somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়বেসাইট হোস্টিং কালচার :: একটি প্রচেষ্টা

০৯ ই মে, ২০০৭ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের দেশে ওয়েবসাইট করার জোয়ার এসেছে। প্রতিদিনই নতুন নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে। দেশের মানুষ যেভাবে আগ্রহী হচ্ছে তার চেয়ে পাল্লা দিয়ে বাড়ছে ইউরোপ, আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের আগ্রহ। বিদেশে থাকায় দেশের প্রতি তাদের আবেগটাও অনেক অনেক বেশি। তারা বিশ্বাস করে তথ্য প্রযুক্তিতে কিছু করলে দেশের সার্বিক ভাল হবে। সে দ্বায়িত্ববোধ থেকেই তারাও বাংলাদেশের উপর ওয়েবসাইট করতে আগ্রহী হয়।
ওয়েবসাইট তৈরি করতে যেসব বিষয় প্রয়োজন তাদের মধ্যে অন্যতম হল ডোমেইন নেম রেজিস্ট্রেশন ও হোস্টিং। দেশে ব্যাঙ্গের ছাতার মত অনেক হোস্টিং কোম্পানীই গড়ে উঠছে। এদের অনেকেরই মূল উদ্দেশ্য সহজে অর্থ উপার্জন। নেই কোন সেবার মান, সার্ভিসের গ্যারান্টি। তাই কেনার আগ পর্যন্ত অনেক সময় এদের সম্পর্কে বোঝা যায় না। আর আজ পর্যন্ত কোন কোম্পানীকেই দেখলাম না ৯৯.৯৮% এর নিচে আপটাইম গ্যারান্টি দিতে। অথচ মাসে ১০ মিনিটও সার্ভার ডাউন থাকলে তা ৯৮.৯৮% এর নিচে চলে আসে।
আবার অনেক কোম্পানীই আছে ভাল। তাদের সার্ভার পারফরমেন্স, আপটাইম, সার্ভিস ইত্যাদি সবই ভাল।
কিন্তু প্রশ্ন হল, আমি তা জানব কিভাবে? একজন নতুন ব্যবহারকারী কিভাবে জানবে যে, কোন কোম্পানী ভাল, কোন কোম্পানী খারাপ? বুঝতে হলে, এখন পর্যন্ত সব কোম্পানীর সার্ভিস কিনে কিনে দেখতে হবে। সেটা কি বাস্তবসম্মত? মোটেই নয়।
এছাড়াও নতুনদের এ বিষয়ে বিভিন্ন রকম সাহায্যের প্রয়োজন হয়। অথ্যাৎ কি ধরনের সার্ভারে হোস্টিং করতে হবে? লিনাক্স না উইন্ডোজ সার্ভার প্রভৃতি।
এরকম অনেক বিষয় মাথায় রেখেই চালু করেছি http://www.hostingtalkbd.com সাইটটি। আন্তর্জাতিক পর্যায়ে http://www.webhostingtalk.com একটি এরকম জনপ্রিয় সাইট। আমরা এটিকে আমাদের দেশের জন্য উপযোগী করে তুলেছি।

উদ্দেশ্য:
১. প্রতারক হোস্টিং কোম্পানীগুলোর হাত থেকে গ্রাহকদেরকে রক্ষা করা
২. নতুনদের ভাল হোস্টিং কোম্পানী খুজে পেতে সাহায্য করা
৩. নতুনদের ওয়েব ডেভেলপমেন্টে বিভিন্ন রকম সাহায্য করা
৪. বর্তমান কোম্পানীগুলোর মধ্যে প্রতিযোগিতা তৈরি করা
৫. সর্বোপরি, গ্রাহক থেকে গ্রাহকদের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করা যাতে এ শিল্পটি ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

কর্মপদ্ধতি:
মূলত এটি একটি ফোরাম। বিভিন্ন হোস্টিং কোম্পানীর বর্তমান গ্রাহকগণ তাদের হোস্টিং কোম্পানী সম্পর্কে রিভিউ লিখবে। অথ্যাৎ তাদের সার্ভার পারফরমেন্স, আপটাইম, কাস্টমার সেবার মান, দাম প্রভৃতি বিষয় তুলে ধরবে যাতে নতুন কেউ সহজেই কোন কোম্পানী সম্পর্কে ধারণা করতে পারে। অন্যদিকে, নতুন কেউ হয়তো কোন কোম্পানীর অফার পছন্দ করল। তিনি ফোরামে এ ব্যাপারে পোস্ট করে সবার পরামর্শ চাইতে পারেন। আগ্রহীরা বা যারা ব্যবহার করেছেন তারা এই বিষয়ে তাকে সাহায্য করবেন।

এছাড়াও হোস্টিং কোম্পানীগুলওো পৃথক বিভাগে তাদের অফার সমূহ দিতে পারবে।

তাই আমরা বর্তমানে হোস্টিং সার্ভিস ব্যবহার করছেন অথ্যাৎ যাদের ওয়েবসাইট আছে তাদেরকে অনুরোধ করছি, আপনার হোস্টিং কোম্পানী সম্পর্কে মূল্যায়নগুলো এ সাইটে দিন। এ বিষয়ে কয়েকটি পয়েন্ট হল:
১. শুধুমাত্র বাংলাদেশের হোস্টিং কোম্পানীগুলোর উপর রিভিউ নেয়া হবে
২. তবে বাংলাদেশি ব্যবহারকারী যদি অন্য কোন দেশের হোস্টিং কোম্পানীর সার্ভিস ব্যবহার করেন, তাহলে তাদের রিভিউ ও দিতে পারবেন।
আর নতুন যারা ওয়েবসাইট করতে আগ্রহী তারাও তাদের প্রশ্নগুলোর উত্তর চাইতে পারেন এ সাইট থেকে।

আশা করি, আমি উদ্দেশ্যটা বোঝাতে পেরেছি। এছাড়াও আপনার গঠনমূলক মূল্যবান, পরামর্শ একান্তভাবে কাম্য।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×