somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

খাজা নাজিমুদ্দিন

২৪ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৮৯৪ সাল।
কলকাতায় তখনও ঘোড়ার গাড়ি চলছে। এদিকে ঢাকার প্রশাসনিক কাজ পরিচালনা করেন ব্রিটিশ কালেক্টর ও ম্যাজিস্ট্রেটগণ। ঢাকার নবাব পরিবারের 'খাজা নাজিমুদ্দিন' জন্মগ্রহণ করেন। খাজা নাজিমউদ্দিন একজন বাঙ্গালী। কিন্তু তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে ছিলেন। ইহা অত্যন্ত দুঃখজনক।

শের-এ-বাংলা এ কে ফজলুল হক জন্মেছিলেন ১৮৭৩ সালে কলকাতার কাছাকাছি।
খাজা নাজিমুদ্দিনের জন্মের এক বছর আগে। নাজিমুদ্দিন ভারতের আলীগড় কলেজে, লন্ডনের ডানস্টাবল গ্রামার স্কুলে পড়াশোনা করেন। ইংল্যান্ডের কেমব্রিজ থেকে ব্যারিস্টারি পাস করেন। খাজা নাজিমুদ্দিন ছিলেন- শিক্ষিত, মার্জিত ও ঐতিহ্যবাহী অভিজাত পরিবারের সন্তান। নিখিল ভারত মুসলিম লীগের সদস্য হিসেবে নাজিমুদ্দিন দুইবার বাংলার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১৯৩৪ সালে খাজা সাহেব নাইট উপাধি পান।
১৯৩৭ সালের সাধারণ নির্বাচনে খাজা নাজিমউদ্দীন মুসলিম লীগের প্রার্থী হিসেবে পটুয়াখালী থেকে নির্বাচনে কৃষক প্রজা পার্টির নেতা এ.কে ফজলুল হকের কাছে পরাজিত হন। দেশভাগের পর- খাজা নাজিমউদ্দীন পূর্ব বাংলার (পূর্বপাকিস্তান) মুখ্যমন্ত্রী নিযুক্ত হন। আর ১৯৪৮ সালে জিন্নার মৃত্যুর পর পাকিস্তানের গভর্নর জেনারেল গোন। ১৯৫১ সালে লিয়াকত আলী খান নিহত হওয়ার পর তিনি পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী হোন। খাজা নাজিমুদ্দিন ১৯৬৪ সালে ৭০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

খাজা নাজিমউদ্দী ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক ছিলেন।
ছাত্র থাকাকালীন ইংল্যান্ডে নিয়মিত খেলাধূলা করতেন। ফুলবল এবং টেনিস নিয়মিত খেলতেন। খাজা সাহেব ১৯৩২ সালে কলকাতা থেকে সর্বপ্রথম ইংরেজি পত্রিকা 'স্টার অব ইন্ডিয়া' প্রকাশ করেন। খাজা নাজিমউদ্দিন ১৯২২ সাল থেকে ১৯২৯ সাল পর্যন্ত- ঢাকা মিউনিসিপালটির চেয়ারম্যান ছিলেন। অনেকে বলেন, খাজা সাহেব ছিলেন- কায়েদে আযমের ভক্ত। ১৯৫৩ সালের লাহোর দাঙ্গা, ভাষা আন্দোলন এবং অর্থনৈতিক সমস্যার কারণে নাজিমউদ্দিন সরকার ব্যর্থ হয়।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×