somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ভগৎ সিং দেশদ্রোহী নন

২৪ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভগৎ একজন মানবিক এবং হৃদয়বান মানুষ।
তিনি দেশদ্রোহী নন। তিনি তার দেশকে ভালোবেসেই জীবন দিয়েছেন। তার মতো সাহসী এবং ত্যাগী কতজন হতে পারে! তার কোনো লোভ ছিলো না। তিনি নিজের কথা, নিজের পরিবারের কথা কখনো ভাবেননি। তিনি ভেবেছেন শুধু দেশের কথা। পুরো ভারত তাকে ভালোবাসে, সম্মান করে। যারা দেশের জন্য জীবন দেয়, তারা কি দেশদ্রোহী হতে পারে? পড়তে হবে, প্রচুর পড়তে হবে। তাহলেই সত্যটা জানতে পারবেন। অনুভব করতে পারবেন।

ভগৎ সিংহের জন্ম একটি শিখ পরিবারে।
তার পরিবার আগে থেকেই ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। ব্রিটিশ ভারতে পাঞ্জাব প্রদেশে ১৯০৭ সালে তার জন্ম। ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভগৎ সিং'র বয়স ১২ বছর। ভগৎ সিং ছিলেন একজন স্বাধীনতাকামী বীর দেশপ্রেমিক। যখন তাঁকে ফাঁসির মঞ্চে আসার জন্য এবং মৃত্যুর কাঁঠগড়ায় দাড়াঁবার জন্য ডাকা হয়েছিল তখন ও তিনি রাশিয়ার মহান বিপ্লবী সমাজতান্ত্রিক নেতা লেনিনের রাষ্ট্র ও বিপ্লব বইটি পড়ছিলেন।

ভগৎ সিং কিশোর বয়সে লাহোরের ন্যাশনাল কলেজে পড়াশুনা শুরু করেন,
কিন্তু বাল্য বিবাহ থেকে মুক্তি পাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে যান। ছাত্র থাকার সময়ই তার মধ্যে প্রবল যুক্তিবাদের বিকাশ ঘটে । কলেজের পাশে দ্বারকানাথ লাইব্রেরী যেখানে তিনি ইতিহাস ,রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সাহিত্য ইত্যাদি পাঠ করতে থাকেন । অল্প বয়সেই হিন্দি, ইংরেজি, উর্দু, সংস্কৃত ভাষা শিখেছিলেন । টলস্টয়, ভিক্টর হুগ, আনাতল ফ্রাস ,ভলতেয়ার, গোর্কি, দন্তয়েভসকি, রবীন্দ্রনাথ, নজরুলের লেখা পড়তে শুরু করেছিলেন ।মার্কস,এঙ্গেলস, লেনিন তিনি গভীর আগ্রহে চর্চা করতে শুরু করেছিলেন। সোভিয়েতের বিপ্লব তার মনে রেখাপাত করেছিল ।

১৯৩১ সালের ২৩শে মার্চ সন্ধ্যা সাতটার সময় লাহোর জেলে ভগৎ সিং ফাঁসি কার্যকর হয়।
ফাঁসির আগে ভগৎ সিংকে ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চাইতে অনুরোধ করা হয়, ভগৎ সিং সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। ফাঁসির মঞ্চে মুখ ঢাকার কাপড় ব্যবহার করতেও তিনি অস্বীকার করেছিলেন। মাত্র ২৩ বছর বয়সে ফাঁসিতে ঝুলিয়ে সাম্রাজ্যবাদী বিটিশ রাজ হত্যা করেছিল। ভগৎকে ব্রিটিশ সরকার জঙ্গি বলে সম্বোধন করত। ভগৎ সিং ভয়কে জয় করতে সক্ষম হয়েছিলেন তাঁর মতাদর্শ, চর্চা ও প্রজ্ঞার মাধ্যমে।’

চোদ্দ বছর বয়স থেকেই ভগত সিং স্বাধীনতা আন্দোলনের সাথে আস্তে আস্তে জড়িয়ে পড়তে থাকেন।
সময় ভগত নাটকের মাধ্যমে জনতার মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তোলার প্রচেষ্টা করেছিলেন। ভগৎ কে বাদ দিয়ে ইতিহাস লেখা যাবে না। এরকম সাহসী ছেলে ঘরে ঘরে জন্ম নিলে, সেই দেশ তরতর করে এগিয়ে যাবে। সেই জাতি মাথা উঁচু করে বেচে থাকবে। এযুগের ছেলেমেয়েরা ইউটিউব ফেসবুক টিকটক নিয়ে ব্যস্ত। তাদের উচিৎ ভগতের জীবন থেকে শিক্ষা নেওয়া।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×