সর্বশেষ সংবাদ
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সব কিছু শেষ হয়ে গেলো
সমস্ত পৃথিবী জুড়ে অসংখ্য শবের
বুকের উপরে আজ ইবলিশের পা----অট্টহাস্যে
কাঁপছে ভূবন
হৃদয় রণাঙ্গনে পরাজিত ঈশ্বর আমার
সাত আসমান খুঁজে
কোথাও পেলামনা তাকে
ক্লান্ত আজ প্রতিটি জীবন।
গলিত শবের পুঁতিগন্ধমাখা চমর্
পরিধান করে আজ
নেচেই চলেছে শয়তান
বিভৎশ--দানব,
পদাঘাতে কাঁপছে মখলুক
দক্ষযজ্ঞে হয়েছে উন্মাদ
সমস্ত হৃদয় জুড়ে
বাধিয়েছে ভীষণ তাণ্ডব!
পারদের মতো ফুৎকারে
উড়ে গেছে সমস্ত বিশ্বাস
সমস্ত শুভের চিহ্ন অস্তমিত আজ
পরাজিত সূর্যের মতো
ডুবে গেছে অতলান্ত গভীর আঁধারে------ ছিঁড়ে গেছে সব শৃঙ্খল
ধাবমান কৃষ্ণ অশ্ব দখল করেছে পটভূমি
এইমাত্র খবর পেলাম------
মারা গেছে আমার অন্তর!
এখন চলবে খেলা শুধুমাত্র
যাককুম ফলের-----গলিত পুঁজের ভোজ
বারবার দখল করবে নাড়িভুড়ি----লক্ষ ইবলিশের চেলা
মুর্হুমুহু পদাঘাতে চ্ছিন্ন ভিন্ন করে দেবে ,
মুছে যাবে মাগরেব------সুবেহ সাদেক!
রাতের চেয়েও হবে ঘোরতর কৃষ্ণ অন্ধকার,
পাখির কুজন!----
পর্যবশিত হবে দারুণ অস্ফুট নিস্ব হাহাকারে!
আমিও নির্লিপ্ত----- আমি
দগদগে চামড়া ছাড়ানো দেহ----
ঈশ্বরের মুখোমুখি----
অভিমানে দারুণ পাথর!
আমার বেদনা শুধু বাইরে বাইরে
দোজখের আগুনের লেলিহান কৃষ্ণ শিখায় সমর্পিত
ভেতরে ভেতরে আমি নিজেই এক অগ্নিস্তম্ভ--অগ্নি আকর ,
হাবিয়া দোজখ থেকে আমার চিৎকার
শুধুমাত্র ইশ্বরের প্রতি এক তুমুল প্রতিবাদ ধ্বণি
কোথায় ঈশ্বর?
ইশ্বর কোথায় তুমি?
কেনো মোরে দিলেনা আশ্রয়!
কেন ছেড়ে চলে গেলে ? রিক্ত নিস্ব নিস্ফল করে আমার ভূবন!
কেন ভেঙে দিলে এই মন!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন...
...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে...
...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসেএকসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন