ানক এক স্বপ্ন দেখলাম। আমি সাপ ভয় পাই। স্বপ্নে সেই সাপ দেখলাম। জংলা মতো একটা জায়গা। আমি বসে আছি। তখন গাছের ডাল বেয়ে দুটা সাপ নেমে আসে। স্বপ্নের মধ্যেই ভয়ে কাপতে থাকলাম। ঘুম ভেঙে গেলো। মোবাইল হাতে নিয়ে দেখি তিনটা কুড়ি। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে আমার ভালো লাগে। কিন্তু ভয়ংকর স্বপ্ন নয়। সহজ সরল সুন্দর স্বপ্ন দেখতে ভালো লাগে। সেদিন খুব সুন্দর একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্নের কথা তোমাকে অন্য কোনো সময় বলিব।

মুনা, আসলে আমি নিজেকে প্রকাশ করতে পারি না। প্রকাশ করতে গেলে ভুলভাল করি। ধর্ম নিয়ে আমার কোনো সমস্যা নেই। যার ভালো লাগবে, সে নামাজ পড়বে, হিজাব পড়বে। তাতে আমার কি? কিন্তু যারা ধর্ম নিয়ে ভন্ডামি করে তাদের উপর আমার রাগ এবং ঘৃনা। মাদ্রাসার হুজুররা বলাৎকার। তাবিজ কবজ করা। ঝাড়ফুক করা। ধর্মের দোহাই দিয়ে মানুষকে বোকা বানানো- এসব আমি সহ্য করতে পারি না। আমার খুব রাগ হয়। ধর্মের কারণে দেশভাগ হয়ে গেলো। ধর্ম আবিস্কারের পর তো দাঙ্গা হাঙ্গামা তো কম হয় নাই। কত মানুষকে হত্যা করা হয়েছে তার হিসাব নাই।

মুনা, আজকাল আমি অনেকটা পথ হাটি। টানা নব্বই মিনিট হাটি। গরমকালে হাটার সমস্যা হলো, শরীর ঘেমে যায়। আমি অবশ্য আস্তে আস্তে হাটতে পারি না। জোরে জাটি। ঢাকা শহরে কি জোরে হাটা যায়? ফুটপাত গুলোর গজব অবস্থা। এর মধ্যে মানুষের সংখ্যা যেন কয়েক গুন বেড়ে গেছে। ইস্পাহানি কলেজের সামনে একটা চায়ের দোকান আছে। টানা ৩০ মিনিট হেটে এই চায়ের দোকানে এসে এক কাপ চা খাই। দুধ চা। বিশ টাকা দাম। চা টা ভালো হয়। চা শেষ করে একটা সিগারেট ধরাই। সিগারেট শেষ করে বাসার দিকে হাটা দেই। হাটতে হাটতে রাস্তার সব কিছু মন দিয়ে দেখি।

মুনা, ভেবেছিলাম আজ তোমাকে লম্বা একটা চিঠি লিখব। কিন্তু ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। রাতে খাবো না। এখনই ঘুমাবো। বাসায় ফেরার পথে রুমালি রুটি আর সবজি খেয়েছি। রেস্টুরেন্টে যে ছেলেটা খাবার দিয়েছে তার নাম রহমত উল্লাহ। আমাকে বেশ পছন্দ করে। কয়েকদিন ওদের রেস্টুরেন্টে না গেলেই ফোন দেয়। এই রেস্টুরেন্টে যে ছেলেটা রুটি বানায় তার নাম সুজন। সুজন আমার ভক্ত হয়ে গেছে। কোনো সমস্যা হলেই সুজন ফোন দিবে। রেস্টুরেন্টে গেলেই সুজন আর রহমান বেশ খাতির করে। আগামীকাল শুক্রবার। অনেক কাজ আছে আমার।

মুনা, তোমার খবর কি বলো? সংসার ধর্ম কেমন পালন করছো? বাচ্চারা কেমন আছে? তোমার স্বামীর কি খবর? তুমি তো হিজাব ধরেছো, বাইরে গেলে বোরখা পড়ো। ধর্মীয় নিয়ম কানুন বেশ রপ্ত করেছো। তুমি নিশ্চয়ই বেহেশতে যাবে! আমার ভাগ্য মন্দ। আমাকে যেতে হবে দোজকে। তবে তুমি চাইলে আমাকে বেহেশতে নিয়ে যেতে পারো। বলতো কিভাবে? আমি বলে দেই, তুমি বেহেশতে যাওয়ার পর যদি ইচ্ছা প্রকাশ করো, রাজীবকে এনে দাও। তখন ফেরেশতারা দৌড়ে গিয়ে আমাকে দোজক থেকে বেহেশতে নিয়ে আসবে। দেখলে অনেক পাপ করেও আমি কত সহজে বেহেশতে চলে যেতে পারি। এখন বলো তুমি কি আমায় বেহেশতে নিবে?
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×