somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিতালীতে মুখরিত মিতালী

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্ম সেই ১৯৫৮ সাল।

গোপীবাগ প্রতিবেশী পরিষদের হাত ধরে যার জন্ম, আজ তার অবস্থান ঢাকার স্বামীবাগ এলাকাতেই শুধু নয়, নবীন প্রবীন শিক্ষানুরাগীসহ সকলের মনে গভীরভাবে আঁকড়ে আছে। যেন সবারই আপন প্রতিষ্ঠান। তা'হল মিতালী বিদ্যাপীঠ (উচ্চ বিদ্যালয়) ।


মিতালী'র আলো আজ শুধু স্থানীয় অঞ্চলেই নয়, দেশ-বিদেশেও ছড়িয়ে আছে। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের গুরু দায়িত্ব পালন করছেন জনাবা রফিকা রহমান। সেই সাথে রয়েছেন উচ্চ শিক্ষিত, চৌকষ ও শিক্ষাদানে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদ্বয়।

তাঁরা হলেন- সর্ব জনাব ফরিদ আহম্মেদ, আহাদ হোসেন, সুদীপ রন্জন মন্ডল, আকিকুল হক, মোশারফ হোসেন, প্রকাশ চন্দ্র সরকার, কিরন চন্দ্র সরকার, মেঘনাথ পাল, শাহিন আরা নাসরিন, আছিয়া বেগম, মাহবুবা আক্তার, জাহান আফরোজ, বিথী নাহা, সাগুপ্তা সুলতানা, সানজিদা, রোজিনা, জুলিরোজ, কামরুন্নাহার কনা, কামরুন্নাহার শিল্পী, দিল আফরোজ, পলি, শারমিন, জাহানারা, অসীমা, জয়শ্রী, সায়লা, জলি,নাঈমা, মর্জিনা, বিলকিস,বাসন্তি, খায়রুন্নেসা প্রমুখ। তাঁদের সকলের সম্মিলিত প্রচেষ্ঠা, শিক্ষাদান,আন্তরিক সেবা প্রদানের ফলেই, আজকের মিতালী বিদ্যাপীঠ সকলের মনের মণিকোঠায় গর্বিত স্থান দখল করে আছে।

প্রতি বৎসরের ন্যায় এবারও অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৬।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট চিকিৎসক ও মিতালী বিদ্যাপীঠ পরিচালনা কমিটির মাননীয় সভাপতি জনাবা ডা. ফওজিয়া মোসলেম, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য জনাব মো: মিজান উল হক খোকন, সেলিনা আক্তার সহ সদস্যবৃন্দ, সেই সাথে উপস্থিত ছিলেন গোপীবাগ প্রতিবেশী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জনাব সাহাবুদ্দিন সর্দার, প্রাক্তন পরিচালনা কমিটির সভাপতি জনাব সৈয়দ মাহবুবুর রহমান সহ প্রাক্তন সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


পবিত্র কোরআনে পাক তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়। তৎপর জাতীয় পতাকা ও বিদ্যাপীঠের পতাকা উত্তোলন পর জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন পরপরই অনুষ্ঠান শুরু হয়।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মিতালী বিদ্যাপিঠের প্রধান শিক্ষক জনাবা রফিকা রহমান


তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষা প্রসারে মিতালী বিদ্যাপীঠের সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বিদ্যালয়ের উন্নয়নে, শিক্ষার দানের গতিশীলতা ও পরিবেশ রক্ষার্থে সকলের সহযোগীতা কামনা করেন।এর পর বক্তিৃতা পর্বে, সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রাক্তন পরিচালনা কমিটির সভাপতি জনাব সৈয়দ মাহবুবুর রহমান



বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য জনাব মো: মিজান উল হক খোকন


মিতালী বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সভাপতি জনাবা ডা. ফওজিয়া মোসলেম


সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মিতালী বিদ্যাপিঠের ক্রীড়া শিক্ষক জনাব আহাদ হোসেনের পরিচালনায় অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,২০১৬।


শিক্ষার্থীদের সুশৃক্ষল প্যারেড, শরীর চর্চা ও ডিসপ্লে অনুষ্ঠানটি ছিল অত্যন্ত আকর্ষনীয়।


এর পর পরই বিদ্যালয়ের মাঠে চলে বিভিন্ন ইভেন্টের খেলাধূলা। চকলেট দৌড়, ১০০ মিটার দৌড় মোরগ লড়াই, ভারী গোলক নিক্ষেপ, অভিভাবকদের মিউজিক্যাল চেয়ার বসা, স্থানীয় ও প্রাক্তন ছাত্রদের ১০০ মিটার দৌড় এবং যেমন খুশী তেমন সাজোর বিভিন্ন আয়োজন।

খেলায় বিজয়ীদের মাঝে উপস্থিত অতিথিবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদ্বয় পুরষ্কার বিতরন করেন।




সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল অত্যন্ত উৎসব মূখর, প্রনবন্ত এবং আনন্দের মিলন মেলা।



মিতালী বিদ্যাপীঠের প্রতিটি শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী সকলের সম্মিলিত ও আন্তরিক প্রচেষ্ঠাতেই সফল ও সার্থক হয়েছে এই বিশাল আয়োজন।

বিদ্যালয়ের সাফল্য উত্তরোত্তর বৃদ্ধি পাক এ কামনা হোক আমাদের সকলের।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×