ব্যাংকগুলোতে ফিক্সড ডিপোজিট ও সঞ্চয়পত্রে মুনাফা'র হার কমানো হয়েছে কেন!
১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি স্পর্শকাতর বিষয় নিয়ে আপনাদের মতামত দরকার বলে মনে হল। প্রথমেই বলে নেই, এই ব্লগে আমি কাউকেই চিনি না, যাদের পোস্ট ভাল মনে হয়, তাদের টাই পড়ি, মন্তব্য করার কথা মনে হলে মন্তব্য করি।
ব্যাংকে ফিক্সড ডিপোজিট ও পোস্ট অফিসে সঞ্চয়পত্র কিনেন অনেকেই। ব্যাংকে গত বছর পর্যন্ত ১ লাখ টাকায় মাসিক ১০০০ টাকা দেয়া হত। এরপর এখানে সুদ কমিয়ে ৬-৭% এ নিয়ে আসল। অর্থাৎ আগে দিত ১২-১৩.৭৫%। এখন এই আয়ের উপর যারা নির্ভর করে চলত তারা কি করবে? তারা বিকল্প কি আয়ের উৎস খুজবে? এখানে ১৫, ২০ বা ২৫ লাখ টাকা ডিপোজিট করলে মাসে যেই টাকা পাওয়া যেত তা দিয়ে চলে যেত। এখন এখানে টাকা ডিপোজিট না করে কি করা যেতে পারে? এটা ছাড়া আরেকটি ডিপোজিট স্কীম আছে পোস্ট অফিসের যেটা সঞ্চয়পত্র। এখানেও সুদের হার কমান হয়েছে এবং আরো কমানো হবে। এভাবে নিম্ন ও মধ্যবিত্তদের চাপে ফেলা হয়েছে। এটা কতটুকু ঠিক হল!!! পেপারে প্রায়ই দেখা যাচ্ছে '১টি খামার ও ১টি বাড়ি'র' প্রকল্পে চাকরীর সার্কুলার দেওয়া হয়। তাহলে সরকারের এই প্রকল্পে নজর আছে, কিন্ত নিম্ন ও মধ্যম আয়ের মানুষের কথা সরকার ভুলে গিয়েছে। বিত্তবানরা তো সবসময়ই ধরাছোয়ার বাইরে। তাহলে এখন করণীয় কি হতে পারে?
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭


"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ২৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩০
টুথপেস্ট নিয়ে আলোচনা সবে শুরু হয়েছে, কিন্তু বাস্তবতা আরও অনেক বড়। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি সিন্থেটিক পণ্যই এখন মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক তৈরি করতে পারে—এমনকি একটি চিপসের প্যাকেট ছেঁড়ার মুহূর্তেও,... ...বাকিটুকু পড়ুন

ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে...
...বাকিটুকু পড়ুন
আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর...
...বাকিটুকু পড়ুন