মন তুমি বাউল হলে ক্ষতি কি
মন তুমি জীবনের ঘোরে জলে ঝাপ দিলে ক্ষতি কি
মন তুমি অকারণে, সব ভুলে ভালো থাকার অভিনয়ে
প্রখর রোদে ঝিম ধরে 'আমি সূর্য দেখি না' এই বলে
শ্রাবণে যদি কৃষ্ণচূড়ার ডাল হতে চাও ক্ষতি কি
মন আমি জানি, তুমি আমার জন্য নও
হাত বাড়িয়ে ও মন তুমি বৈরাগ্য নাও
মন তুমি সন্ধেবেলার চোর হলে ক্ষতি কি
তোমার ইচ্ছে ডানা আটকাতে পারে সে কারাগার আছে কি
মন তুমি দেবী হও কিংবা ভিখারী ফুল হও
মন তুমি প্রজাপতি কিংবা বিষাদব্যাথার হুল হও
ভালো লাগা ভোরে সেই মেয়েটির হাসি-লাজ
ভুল করা সুখে বোকা ছেলেটির কিছু কাজ
মন তুমি আপন সুখে সব কিছু লুটপাট করো
ভাংচুর এলোমেলো করে দিলেই বা ক্ষতি কি...
(অবিশুদ্ধ অক্ষরবৃত্ত ছন্দ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



