somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ, এর আমীর সমীপে উম্মুক্ত চিঠি

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনাব সৈয়দ মুফতি মোহাম্মদ রেজাউল করিম,
আমীর, ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ ।

মহাত্মন,
আসসালামু আলাইকুম । আপনাকে কোন সম্বোধনে সম্বোধিত করব । কোন মানুষের একটি গুন থাকলে তাকে সেই গুনে ডাকা যায় । আপনি তো অসংখ্য গুনের ধারক । সে-সকল গুনের মধ্যে একদিকে আপনি লক্ষ লক্ষ বাংলাদেশীকে ইসলামের দিশা দিচ্ছেন যেটা আপনার খানদান সূত্রেই প্রবাহমান অন্যদিকে আপনি বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত ইসলামী রাজনৈতিক দলের সম্মানিত আমীর । যে কারনে আমি প্রচুর দিধান্নিত, কোন উপাধি রেখে আপনাকে কোন উপাধিতে সম্বোধন করি । রাজনৈতিক দলের নেতার চেয়ে পীর সাহেব নামে সম্বোধন করাকে আমার জন্য বেশি জরুরী মনে করি । তবে আমি মুহুর্তের জন্য সিদ্ধান্ত নিয়েছি আপনাকে আমীর বলেই সম্বোধন করব । বর্তমান সময়ে বাংলাদেশ চরমভাবে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে পার হচ্ছে । বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় রাজনৈতিক দলগুলো যে ভূমিকা পালন করেছে তার মধ্যে আপনার দলের ভূমিকা কম নয় । এ দেশে যারা সুষ্ঠু গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে তাদের মধ্যে আপনার দলের অবস্থান শীর্ষে । প্রচলিত গনতন্ত্র জায়েজ কি না-জায়েজ সে প্রশ্ন আপনার বা আপনাদের অনুসারীদের কাছে তুলব না । তবে এ দেশের অনেক বিশিষ্ট আলেমের মতানুযায়ী ইসলাম রাজনীতির ক্ষেত্রে খিলাফত ব্যবস্থা সমর্থন করে । তাদের মতে, “সকল ক্ষমতার উৎস জনগন” এটা একটি কুফরী মতবাদ । কিন্তু আমি সল্প ধর্মজ্ঞানী হওয়ার কারনে বর্তমান প্রেক্ষাপটে গনতন্ত্রের বিকল্প কিছু দেখছি না । আপনার মনে প্রশ্ন আসতে পারে আমার এ কথাগুলো বলার পেছনে কোন যৌক্তিক কারন আছে কি ? স্যার, গত ৩রা অক্টোবর বরগুনা দুই আসনের উপনির্বাচন আমাকে আপনার সমীপে কিছু কথা বলার জন্য নিজ থেকেই তাগিদ দিচ্ছে । বরগুনা দুই আসনে আপনার সমর্থিত প্রার্থী ক্ষমতাশীল আওয়ামীলীগের প্রার্থীর কাছে মাত্র ২২ হাজার ভোটে পরাজিত হয়েছে । আপনার দল যে জনগনের কাছে পরিচিতি এবং গ্রহনযোগ্যতা পেয়েছে এই নির্বাচন তার উৎকৃষ্ট প্রমান । আপনাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে নির্বাচনে ক্ষমতাশীলদের দ্বারা দুর্নীতি হয়েছে । ক্ষমতাশীল দ্বারা দুর্নীতি বা প্রভাব-প্রদর্শনী হবে এটা এদেশের জন্য বিরল নয় । এ সরকারের তত্ত্বাবধানে পরিচালিত গত পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সবাই এর প্রমান পেয়েছে । তবে দুর্নীতি হলেও সেটার পার্থক্য যে ২২ হাজার হবে সেটা কিন্তু অসম্ভব ব্যাপারের শামিল । তাছাড়া এ নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষনীয় বিষয় বাংলাদেশের প্রথিতযশা অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বি এন পি থেকে কেউ এখানে প্রতিযোগিতা করে নি । আপনার মনোনীত প্রার্থী যে ভোটারদের সমর্থন পেয়েছে তার সিংহভাগ বি এন পি সমর্থিত । আওয়ামীলীগের খাস ভোটব্যাঙ্ক কোন অবস্থাতেই ভাঙ্গে না এ কথা প্রায় সর্বজন স্বীকৃত । বর্তমান আওয়ামীলীগ সরকার ইসলাম ধর্মপ্রাণ মুসলমানদের সাথে যে পৈশাচিক আচরন করেছে তা মুসলমান মাত্রেরেই ভোলার কথা নয় । সে কারনে ইসলামকে তার স্বকীয়তা রক্ষার জন্য অন্তত ইসলামকে যারা ভালবাসে তাদের মধ্য থেকে একদলের এ দেশের শাসন ক্ষমতা পাওয়া দরকার । ইসলামকে ভালোবাসার দিক থেকে আপনাদের চেয়ে যোগ্যতর কোন রাজনৈতিক দল বর্তমান বাংলাদেশে নেই । বি এন পি কে ইসলামের ততোটা সমর্থক মনে না হলেও অন্তত শত্রু মনে হয় না । তারা মসজিদে আলো না জ্বালালেও অন্তত মসজিদে আগুন ‍দিবে না যেটা আওয়ামী সরকার সমর্থিতদের দ্বারা হয়েছে । আপনারা জামাতকে ইসলামিক দল মনে করে না ঠিক আছে কিন্তু আমাদের মনে রাখতে হবে জামাত ইসলামের শত্রু নয় । হতে পারে তারা ইসলামের স্বার্থের চাইতে আপন স্বার্থ বেশি দেখে । তবুও তারা আল্লাহর উপর পূর্ন আস্থা ও বিশ্বাসের কথা বলে । আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সারা দেশব্যাপী লড়াই করবেন এটা মুসলিম উম্মাহর জন্য আশার বানী । আপাত দৃষ্টিতে এদেশের সাংস্কৃতিক ,ভৌগলিক অবস্থান এবং ভোটারদের মানসিকতা আহামরি আপনাদের পক্ষে কি ? নির্বাচনে সাংসদ প্রার্থী হলে আপনারা সর্বোচ্চ একটি থেকে দুটি আসন পেয়ে বসতে পারেন আবার নাও পেতে পারেন । আপনি এবং আপনার দলের নীতি নির্ধারকরা আপনার দলের কিছু অতি উৎসাহী কর্মীদের তথা অনুসারীদের আবেগ-অনুভূতি দেখে মনে করছেন ‍হয়তবা আপনারাই সরকার গঠন করে ফেলবেন । অতীত ইতিহাস কিন্তু তার বিরুপ কথা বলে । গত নির্বাচনে লোক মূখে শুনেছিলাম আপনার অনুসারীরা নাকি নারিকেল গাছের পাতায় হাতপাখা ভেসে উঠতে দেখেছে সুতরাং আপনাদের ঠেকায় কে ? ফলপ্রাপ্তি কিন্তু শুন্যের কোঠায় ছিল । বাংলাদেশের ৩০০ আসন থেকে যদি আপনার মনোনীত প্রার্থীরা ভোটযুদ্ধে নামে তবে তারা স্ব-স্ব অবস্থানে অনেক ভোট পাবে হয়ত তবে সেটা মুসলিম জাতির জন্য হতাশার কারন হয়ে দাঁড়াতেও পারে । আমার মনে হয় আপনার দলের প্রার্থীরা যে ভোট পাবে তার ৯৮% ভোট বি এন পি সমর্থিত জোট থেকে বিচ্যুত হয়ে আসবে । তার কারনে ইসলামের শত্রুরা আবারও মুসলমানদের বুকে স্টীম রোলার চালানের সুযোগ পেয়ে বসতে পারে । আমি বুকে হাত দিয়ে বলছি, আমি প্রচলিত গনতন্ত্রের অনুসারী নই । বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামীলীগ বিরুদ্ধ নই । বি এন পি এবং তাদের জোটের দালাল কিংবা অন্ধসমর্থক নই । বাংলাদেশে প্রচলিত কোন রাজনৈতিক দলের কর্মীও আমি নই । ছাত্র জীবনে রাজনীতি করাকে হারাম মনে করি । এ দেশের একজন নাগরিক হিসেবে আপনার কাছে উপরের কথাগুলো সদয় বিবেচনার দাবি রাখছি । বিবেচনা করা বা না করা একান্তই আপনার ব্যাপার । আমার দৃঢ় বিশ্বাস আপনি মূর্ত ইসলামিক দার্শনিক । আপনার মরোনত্তর সময়ে আপনার প্রতিষ্ঠিত দর্শন এদেশে প্রতিটি মুসমান সন্তানের জন্য পাঠ্য আবশ্যিক হবে । তখন আপনার কোন সিদ্ধান্তের সমালোচনা যাতে কেউ করার সুযোগ না পায় সে কামনাই শুধু আপনার কাছে । ভালো হোক আমাদের আগামীর পথচলা ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×