মুভিটি দেখার মুল কারণ ছিল এর Promotion বেশ ভালো ছিল। তাছাড়া Abbas-Mustan এর প্রযোজনা, Govinda ‘র মতো কমেডিয়ান। সব মিলিয়ে চেষ্টা চালালেও কোন লাভ হয়নি দুর্বল চিত্রনাট্যের জন্য।
কাহিনীটা জানা যাক। Karan ( Fardeen Khan) এবং Bhavesh ( Tusshar Kapoor) দুই বন্ধু। Karan এর Girl Friend , Sanjana (Genelia) ধনী বাপের একজন প্রথম সারির অকর্মন্য মেয়ে। Bhavesh এর বিবাহে অতি আগ্রহ। সে খুঁজছে তার স্বপ্নের রাজকুমারিকে। এভাবেই তার সাথে বিয়ে হয় Prachi ‘র । কিন্তু বিয়ের পর Karan-Sanjana এবং Bhavesh-Prachi ‘র জীবনে দেখা দেয় নানা সমস্যা। যেটার সমাধান আনে তাদেরই বন্ধু Jeet (Govinda) । কিন্তু Jeet এর কাছে একমাত্র সমাধান হলো Divorce।
Tusshar এবং Prachi’র অভিনয় ভালো হয়েছে। Govinda’র অভিনয়ে অতি অভিনয় দেখা গিয়েছে। কোন দৃশ্যই চরম আবেদনময় নয়। Genelia কে খল চরিত্রে তেমন মানায়নি। সংগীত কোন আহামরি নয়। এ ছাড়া Rumi Jaffrey’র পরিচালনা ছিল দুর্বল। তবে অতিথি হিসেবে Jagdeep কে দেখে আমার ব্যক্তিগতভাবে বেশ মজা লেগেছে। Amrita Rao এর নিজেকে Item Girl হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াস পুনরায় বিফল হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে মুভিটি না হয়েছে কমেডি , আর না হয়েছে পারিবারিক আবেগের মুভি।
রেটিং – ১/৫
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


