somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

কত কথা!!

২০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মানুষের কথা বলার বিষয়ের অভাব নেই।
একবার কথা শুরু করলে মানুষ এক বিষয় থেকে অন্য বিষয়ে চলে যায় দ্রুত। প্রিয় মানুষের সাথে কথা বলা সবচেয়ে সহজ। প্রেমিকার সাথে অনায়াসে যে কোনো কথা বলা যায়। এত ভাবনা চিন্তার কিছু নাই। গুরুজনদের সাথে হিসাব করে কথা বলতে হয়। মন্দ লোকদের সাথে হিসাব করে কথা বলতে হয়। অতি চালাক চতুর লোকদের সাথে হিসাব করে কথা বলতে হয়। ধার্মিকদের সাথে হিসাব করে কথা বলতে হয়। জ্ঞানীদের সাথে হিসাব করে কথা বলতে হয়। কিন্তু প্রেমিকার সাথে কথা বলতে হয় হিসাব ছাড়া। স্ত্রীর সাথে কথা বলতে হয়, হিসাব করে। আর প্রেমিকা!! প্রেম ভালোবাসার মধ্যে কোনো দায় দায়িত্ব নেই। যেখানে দায়িত্ব নেই, সেখানে যা খুশি তাই বলা যায়।

এক মেয়ে আমার সাথে সারারাত কথা বলতো।
অথচ মেয়েটা আমার প্রেমিকা ছিলো না। মেয়েটা বলতো তুমি শুধু কথা বলো। ননস্টপ কথা বলো। চুপ থাকবে না। আমি তোমার কথা শুনবো। তোমার গলার স্বর সুন্দর। শুনতে ভালো লাগে। মেয়েটা বোকা। আমার গলার স্বর মোটেও ভালো না। উচ্চারণ ভালো না। অথচ মেয়েটার কাছে আমার কন্ঠস্বর কেন ভালো লাগতো আমি জানি না। এই মেয়েকে একদিন সুনীলের কবিতা আবৃত্তি করে শুনিয়ে ছিলাম। মেয়েটা মুগ্ধ হয়ে গিয়েছিল। অথচ আবৃত্তি মোটেও ভালো হয়নি। প্রেমের সময় সব কিছুই ভালো লাগে। বিয়ের পর ভালো লাগা কমতে থাকে। প্রেম সস্তা কিন্তু বিয়ে অনেক বড় ব্যাপার।

রুমা নামের একটা মেয়ে ছিলো।
আমার সাথে ভালো সম্পর্ক ছিলো। মেয়েটা আমাকে বিয়ে করতে চেয়েছিল। রুমার সাথে আমার বিয়ে হয়নি। এই মেয়েটার সাথে দীর্ঘদিন কথা হয়েছে। কত বিষয় নিয়ে যে কথা বলতাম। আসলে কথা বলার বিষয়ের তো অভাব নেই। ধর্ম, রাজনীতি, ইতিহাস, প্রেম ভালোবাসা, গ্রামের কথা, শহরের কথা, গল্প উপন্যাস নিয়ে কথা, বিশ্বসাহিত্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যে কোনো বিষয় নিয়ে কথা বলা যায়! একবার কথা শুরু করলে, কথা আর শেষ হয় না। একবার কথা শুরু করলে, ভোর হয়ে যায়। কত রাত কথা বলে পার করে দিয়েছি। আমি রাজনীতি, ধর্ম, দেশভাগ প্রেম ভালোবাসা এইসব বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করি।

এক স্কুল শিক্ষিকার সাথে আমার বেশ ভাব ছিলো।
উনি আমার সাথে কথা বলতে পছন্দ করতেন। শিক্ষিকাকে আমি সময় দিতে পারতাম না। আমার জন্য অপেক্ষা করতেন। উনি মুগ্ধ হয়ে আমার কথা শুনতেন। যেহেতু উনি মুগ্ধ হয়ে আমার কথা শুনতেন, তাই আমি পাগলের মতো কথা বলে যেতাম। আমার যুক্তি তর্কের সাথে পারতেন না। হার মেনে নিতেন। উনার সাথে আমার কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি। শুধু মাত্র কথা বলে, উনার মন জয় করে নিয়েছিলাম। কথা দিয়ে মানুষকে আপন করে নেওয়া যায়। আবার কথার কারনেই মানুষের সাথে দূরত্ব বাড়ে। এজন্য বলে, মানুষের কথা বন্দুকের গুলির চেয়ে মারাত্মক। কথা বলা উচিৎ সুন্দর করে। হাসিমুখে। প্রতিটা শব্দ সঠিক ভাবে উচ্চারণ করতে হবে। কথা বলার সময় সুন্দর শব্দ ব্যবহার করতে হয়।

সুরভির সাথে ফোনে অনেক কথা হতো।
সে আমার কথা শুনতে শুনতে ঘুমিয়ে যেতো। গভীর ঘুম। আমরা বেড়াতে যেতাম। আমি কথা বলতাম। সুরভি বাসের মধ্যেই ঘুমিয়ে যেতো। এখনো বিছানায় শুয়ে আছি। বিছানায় শোয়া মাত্র আমার ঘুম আসে না। টুকটাক কথা বলছি। সুরভি বালিশে মাথা রাখা মাত্র ঘুমিয়ে যায়। আমার ঘুম আসে না, আমি এপাশ ওপাশ করি। সুরভির এত ঘুম! বিয়ের আগে একবার সুরভি বলেছিল, বিয়ের পর আমি শুধু ঘুমাবো। সে কথা রেখেছে। সে শুধু ঘুমায়। তার ঘুমের কোনো সমস্যা নেই। যার ঘুমের সমস্যা নেই সে সুখি মানুষ।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

=মন কথনিকা-৬৩৮৯-৯০=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫৫

মন কথনিকা-৬৩৮৯
সকাল সকাল উঠে দেখি, চোখের মাঝে ঘুমের পাহাড়
চোখ মেললেই ঘুমরা ছড়ায়, চোখের মাঝে ক্লান্তির বাহার
রাত বারোটায় ঘুমোতে যাই, ফযর বেলা উঠে পড়ি
পাঁচ ঘন্টা ঘুম মাত্র ঘুমাই, না ঘুমিয়ে ক্লান্তি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×