কম্পিউটার ট্রেনিং সেন্টার গুলোর প্রতারণা
২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আসসালামু আলাইকুম,
ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। এই বিজয়ের মাসে 'ডিজিটাল বাংলাদেশ' টার্ম নিয়ে কথা বলতে চাই। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে প্রথমেই তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ একটি জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। আর এই লক্ষ্য পূরণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে সরকারি ও বেসরকারি আইটি ট্রেনিং সেন্টারগুলোকে। আশার কথা এই যে, দেশের আনাচে-কানাচে এখন প্রচুর ট্রেনিং সেন্টার গড়ে উঠেছে। কিন্তু হতাশার ব্যাপার হল এগুলোর মান সম্পর্কে প্রশ্ন তুলতে হয়। বেসরকারি বড় মাপের ট্রেনিং সেন্টারগুলো কোয়ালিটি বজায় রাখার চেষ্টা করছে, যদিও এসব প্রতিষ্ঠানে ট্রেনিং গুলো অত্যন্ত ব্যায়বহুল ও সাধারণের নাগালের বাইরে। এদিকে এই সুযোগ কাজে লাগিয়ে অলিতে গলিতে ও বিভিন্ন কমার্শিয়াল ভবনে চালু হচ্ছে নামে বেনামে আইটি ট্রেনিং। এদের কাছে গিয়ে প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। এদেরকে মনিটরিং এর আওতায় নিয়ে আসা উচিৎ এবং এটা অত্যন্ত দ্রুত করা উচিৎ বলে মনে করছি। ঢাকার ফার্মগেটে এরকমই কয়েকটি আইটি ট্রেনিং সেন্টারে প্রতারিত হয়েছি আমি। যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, এসব ভূইফোড় প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হোক এবং মানুষ যেখান থেকে সত্যিকার অর্থে উপকৃত হবে শুধু তাদেরকেই ব্যাবসা পরিচালনার সুযোগ দেয়া হোক। নাহলে দিনে দিনে এদের দৌরাত্ম্য বাড়তেই থাকবে।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্যআজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুন