একটা কবিতার শিরোনাম হতে পারতো,
"বাক স্বাধীনতার মুক্তি দাও"
দেয়ালে দেয়ালে বিপ্লবী পোস্টার সাটানো যেতো,
"বল পয়েন্টের নিভ ফিরিয়ে দাও"
তাহেরি স্কয়ার বা গনজাগরন মঞ্চের পুনঃজন্ম
কিংবা রাজপথ স্লোগানে স্লোগানে বিদ্রোহী হতে পারতো,
"ভালোবাসার অধিকার দিতে হবে দিতে হবে"
"এক দফা এক দাবি মানতে হবে মানতে হবে"
আফসুস,আফসুস,আফসুস।ক্রোধের মশাল জ্বলছে
অথচ,অথচ আজ কেহ লিখছেনা,আওয়াজ তুলছেনা
"আমার মুখের বাধন খুলে দাও"
"তুলে নাও অনির্দিষ্টকালীন অবরোধ"
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




