কাজিন দের কে বিয়ে করার রীতি হিন্দু ধর্মে নেই
নিকটাত্মীয়ের মধ্যে বিয়ে বিজ্ঞানসম্মত নয় - - একথা সনাতন ধর্ম বহু আগেই জানিয়ে দিয়েছে ।
চাচাতো, মামাতো, খালাতো ও ফুফাতো ভাই-বোনদের মধ্যে বিয়ের পরিণামে যে সন্তান হয়, তার মধ্যে জন্মগত ত্রুটি দেখা দেওয়ার ঝুঁকি বেশি। দ্য ল্যানসেট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড শহরে বসবাসকারী পাকিস্তানি বংশোদ্ভূত জনগোষ্ঠীর মধ্যে এক গবেষণা চালিয়ে দেখা যায়, নিকটাত্মীয়ের মধ্যে বিয়ের মাধ্যমে জন্মগ্রহণকারী সন্তানের জিনগত অস্বাভাবিকতার হার সাধারণ শিশুদের তুলনায় ৩০ শতাংশ বেশি।
এসব অস্বাভাবিকতার মধ্যে নবজাতকের অতিরিক্ত আঙুল গজানোর মতো সমস্যা থেকে শুরু করে হূ ৎপিণ্ডে ছিদ্র বা মস্তিষ্কের গঠন-প্রক্রিয়ায় ত্রুটি দেখা দিতে পারে। গবেষণায় নেতৃত্ব দেন লিডস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এয়ামন শেরিডান। ২০০৭ থেকে ২০১১ সালের মধ্যে জন্মগ্রহণকারী সাড়ে ১৩ হাজার শিশুকে ওই গবেষণার আওতায় আনা হয়।
ব্র্যাডফোর্ড শহরে দক্ষিণ এশীয় অভিবাসীদের বড় একটি অংশ বসবাস করে। সেখানে পাকিস্তানি বংশোদ্ভূত জনগোষ্ঠীর মধ্যে ৩৭ শতাংশই রক্তের সম্পর্কের আত্মীয়দের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে থাকে। বিশেষজ্ঞরা বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে রক্তের সম্পর্কের আত্মীয়দের মধ্যে বিয়ের প্রচলন রয়েছে। সারা বিশ্বে ১০০ কোটির বেশি মানুষ এ রকম সংস্কৃতি ধারণ করে। রয়টার্স ও এএফপি
সনাতন ধর্মে 'গোত্র প্রথা'ও গড়ে উঠেছে বৈজ্ঞানিক কারণেই
ব্রহ্মা মানব জাতির সৃষ্টির পর প্রত্যেক ঋষির বংশধরকে একটি করিয়া গোত্র হিসাবে বিবেচনা করিলেন ।ঋষির নাম অনুসারে গোত্রের নামকরন করা হল । যেমন আলিমান ঋষির থেকে অলিমান গোত্রের সৃষ্টি হল ,কাশ্যব ঋষি থেকে কাশ্যব গোত্র ,অলিমান ঋষি থেকে অলিমান গোত্র ,এইভাবে ব্রহ্মা ধীরে ধীরে অসংখ্য গোত্র সৃষ্টি করলেন ,যতদিন যাইতে লাগলো গোত্রের জনসংখ্যা তত বৃদ্ধি পাইতে লাগলো । ব্রহ্মা একি গোত্র থেকে বিবাহ নিষিদ্ধ ঘোষণা করলেন ।
এই বিষয়ীটি বিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করা যাক .....
বিজ্ঞানীরা প্রমান করেছে যে রক্তের সম্পর্ক আছে এইরূপ ছেলে মেয়ের একসাথে বিয়ে হলে তাহলে তাদের সন্তান এর উপর এর খারাপ প্রভাব পরে । চিকিৎসা বিজ্ঞানে বলা আছে ,ইহার ফলে ব্লাড ক্যান্সার,thalasamia, birth defects, stillbirths, infant mortality and a shorter life expectancy সহ বিভিন্ন জেনেটিক সমস্যা সন্তানের দেখা দিতে পারে ।বিজ্ঞানীরা আরও বলেছেন যে বিবাহর ক্ষেত্রে ছেলে মেয়ের দূরত্ব যত বেশি হবে সন্তান তত বেশি মেধাবী হবে । এই সুত্রের যদি ব্যাখ্যা করা যাই তাহলে দেখা যায় একি গোত্রের মানুষের মধ্যে সেই গোত্রের ঋষির রক্তের সম্পর্ক রয়েছে ।
বর্তমান গোত্র সৃষ্টি হয়েছে প্রায় ১২ কোটি বছর পূর্বে আত দীর্ঘসময় এর কারনে একি গোত্রের মধ্যে রক্তের সম্পর্ক অতি নগণ্য বা নাই বললে ও চলে তবু ও একি গোত্রের মাঝে বিবাহ নিষিদ্ধ করা হইএছে যাতে সামান্যতম হলে ও এই জাতীয় সমস্যা সন্তানের উপর না পরে ।
(কপি-পেস্ট)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


