somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজিন রিভিউ: Guardians of the Galaxy

০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শৈশবে Superman, Batman, Spiderman এর কমিকস পড়ার সৌভাগ্য হয়নি। তখন সঙ্গী ছিল ডায়মন্ড কমিকসের চাচা চৌধুরী, সাবু, বিল্লু, পিংকী, সূচিপত্রের পটলা-ক্যাবলা এবং সবশেষে উন্মাদ। জানতাম না Marvel Comics এবং DC Comics এর ব্যাপার স্যাপার। কিন্তু প্রযুক্তির সাহায্যে হলিউড এখন কমিকস নির্ভর মুভি ছাড়া কিছুই বুঝে না। তবুও মুভি দেখি মুভি দেখার জন্য। কমিকসের দুনিয়াতে ঘুরার জন্য নয়। মুভি দেখে শুধু জানি Iron Man মানে Robert Downey Jr. এবং সিরাজউদ্দৌলা মানে আনোয়ার হোসেন। হলিউডের পুরা Marvel Comics দুনিয়াকে পৃথিবীতে নিয়ে আসার সাম্প্রতিক সংযোজন Guardians of the Galaxy।
কাহিনী জানা যাক। Peter Quill (Chris Pratt) এক আন্তঃগ্রহ চোর। এক গ্রহ থেকে চুরি করে আরেক গ্রহে বেচে। একবার ভুল কইরা চুরি করে বসে এক লোহার বল। সেইটার পিছনে আছে ভিলেন Ronan (Lee Pace)। Ronan আবার যাতা ভিলেন না কইলাম। এক্কেরে “শেষ্টকালের সরণ বদ ব্যাডা”। যাই হোক বলের চক্করে সবুজ ছায়া নায়িকা আফসানা মিমি থুক্কু Gamora ( Zoe Saldana) নায়কের পিছে। যাই হোক দুজনেই ধরা পড়ে আলিফ লায়লার কালা জাজিরা টাইপ একটা গ্রহে। সাথে ধরা পড়ে বাকি চরিত্রসমুহ। Rocket নামক এক শিয়াল, Groot নামক এক গাছ এবং Drax নামক এক বেকুব। পরে কীভাবে তারা এক হয় গঠন করে এক ভাঙাচোর দল সেটা দেখার জন্য সিনেমাটি দেখা প্রয়োজন।
কাহিনী তেমন আহামরি না তবে মুভিটির নির্মাণ দারুন পর্যায়ের। মুভিটির genre কী সেটা নিয়ে এক বিরাট রহস্য। মুভিতে কোন চরিত্রের তেমন কোন সুপার পাওয়ার নেই, সেকারণে এটি সুপার হিরো মুভি নয়। আবার সুপার হিরো না কইয়া কই যামু। মুভিটিতে দুঃখ লাগে আবার ভয়ংকর হাসিরও দৃশ্যে ভরা মুভিটি। ধুমধারাক্কা একশান সাথে হাস্যকর দৃশ্য। দারুন এক জমজমাট আয়োজন। নির্দেশক James Gunn এর জন্য কয়টি লাইক অবস্থা।
মুভির নায়ক হিসেবে দুর্দান্ত করেছেন Chris Pratt। ভয়ংকর রকমের হাস্যরসাত্মক করার সাথে নায়োকচিত ব্যাপার-স্যাপার তো আছেই। Zoe Saldana ও সবুজ চামড়ার এলিয়েন হিসেবে বেশ ভালো। Drax চরিত্রে Dave Bautista র অভিনয় দেখে আমি পুরাই টাশকি। এই পালোয়ান তো ভালো অভিনয় পারে। Rocket চরিত্রে Bradley Cooper কন্ঠ দিলেও ফাটাফাটি একটি চরিত্র এটি। শিয়াল টাইপ এই প্রাণীটি সবারই পছন্দের হবে। তবে ব্যক্তিগত ভাবে অসাধারণ লেগেছে আমার Groot কে। গাছ যদি নড়চড়তে পারতো তবে হয়তো Groot এর মতোই হত। এতগুলি মানুষ টাইপ চরিত্র থাকতেও এই গাছটাকে ভালো না লাগা একেবারেই সম্ভব না।
মুভিটিতে বিরক্তিকর লেগেছে Marvel Comics এর দুনিয়ার ব্যাপার –স্যাপার। কিসব নোভা, থেনস, জান্ডারিয়া, চিকেন তান্দুরি কিছুই মাথায় ঢুকে না। Marvel Comics ভক্তদের যেটা খু্বই ভালো লাগবে হয়তো। ভালো লেগেছে একের পর এক হাসির দৃশ্য। তবুও ভাবলাম কি আর হবে শেষে? ধুম ধারাক্কা মাইরপিট ছাড়া? হ্যা মাইর পিট হইসে কিন্তু সমাপ্তি পুরাই চরম।
যাদের Avengers ভালো লেগেছে তাদের এই মুভি ভালো লাগা মাস্ট। মুভিটি দেখার ব্যাপারে একটি ব্যাপার আমার মনে হয়, এই মুভিটি মনে হয় একা একা দেখতে খুব বেশি মজা পাওয়া যাবে না যেটা সবাই মিলে দেখে পাওয়া যাবে। যাইহোক এক কথায় গতানুগতিক সুপার হিরো মুভি থেকে একটু অন্য রকম এবং নান্দনিক একটি মুভি।
রেটিং – ৩.৫ / ৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×