somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রহস্যময়ী নারী ও শিশু

২২ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Click This Link

বাড়ি নম্বর ৭২, নাভানা ডাইপেনসিয়া। বিলাসবহুল ভবনটি আধুনিকতার সব উপকরণ দিয়েই সাজানো। কিন্তু এ বাড়ির ৫ম তলার সি/৫ নম্বর ফ্ল্যাটটির ভেতরে একেবারেই বন্য দশা। রহস্যজনক ও ভুতুড়ে পরিবেশ। গতকাল সরজমিনে দেখা যায়, ফ্ল্যাটে তিনটি বাথরুম থাকলেও তা কখনও ব্যবহার করেনি ফ্ল্যাটের বাসিন্দারা। মল-মূত্র ত্যাগ করেছে বেডরুমে ও বারান্দায়। ওয়ারর্ড্রোফের কাপড়-চোপড় রাখা হয়েছে ডিপ ফ্রিজে। ফ্ল্যাটের টেলিফোন ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন। কখনও খোলা হয়নি জানালা ও দরজা। ফ্ল্যাটের যে অংশ দিয়ে আলো ও বাতাস প্রবেশ করার সম্ভাবনা ছিল তাও কাগজ ও ছেঁড়া কাপড় দিয়ে বন্ধ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এমন ভুতুড়ে ও বন্য পরিবেশে বাস করছিল সুন্দরী এক গৃহবধূ ও ফুটফুটে এক বাচ্চা। রোববার বিকালে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের যৌথ টিম অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করেছে। বর্তমানে তাদের তেজগাঁওয়ের ওমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন সেন্টারের হেফাজতে রাখা হয়েছে। ওমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন সেন্টারের ডিসি শামীমা বেগম বলেন, উদ্ধারকৃত গৃহবধূর নাম আজমেরি সুপ্তি জেসি (৩০)। তার স্বামীর নাম মো. আশরাফ হোসেন ওরফে গুড্ডু। তার কোলে থাকা ফুটফুটে কন্যা শিশুটির বয়স প্রায় এক বছর। সঠিক নাম জানা যায়নি। তিনি বলেন, ৭২ নম্বর বাড়ির ওই ফ্ল্যাটের মালিক রমনা থানায় একটি জিডি করেছিলেন। সেই জিডির সূত্র ধরে রমনা থানা পুলিশ ও ঢাকা জেলা প্রশাসনের সহযোগিতায় ওমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত মহিলাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। নানা অসংলগ্ন কথাবার্তা বলেছেন। জেসি নিজেকে মার্কিন নাগরিক দাবি করেছেন। সরকারের শীর্ষ মহল ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক তাদের প্রাণ নাশ হওয়ার অভিযোগ করেছেন। এ কারণেই তিনি কখনও বাইরে বের হন না। দরজা ও জানালা বন্ধ করে রাখেন। সূর্যের আলো ছাড়াও যে কোন ধরনের আলোক রশ্মি তার জীবনের জন্য ভয়ঙ্কর। এর আগে এক ধরনের আলোক রশ্মি দিয়ে তার তিন সন্তানকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন। ফ্ল্যাটের মালিক নাসিমা হক বলেন, প্রায় দু’বছর আগে আশরাফ হোসেন ওরফে গুড্ডু নামে এক ব্যবসায়ী তার ফ্ল্যাট ভাড়া নেন। মাসে ২২ হাজার টাকা ভাড়া দিতেন। এডভান্সও দিয়েছিলেন। প্রথমদিকে নিয়মিত ভাড়া পরিশোধ করলেও গত তিন মাস ধরে ভাড়া দেন না। ভাড়া ছাড়াও বিভিন্ন বিল বাবদ তাদের কাছে প্রায় লক্ষাধিক টাকা পাওনা রয়েছে। এ অবস্থায় গত প্রায় এক মাস আগে জেসির স্বামী আশরাফ পালিয়ে যায়। তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। আশরাফের স্ত্রীর সঙ্গে কথা বলতে গেলেও তিনি দরজা খোলেন না। সমপ্রতি বাড়ি মেরামতের জন্য কয়েকজন মিস্ত্রি ওই বাসায় প্রবেশ করে অসুস্থ হয়ে পড়ে। বমি করতে করতে বাসা থেকে দৌড়ে বের হয়। ফ্ল্যাটের ভুতুড়ে অবস্থা জানালে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করি। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা বলেন, ফ্ল্যাটটি সিলগালা করে দেয়া হয়েছে। উদ্ধারকৃত মহিলা ও শিশুটির সম্পূর্ণ পরিচয় পাওয়া যায়নি। রমনা থানা সূত্রে জানা গেছে, জেসির স্বামী আশরাফ ধনীর দুলাল। পুরান ঢাকার ৪/১, আবুল হাসনাত রোডে প্রায় কয়েক কোটি টাকার ভূ-সম্পত্তি রয়েছে। পরিবারের চাপে ওই স্ত্রীকে পরিত্যাগ করার জন্য তিনি দেশের বাইরে পালিয়ে যান। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সেই কলহের সূত্র ধরেই জেসি মানসিক ভারসাম্যহীন হয়ে থাকতে পারেন। প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরে তারা উপোস ছিল। বাসায় কোন খাবার ও অর্থকড়ি ছিল না। রাত হলেই তাদের কান্নার আওয়াজ পাওয়া যেত। প্রকৃত অভিভাবক পাওয়া গেলে তাদের কাছে মা ও শিশুকে হস্তান্তর করা হবে। রমনা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে উদ্ধার হওয়া মহিলা বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×