somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘কি রে মোল্লা! কই যাস?’

০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘কি রে মোল্লা! কই যাস?’ এমন অদ্ভুত ডাকে হঠাৎ থমকে দাঁড়ায় তানভীর।

পেছনে তাকিয়ে দেখে, তারই সহপাঠী আনিস ও তার কয়েকজন বন্ধু খিলখিল করে হাসছে। তাদের অঙ্গভঙ্গি তানভীরকে মর্মাহত করে। অবশ্য এ নতুন কিছু নয়। প্রায় সময়ই তাকে সহপাঠীদের দ্বারা এ ধরনের ব্যঙ্গাত্মক আক্রমণের শিকার হতে হয়। কারণ একটাই। তানভীর স্কুলে পড়াশোনা করলেও ধর্মের প্রতি তার রয়েছে অগাধ বিশ্বাস ও গভীর আগ্রহ।

সে ইচ্ছাকৃতভাবে কখনোই সালাত ত্যাগ করে না। অযথা আড্ডা ও অন্যায় কাজে সময় নষ্ট করে না। কিন্তু তার সহপাঠীদের কেউ কেউ এমন কথাও বলে, আরে- এ বয়সে এত ধর্ম-কর্ম করলে বুড়ো বয়সে কী করবি?

অনেকে আবার উপদেশের সুরে বলে, ‘দেখ্! এত মোল্লাগিরি করলে তুই কিন্তু নানা ধরনের সন্দেহে পড়ে যাবি। এ জন্য নিজেকে যতটা আধুনিক হিসেবে উপস্থাপন করা যায়, ততই নিরাপদ। তা ছাড়া, ধর্মের মধ্যে ডুবে থাকলে জীবনে মজা করা যায় না।’

তানভীর জানে, সহপাঠীদের কথাবার্তা সবই ভুল। সে এসবের যথাসম্ভব প্রতিবাদ ও সঠিক বিষয়টা তুলে ধরার চেষ্টাও করে। তবে আনিস ও তার বন্ধুদের বিদ্রুপাত্মক আচরণ সে কিছুতেই ভুলতে পারছে না। বিষয়টা সে তার এক বড় ভাইয়াকে জানাল এবং তার সহযোগিতা চাইল।

ভাইয়া বললেন, তোমাকে কুরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছি। দেখ, তোমার সাথে মিলে যায় কি-না। আল্লাহ বলেন, “যারা অপরাধী, তারা মুমিনদেরকে নিয়ে হাসাহাসি করতো। তারা যখন তাদের পাশ দিয়ে গমন করতো, তখন পরস্পর চোখ টিপে ইশারা করতো। যখন তারা নিজ পরিবার-পরিজনের নিকট ফিরতো, তখনও উপহাসরত অবস্থায়ই ফিরতো। আর যখন মুমিনদেরকে দেখতে পেত, তখন বলত- এরা তো পথভ্রষ্ট! অথচ এই অপরাধীদেরকে মুমিনদের অভিভাবকরূপে পাঠানো হয়নি।” (সূরা মুতাফফিফিন : ২৯-৩৩)

তানভীর আশ্চর্য হয়ে বলল, আয়াতগুলো কেন যেন আমার সাথে হুবহু মিলে যাচ্ছে। শুধু আমার সাথে নয়, যারা ইসলামের কথা বলে তারাও তো এরকম পরিস্থিতিরই শিকার।

ভাইয়া বললেন, তা হলে শোনো, এরপর আল্লাহ কী বলেছেন- “আজ (আখিরাতের দিন) যারা মুমিন, তারা অবিশ্বাসীদের নিয়ে হাসাহাসি করছে। আর তারা সুসজ্জিত আসনে বসে ওদের পরিণতি অবলোকন করছে। কি, অবিশ্বাসীরা তাদের কৃতকর্মের প্রতিফল পেয়েছে তো?” (সূরা মুতাফফিফিন : ৩৪-৩৬) আখিরাতের অবস্থা তাহলে সম্পূর্ণ বিপরীত!

ভাইয়া বললেন, তুমি তোমার আদর্শের ওপর অবিচল থাকো। তবে, তোমার সহপাঠী বন্ধুদের সত্য পথের দাওয়াত দিতেও ভুলো না যেন!
- বিলাল হোসাইন নূরী
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×