somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমাদের শাহেদ জামাল- ৮৪

০১ লা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শাহেদ তার মেসে শুয়ে আছে।
বাইরে কড়া রোদ বলে সে বের হয়নি। বাংলা আশ্বিন মাস। অশ্বিনী নক্ষত্রের নামে এই মাসের নাম আশ্বিন। আশ্বিন মাসে শরৎ ঋতুর সমাপ্তি এবং হেমন্ত'র শুরু। আশ্বিন মাসে বৃষ্টিও হয়। একটানা ঝুম ঝুম বৃষ্টি হয়। যাইহোক, ঠান্ডা পানি খাওয়ার জন্য শাহেদের মন অস্থির হয়ে আছে। সমস্যা হলো তাদের মেসে ফ্রিজ নাই। বিকেলের আগে রুম থেকে বের হওয়া যাবে না। চার টার পর বের হতে হবে, তখন রোদের তাপ থাকবে না। অবশ্য তার জরুরী কোনো কাজও নেই। তার জন্য কেউ অপেক্ষা করে বসে নেই। তার চলছে অসযোগের ছুটি। বেকার মানুষের আবার ছুটি কি? পকেট ভরতি টাকা থাকলে সময় গুলো কাজে লাগানো যায়। পকেটে টাকা না থাকলে সময় গুলো নষ্ট হয়। এজন্যই এক কবি চিৎকার করে বলেছেন, 'সুন্দর সময় গুলো চিবিয়ে খাচ্ছে পাহাড়ি ইঁদুর'। ইঁদুর খুব ভয়ংকর প্রানী। সাপের চেয়ে কি বেশি ভয়ংকর ইঁদুর? সাপ ইঁদুর দুটাই আমার অপছন্দের দের প্রানী।

দুপুর বেলায় রফিক মেসে এসে হাজির।
সে বুদ্ধিমান ছেলে। ভালো ছেলে। রফিক সাথে করে দুপুরের খাবার নিয়ে এসেছে। আরো এনেছে ঠান্ডা পানি এবং এক প্যাকেট বেনসন সিগারেট। শাহেদ ঢক ঢক করে ঠান্ডা পানি খেলো। শাহেদের পুরোনো বন্ধু রফিক। একসাথে লেখাপড়া করেছে তারা। রফিক প্রেম করে বিয়ে করেছে অনেক বছর হলো। হাসিখুশি মানুষ রফিক। কিন্তু আজ রফিককে বেশ বিধ্বস্ত লাগছে। শাহেদ বলল, ঘটনা কি? রফিক বলল, আগে খেয়ে নিই। তারপর সমস্ত আলাপ। দুই বন্ধু মিলে আরাম করে খাওয়া দাওয়া করলো। রফিক খাবার না আনলে আজ শাহেদকে না খেয়ে থাকতে হতো। আল্লাহ চাননি শাহেদ আজ না খেয়ে থাকুক। এজন্যই আমাদের নবীজি স্পষ্ট করে বলে দিয়েছেন, রিজিকের মালিক আল্লাহ। আজ তিন দিন ধরে শাহেদ জামালের কাছে কোনো টাকা নেই। রুমমেট কারো কাছে ধার চেয়েও পাওয়া যাচ্ছে না। টাকা নেই বলে খাওয়া-দাওয়া বন্ধ হয়নি। কোনো না কোনো ভাবে ব্যবস্থা হয়েই যাচ্ছে।

রফিকের ঘটনা হচ্ছে-
তার স্ত্রী সোনিয়া তাকে 'ছাগলেরও অধম' বলেছে। রফিক চলতে ফিরতে সব সময় লোকজনকে 'ছাগল' বলে। সোনিয়া আর রফিক একসাথে রিকশা করে কোথাও যাচ্ছে, কেউ হয়তো উলটো পথে গাড়ি ঢুকিয়ে জ্যাম লাগিয়ে দিয়েছে, তখন রফিক বলে ওঠে ছাগলটা করলো কি! রফিকের মুখে ছাগল শুনে শুনে, তার ছেলে রনিও এখন কথায় কথায় সবাইকে ছাগল বলে ডাকে। রনির বয়স ৬ বছর। সোনিয়া অসংখ্য বার বলেছে, ছেলের সামনে বারবার 'ছাগল' 'ছাগল' বলবে না। আজ রনি স্কুলে গিয়ে তার বন্ধুকে 'ছাগল' বলেছে। শাহেদ সোনিয়াকে বলেছে, কেউ ছাগলের মতো কাজ করলে তাকে 'ছাগল' বলব না? যাইহোক, আজ সোনিয়া বলেছে, তুমি যে সবাইকে সব সময় 'ছাগল' 'ছাগল' বলো- তুমি নিজে 'ছাগলেরও অধম'। স্ত্রীর মুখে এই কথা শুনে রফিক প্রচন্ড কষ্ট পেয়েছে। প্রেম করে বিয়ে করার এই হচ্ছে ফল। রফিকের আজ মনে হচ্ছে- বাবা মায়ের ইচ্ছায় বিয়ে করলে- বউ নিশ্চয়ই ছাগল বলতো না।

একজন স্ত্রী তার স্বামীকে কেন ছাগলেরও অধম বলবে?
কারন কি? তাদের প্রেম ভালোবাসার বিয়ে। অবশ্য একজন স্ত্রী স্বামী সম্পর্কে যে মন্তব্য করবে সেটাই সঠিক। কারণ, বিয়ের আগ পর্যন্ত একজন মা জানে তার ছেলে কি রকম। কিন্তু বিয়ের পর জানে স্ত্রী। স্ত্রী'রা স্বামীকে হারে হারে চিনে। চেনাটাই স্বাভাবিক। তাই বলে স্বামীকে কেন বলবে, তুমি ছাগলেরও অধম! রফিক মানুষ হিসেবে ভালো। সহজ সরল প্রানবন্ত। হ্যা রফিকের ইনকাম কম। কিন্তু যা ইনকাম করে তা তো সবটাই পরিবারের পেছনেই খরচ করে। সে রিকশায় না উঠে পঞ্চাশ টাকা ভাড়া বাচায়। সেই টাকা দিয়ে অফিস থেকে ফেরার পথে স্ত্রীর জন্য চটপটি বা ফুচকা কিনে নিয়ে যায়। দুনিয়ার সব মেয়ের মতো সোনিয়াও ফুচকা পছন্দ করে। সেই স্ত্রী বলে- তুমি ছাগলের চেয়েও অধম। আহ কি কষ্ট! কি যন্ত্রনা! এর চেয়ে মরে যাওয়া ভালো। ভালোবাসার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী! আসলে একটা মেয়েরা প্রেমিকা হিসেবে ভালো হয়। কিন্তু স্ত্রী হিসেবে নির্বোধ হয়। প্রেমিকা থাকা অবস্থায় বলে- তোমাকে ভালোবাসি। তোমার সাথে গাছ তলায় জীবন কাটিয়ে দেবো। সেই গাছ তলায় থাকতে চাওয়া প্রেমিকা বিয়ের পর চোখ পাল্টি দেয়। বলে- গহনা দাও, সীতা হার দাও। ফ্লাট কিনো। বাড়ি কিনো। চলো ইউরোপ ট্যুর দিয়ে আসি।

শাহেদ জামাল পুরো ঘটনা মন দিয়ে শুনলো।
এবং সে মনে মনে ভাবছে তার প্রেমিকা বা স্ত্রী নীলা যদি তাকে বলতো- তুমি ছাগলেরও অধম। তখন সে কি করতো? সে সহ্য করতে পারতো না। অবশ্য একথাও ঠিক বিয়ের বয়স যত বাড়তে থাকে, স্বামী স্ত্রী দুজনেরই মুখের লাগাম তত কমতে থাকে। তখন দুজন দুজনকে মুখে যা আসে বলে দিতে পারে। এরকম শাহেদ জামাল অনেক দেখেছে। স্বামী স্ত্রীর চুলোচুলি, মারামারি, অকথ্য ভাষায় গালাগালি অনেক দেখেছে শাহেদ। পরে আবার দুজনের মাথা ঠান্ডা হলে- দুজন মিলে রেস্টুরেন্টে খায়। বাসায় ফেরার পথে স্বামী স্ত্রীকে শাড়ি কিনে দেয়। রাতে ভাব ভালোবাসা হয়। শাহেদ রফিককে বলল- হুট করে সোনিয়া ভাবী তোকে কেন- ''তুমি ছাগলেরও অধ্ম বলল? কারন টা কি? কি এমন ঘটেছে? আমি তো জানি তোরা সুখী পরিবার। ছেলে মেয়ে নিয়ে তোরা ভালো আসিছ। সোনিয়া যদি তোকে 'ছাগলের অধম' বলে থাকে, সেটা ফান করে বলেছে। সিরিয়াস কিছু না। স্বামী স্ত্রী হলো বন্ধু। ভালো বন্ধু। এক বন্ধু আরেক বন্ধুকে ছাগল বললে সমস্যা কি? অতি সাধারন একটা বিষয়কে সিরিয়াস ভাবে নেওয়ার কিছু নাই।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫১
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×