somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

মন ভালো করার উপায়!

১৬ ই জুন, ২০২৬ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মন ভালো না থাকলে ভালো ভালো কাজ করতে হয়।
রাস্তায় বেড়িয়ে যান। অনেক দরিদ্র মানুষ পেয়ে যাবেন। পাচ জন দরিদ্র মানুষকে পেট ভরে খাওয়ান। তারপর তাদের হাতে কিছু টাকা দিয়ে দেন। দেখবেন মন ভালো হয়ে গেছে। আপনি মানুষ কাজেই মানুষের জন্য আপনাকে কিছু না কিছু করতে হবে। অন্যের খুশিতে যখন আপনি খুশি হবেন, তখন থেকে আপনার আর মন খারাপ হবে না। নিজের মন খারাপ নিয়ে না ভেবে অন্যের মন খারাপ কিনা সেটা ভাবুন। অন্য মানুষের মন ভালো করে দিন।

সমাজে অসুস্থ মানুষ আছে অনেক।
টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না। কমপক্ষে তিন জন অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দেন। দেখবেন মন ভালো হয়ে গেছে। আপনি মানুষ তাই আপনাকে মানুষের পাশে দাড়াতে হবে। মানুষের জন্য ভালো কিছু করতে হবে। নিজেকে এত ব্যস্ত রাখুন, যেন মন খারাপ হওয়ার সময় না হয়। দায়িত্ব নিন, দায়িত্ব পালন করুন। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার প্রতি দায়িত্ব পালন করুন। তারপর সমাজের জন্য কিছু করুন। করা উচিৎ।

সমাজে অনেক মেধাবী ছাত্র আছে।
টাকার অভাবে মন ভরে পড়াশোনা করতে পারছে না। এমনকি তিনবেলা পেট ভরে খেতে পারে না। এই ধরনের মেধাবী ছাত্রদের পাশে দাড়ান। তাদের লেখাপড়ার খরচ দেন। দেখবেন মন ভালো হয়ে গেছে। আপনি মানুষ! সৃষ্টির সেরা জীব। রাস্তায় ফুটপাতে দেখবেন চায়ের দোকান। সেখানে দেখবেন কুকুর আছে। ওদের বিস্কুট কিনে দেন, কেক কিনে দেন। দেখিবেন কুকুর গুলো খুশিতে লাফাচ্ছে। স্বামী বিবেকানন্দ কি বলেছেন মনে নাই? জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।

মন ভালো রাখার জন্য আসলে টাকার দরকার।
টাকা ইনকাম করতে হবে। টাকা ছাড়া বর্তমান সমাজে দুই পয়সা মূল্য নাই। টাকা ইনকাম করার জন্য ভালো ভাবে পড়াশোনা করতে হবে। ভালো সাবজেক্ট নিয়ে পড়তে হবে। নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। পরিশ্রম ও সততা দিয়েও অনেক টাকা ইনকাম করা যায়। মানুষের জন্য কিছু করতে হলে টাকার প্রয়োজন। আপনি যখন মানুষকে টাকা দিবেন, তখন দেখবেন মানুষ কত খুশি হয়।

সাধারণত মানুষ মন খারাপ থাকলে, মুভি দেখে, গান শুনে, প্রিয় খাবার গুলো খায়, প্রিয় জনের সাথে সময় কাটায়।
আড্ডা দেয়। ঘুরে বেড়ায়। অথবা কিছু লিখে। অথবা চুপচাপ বসে থাকে। মানুষের মন বড় রহস্যময়। মন যে কত কিছু চায় তার ইয়ত্তা নেই। আপনি মনের কথা শুনবেন না। মন যেন আপনার কথা শুনে। অর্থাৎ মনের বশ হয়ে যাবেন না। মন যখন বেশি বাড়াবাড়ি করবে, তখন মনকে বলবেন, মনরে ছাই খা। ছাই খা।

সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×