যতদূর মনে পড়ে, ৫ই মে থেকে দেশ চালাবে বলেছিলেন হেফাজতের নেতারা
আওয়ামীলীগ দেশ চালাচ্ছে, তারা অনেক খারাপ
বিএনপি দেশ চালিয়েছে, তারাও অনেক খারাপ
দুই সরকারের আমলেই প্রতিপক্ষের বেশ ক্ষয়-ক্ষতি হয়েছে
কিন্তু হেফাজতের প্রতিপক্ষ কে?
পুলিশ?
শাহবাগীরা?
ব্লগাররা?
নাস্তিকরা?
নাকি বাংলাদেশের সবাই ...
গত দুই দিনের তান্ডবে যা দেখেছি, নিঃস্ব হয়েছে সাধারণ মানুষ (এবং সাধারণ ধর্মপ্রাণ মুসলমান)
যার দোকান এবং একমাত্র আয়ের দোকানটি পুড়ে গেছে, সে কিন্তু শফী সাহেবের মতোই পাচ ওয়াক্তের নামাজী মানুষ
বিজিবির যিনি মারা গেলেন, তিনিও মুসলমান এবং ব্লগার/শাহবাগী নন
হেফাজতে ইসলাম কোন ইসলামকে রক্ষা করছে আমার জানা নেই, তবে জিহাদ করে মানুষ মারার এই রাজনীতির স্বয়ং আল্লাহও কি সহ্য করছেন??
কুরআন পুড়িয়ে, মানুষ মেরে, আগুন জালিয়ে দেশ চালানো যাবে কি?
...
আমার ঐ দোকানী কিংবা পবিত্র কুরআন পোড়ানো ঐ পশুটার জন্য দুঃখ হয় না
যার জন্য দুঃখ হয়, তার নাম 'বাংলাদেশ'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


