কাহিনী চরম ভুয়া। তাও কিসু কই। ভিলেন জ্যাকি শ্রফরে টাইট দেওয়ার জন্য হিরো শাহরুখ এক চোরের দল বানায়। দলে আছে সোনু সুদ, বোমান ইরানী, অভিষেক বচ্চন এবং নতুন পিচ্চি ভিভান শাহ। প্ল্যান হলো নাচানাচি করে চুরি করা এবং দর্শকদের দিনটা খারাপ করা। যাই হোক নাচানাচি কেউ পারে না তাই ডাক পরে নায়িকা দীপিকা পাডুকোনের। চুরি করা হবে ৩০০ কোটি টাকার হীরা। যেটা সুরক্ষিত আছে একটি সিন্দুকে। সিন্দুকের দরজা খোলে আঙ্গুলের ছাপ দিয়ে। আরে, আই-ফোন পাইসে নাকি? হীরা পাইতে লাগবে ৭ দৈর্ঘ্যের পাসওয়ার্ড। এর থেকে তো বঙ্গবাজারের জাঙ্গিয়ার দোকান বেশি সুরক্ষিত। তাদের সর্বশেষ লক্ষ্য ভিলেনকে পুলিশের হাতে তুলে দিয়ে তার কানে বলা চুরিটা কিন্তু আমরা করসি।
কাহিনী তো কাহিনীই। মুভিটা চরম বোরিং। ৩ ঘন্টা ধরে শুধু অপেক্ষায় ছিলাম কখন একটু হাসির দৃশ্য পাবো। প্রত্যেকটি সংলাপ শাহরুখ খানের কোন না কোন বিখ্যাত মুভি দেখে নেওয়া। মুভিটির ট্রেলার দেখে বোঝাই যাচ্ছিল ফালতু হবে তবে এতটা ফালতু সেটা চিন্তারও বাইরে। মুভিটি দেখার সময় সকল আশা প্রত্যাশা মাটিতে নামিয়ে নিলেও মুভিটির স্থান সমুদ্রের নিচে পঁচা কোন পলিথিনের ব্যাগের ভিতর।
আমি ব্যক্তিগতভাবে শাহরুখ খানের অন্ধ ভক্ত। কিন্তু এই মুভি দেখার পর আমি হতবাক। ২২ বছরের মুভি করছেন আর কোন মুভির চিত্রনাট্য কতটা খারাপ সেটা সে বোঝে না? ইচ্ছা করে মানুষরে এভাবে পেইন দিতে হবে? অভিনয় হিসেবে শাহরুখের ছ্যাবলামি কিছুটা কম হলেও এই মুভির পর শাহরুখের প্রতি আমার সম্মান পুরো শূণ্যের কোঠায়। এইডা কিসু হইলো?
ফারাহ খান ভারতের অন্যতম সেরা কোরিওগ্রাফার এবং জঘন্যতম চলচ্চিত্র নির্দেশক। এই মুভি থেকে সেটা পুনরায় প্রমাণ করার কিছুই নাই। তবে তাজ্জব করা ব্যাপার হলো এই মুভি দেখার পর “ওম শান্তি ওম” মুভিটিকেও বেশ ভালো বলে মনে হয়। ফারাহ খান এবং সাজিদ খান – এই দুই ভাইবোন নিজেদের কী মনে করে কে জানে? এই মুভির একটি দৃশ্যে ভারতের বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খানের এমনভাবে অপমান করা হয়েছে যে মেজাজটাই খারাপ হয়ে যায়।
মুভিটির ভালো দিক বলতে হলে হয়তো অভিষেক বচ্চনের অভিনয় এবং সংগীত নিয়ে কিছু বলতাম। কিন্তু কমুনা। মর তোরা। সবার ক্যারিয়ার ডুববো এই মুভি থেকে। কর আরো ছ্যাবলামি।
যাই হোক মুভিটি ভালোই ব্যবসা করছে। যেটা দেখে আমার বলার কিছুই নেই। অভিষেকের বমির দৃশ্য দেখতে যদি এতই ভালো লাগে। দেখ তোরা। আমার কি?
রেটিং দেওয়া আগে বলি , আমি হাতেম তাইয়ের বংশের লোক হলেও এরচেয়ে ভালো রেটিং দিবার পারতাম না।
রেটিং – ০ / ৫
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



