somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজিন রিভিউ: Jagga Jasoos

১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হিন্দী মুভির গোয়েন্দা কাহিনী? হইসে কাম! মানলাম এক শার্লক হোমসকে অনেকেই নকল করে। কিন্তু এখন পর্যন্ত হিন্দীতে কোন ভালো গোয়েন্দা মুভি হয়েছে বলে মনে পড়ে না। ট্রেলার দেখে তো মনে হলো পুরাই কার্টুন! কোনভাবেই বউকে এই কার্টুন দেখাতে রাজী করাতে পারলাম না। থিয়েটারে আমার মত আরও ৩ গর্দভ ছিল। তবে ১ ঘন্টার মধ্যেই একজন ভাগসে।
মানলাম মুভিটি তেমন ভালো নয় এবং বোরিং। তবে রণবীর কাপুরের অভিনয় এবং সুন্দর দৃশ্যায়নের জন্য পুরো মুভিটি খুব একটা খারাপ লাগেনি। এছাড়া এটি কোন গতানুগতিক হিন্দী মুভি নয়। মুভিটি একটি মিউজিকাল এডভেঞ্চার। বেশ অন্যরকমের।
কাহিনী জানা যাক। উত্তর পূর্ব ভারতের ছোট্ট একটি শহরের এক তরূণ গোয়েন্দা জাগ্গা (রণবীর কাপুর)। পুরো শহরে ভালোই সম্মান। সমস্যা হলো সে তোতলা, কথা বলতে পারে না। সুতরাং কথা বলতেই গানের আশ্রয় নিতে হয়। প্রতি বছর তার বাবা (শ্বাশ্বত চট্টোপাধ্যায়) তার জন্মদিনে একটি ভিডিও টেপ পাঠায়। হঠাৎ এক বছর টেপ এলো না। কয়েকদিন পর খবরের কাগজে তার বাবার মৃত্যু সংবাদ। জাগ্গা ছুটে যায় কোলকাতায়। জানতে চায় কীভাবে মারা গেল তার বাবা। পুলিশের কথা শুনে সে বুঝতে পারে যে তার বাবা মরে নি। বেঁচে আছে। কিন্তু কোথায় তিনি?
মুভিটির কাহিনীর উপস্থাপনে “টিনটিন” এর বেশ প্রভাব দেখা যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো স্পিলবার্গের কার্টুন “টিনটিন” মুভিতে যেটা পায়নি, সেটার কিছুটা এই মুভিতে পেয়েছি। মুভিতে রঙের ব্যবহার অসাধারণ মানের। প্রত্যেকটি দৃশ্য পুরাই ঝকঝকে। যদিও মুভিটি একটি এডভেঞ্চার কাহিনী নিয়ে, তবে কেন্দ্রবিন্দুতে আছে জাগ্গা এবং তার বাবার সম্পর্ক। জাগ্গার বাবাকে নিয়ে কিছু দৃশ্য চোখে পানি এনে দেয়।
মুভিটি মিউজিক্যাল হওয়ার কারণে সংগীত ভালো হওয়া ছিল অতি আবশ্যক। গানগুলি অসাধারণ না হলেও বেশ ভালোই। “খানা খাকে” গানটা পুরাই মাথার ভেতর ঢুকে গেছে। প্রীতম লোকটাকে চোর ডাকতে ডাকতে হয়রান হয়ে গেছি। তবুও লোকটি কিন্তু ভালোই মিউজিক দিয়েই যাচ্ছে। দিনদিন উন্নতি হচ্ছে। আসলেই কি সব চুরি? মুভিটিতে সর্বমোট ২৯টি গান আছে। মিউজিকাল হওয়ার কারণে প্রতি ডায়লগে গান। এটা না মানতে চাইলে মুভিটি ভুলেও দেখার দরকার নেই।
অভিনয়ের কথায় আসা যাক। রণবীর কাপুরের অভিনয়ের প্রশংসা সবাই করে। তবে “এ দিল হ্যায় মুশকিল” দেখার পর মনে হয়েছিল রণবীর মনে হয় ছ্যাকা খাওয়া প্রেমিক ছাড়া অন্য কোন অভিনয় করতে চায় না। এই মুভিতে একেবারে নতুনভাবে নিজেকে উপস্থাপন করেছে। ফাটাফাটি অভিনয়।
জাগ্গার বাবা “ব্যাডলাক বাগচী” চরিত্রে দারুন করেছেন শ্বাশ্বত চট্টোপাধ্যায়। এছাড়া সৌরভ শুকলা, সায়ানি গুপ্তা এবং রজতাভ দত্তকে বেশ ভাল লেগেছে।
ভালো লাগে নি ক্যাটরিনা কাইফকে। তার চেহারা তে এখন বয়সের ছাপ। সেটা না হয় বাদ দিলাম। ক্যাটরিনার “শ্রুতি সেনগুপ্ত” চরিত্রটি বেশ মজাদার। কিন্তু ক্যাটরিনা পুরাই যা তা করেছে। ভালো একজন অভিনেত্রী দরকার ছিল। এছাড়া জাগ্গার সাথে তার সেরকম প্রেম টাইপ সম্পর্ক নেই। রণবীর কাপুরের গার্লফ্রেন্ডকে এই চরিত্র দেবার কোন মানেই হয় না। দিলেও এত বাজে অভিনয় আশা করি নাই। এতগুলি বছরের কিছুই অভিনয় শিখলো না? এছাড়া শুটিং চলাকালীন রণবীর-ক্যাটরিনার ঝগড়ার কারণেই মুভির নির্মাণে বিরাট ব্যাঘাত ঘটে।
মুভিটির প্রথম ভাগ বেশ ভালো হলেও দ্বিতীয় ভাগ অহেতুক টেনেছে। শেষের দিকে কাহিনীর কোন আগামাথা নাই। মুভিটি আরও ৩০-৪০ মিনিট ছোট করা যেত। নির্মাতা অনুরাগ বসু বাঙালি হওয়ার কারণে মুভিতে বাংলা মুভির ছায়া পাওয়া যায়। অনেক দৃশ্যেই সত্যজিত রায়ের মুভির কথা মনে পড়ে। এসব করতে গিয়ে আসল মুভিটিই হারিয়ে যায়।
সবমিলিয়ে মুভিটির নির্মাণ অন্যরকম হওয়ার কারণে অনুরাগ বসু প্রশংসার দাবীদার। এছাড়া রণবীর কাপুর এক অন্য মাত্রার চরিত্রকে বাস্তবরুপ দান করেছেন। তবুও মুভিটি নিশ্চিত ফ্লপ হবে। অতিরিক্ত বড় বাজেট ছাড়াও দোষটি অবশ্যই মার্কেটিংকে দিতে হবে। কখনই মুভিটি নিয়ে তেমন শোরগোল পাওয়া যায়নি। কোন জায়গাতেই বলা হয়নি মুভিটি “ভারতের টিনটিন” কে দেখানো হয়েছে। ট্রেলারে সবসময়ই বোঝানে হয়েছে এটি একটি কার্টুন। আমার কেন জানি মনে হয় যে মুভিটি টিভি সম্প্রচারের সময় কিছুটা খ্যাতি পাবে।
যত যাই হোক। জাগ্গা চরিত্রটি আমার এখন বেশ প্রিয় হয়ে গিয়েছে। রণবীরের জাগ্গা নিয়ে সামনে কোন মুভি হলে অবশ্যই দেখবো।
রেটিং – ৩.৫ / ৫.০
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×