ভয় দেখিয়ে তিন কোটি টাকা চাঁদা নিয়েছিলাম : আদালতে শেখ সেলিমের স্বীকারোক্তি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তাঁর নামে ভয় দেখিয়ে তিন কোটি টাকার চাঁদাবাজি করেছিলেন তাঁরই ফুপাতো ভাই ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম। এ বিষয়ে তিনি গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম এ বি এম আবদুল ফাত্তাহর কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
শেখ সেলিম আদালতকে বলেন, ২০০০ সালে টেকনো এক্সপোর্ট নামে রাশিয়ার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের আংশিক কাজ পান ব্যবসায়ী আজম জে চৌধুরী। শেখ সেলিম নিজেও রাশিয়ার এই প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি হওয়ার চেষ্টা করেছিলেন। এ জন্য তিনি ওই প্রতিষ্ঠানের প্রধানকে প্রভাবিত করারও চেষ্টা করেন। তাতে ব্যর্থ হয়ে তিনি আজম জে চৌধুরীকে ভয়ভীতি দেখান এবং তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন।
আদালতে শেখ সেলিম জানান, দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় তিনি আজম জে চৌধুরীকে শেখ হাসিনার নামে ভয় দেখিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, টাকা না দিলে শেখ হাসিনাকে বলে আজম চৌধুরীর কাজ বন্ধ ও বিল আটকে দেওয়া হবে। তখন বিদ্যুৎকেন্দ্রের কাজ বন্ধ হয়ে যাওয়ার ভয়ে তাঁকে আজম চৌধুরী টাকা দিতে রাজি হন। আজম চৌধুরী ২০০০ সালের ২০ অক্টোবর থেকে ২০০১ সালের ২৪ মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে গুলশানের স্ট্যান্ডার্ড চার্টার্ড ও সাউথইস্ট ব্যাংকের আটটি চেকের মাধ্যমে দুই কোটি ৯৯ লাখ টাকা দেন।
বিস্তারিত প্রথম আলো
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রুবা

রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন
প্রথম .........।

আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।
কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন
সমুদ্রের নীল খাম
এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন
দুমুখোচিন্তা
সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।