ব্লগ পড়া শুরু করেছিলাম বছর পাঁচেক আগে। কিন্তু কেন যেন আই.ডি খোলা হয়নি। আমেরিকায় আসার পর রেজিস্ট্রেশন করলাম। সেফ হওয়ার পর প্রথম পোস্টে কোনো মন্তব্যই পেলাম না। স্বভাবতই একটু দমে গেলাম। তারপর তিন মাস পর কোনো এক তীব্র মন খারাপের দিনে লেখা শুরু করলাম "আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা" সিরিজের প্রথম পর্ব। কেউ পড়বে এমন কোনো আশা ছিল না। এমনিতেই লেখা। নিজের জন্য লেখা। অকল্পনীয় ভাবে অনেকেই পড়ল, কমেন্টও করলো। এরপর একদিন আমার পোস্ট নির্বাচিততে গেল। সম্ভবত সিরিজের তিন নাম্বার পর্ব। প্রথম নির্বাচিততে যাবার আনন্দ ছিল অসাধারণ। এখনো যখন পোস্ট নির্বাচিততে যায় অনেক ভালো লাগে কিন্তু প্রথমবারের সেই অনুভুতি ছিল অসামান্য।
অনেকেই সাথে থেকে উৎসাহ দিয়েছেন লেখার। তাদের সবার প্রতি আমি অন্তরের অন্ত:স্থল থেকে কৃতজ্ঞ। আমি চেষ্টা করেছি প্রতিবার আগের থেকে ভালো লেখার। কতটুকু পেরেছি তা যারা পড়েছেন তারাই বলতে পারবেন। উৎসাহ দিয়েছেন সবাই, তাদের মধ্যে থেকেও এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা, সত্যচারী, বইয়ের পোকা, কালোপরী, হেনরি রাইডার হেগার্ড, রুদ্র মানব, কালা মনের ধলা মানুষ, কেএসরথি, সবুজ মহান, গ্রাম্যবালিকা, আমিই মিসিরআলি, মাহবু১৫৪, তন্ময় ফেরদৌস, নিশ্চুপ শরিফ, মোঃ আব্দুস সালাম আর মৌ আপুকে বিশেষ ভাবে ধন্যবাদ নিয়মিত পড়ে এবং কমেন্ট করে আমার এনার্জি লেভেল চাঙ্গা রাখার জন্য।
আজকে হটাৎ করেই দেখলাম নিজের ইনফরমেশনে "ব্লগ লিখেছেন: ১ বছর ২ সপ্তাহ"
সবাই ভালো থাকুন। হ্যাপি ব্লগিং।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




