somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

ধর্ম শিক্ষা আর কত বাধাগ্রস্থ হবে ?

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাচীন গ্রীসে যখন শিক্ষা ব্যবস্থা চালু হল তখন থেকেই আস্তে আস্তে মানুষ সভ্যতার আলো দেখতে শুরু করেছে । অসভ্য মানুষকে সুসভ্য করার জন্য শিক্ষার চেয়ে মোক্ষম দ্বিতীয় কোন অস্ত্র নেই । বর্তমান বিশ্বে বিশেষত দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে । সাধারণ শিক্ষার সাথে তাল মিলিয়ে সমান তালে এগিয়ে চলছে ধর্মীয় শিক্ষা । বিশ্বের আদিম ইতিহাস থেকে শুরু করে আজ পর‌্যন্ত প্রচলিত সকল ধর্মই তাদের অনুসারীদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছে । হযরত মুহাম্মদ (সঃ) এর আগমনের আগ পর‌্যন্ত খ্রিষ্টান ধর্ম বিশ্বের বুকে তার মহিমা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল । তখন ধর্মীয় অনেক পন্তিতদের দ্বারাই গোটা বিশ্বের শাসন ব্যবস্থা প্রভাবিত হত । তারা যেমন মানুষকে ধর্মীয় দীক্ষা দিতেন তেমনি করে রাজা বাদশাহদেরকে পরামর্শ দিতেন কিভাবে নৈতিকতার মাপকাঠিতে রাজকার‌্য চালানে যায় । আবার অনেক ধর্মীয় পান্ডিত নিজেরাই রাষ্ট্র পরিচালনা করত । প্রত্যেক যুগেই ধর্ম বেত্তাদের উপর একশ্রেনীর কথিত প্রগতিশীল মানুষ নানা রকম অন্যায় ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে । ইতিহাসে এমন অনেকর প্রমান পাওয়া যায় যারা ধর্মীয় শিক্ষাকে নিষিদ্ধ করেছিল । এর পিছনে অবশ্য সুস্পষ্ট অনেকগুলো কারনও ছিল । সমাজে এমন একশ্রেনীর মানুষকে সর্বদা লক্ষ্য করা যায় যারা নিজেদের উন্নতির চেষ্টা করে না আবার অন্যের উন্নতি দেখে সহ্যও করতে পারে না । তৎকালীন যুগে ধর্মীয় শিক্ষায় শিক্ষিতরা একদিকে যেমন অগাধ ধর্মীয় জ্ঞান রাখতেন অপরদিকে সাধারন বিষয়ে অন্যসকলের চেয়ে কম জ্ঞান রাখতেন না । যার ফলশ্রুতিতে সামাজিক মর‌্যাদার ক্ষেত্রে ধর্মীয় পন্তিতরা খুব ভালো অবস্থান তৈরি করে নিয়েছিল । যেটা তারা কোন অবস্থাতে সহ্য করতে পারত না । তাই তারা হিংসার বশবর্তী হয়ে সবর্দা তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাতে থাকে । শয়তান তাদের সাহয্যকারী হওয়ায় শয়তানী কূটকৌশলে তারা ধর্মীয় শিক্ষাবিদদেরকে নানা ভাবে হেয় প্রতিপন্ন করতে থাকে । ইতিহাসের ধারাবাহিকতা এমনি ভাবে চলে আসতে থাকে । ধারার সকল অমানিশা দূরকরার জন্য আগমন করেন মানবতার মুক্তির দুত ,আলোকবর্তিকা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ত্ব মুসলমানদের প্রানের পুরুষ ,দো’জাহানের বাদশাহ হযরত রাসুলে আকরাম (সঃ) এর । ‍যিনি আল্লাহর নির্দেশে প্রচার করতে থাকেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ শান্তির ধর্ম ইসলামকে । পবিত্র আল কোরআনের আলোকে তিনি মানু্ষকে আহ্ববান করতে থাকেন মুক্তির পথে । দলে দলে মানুষ গ্রহন করতে থাকে এ অমীয় সুধা । তারই ধারাবাহিকতায় আমরা আজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী । আমাদের নৈতিক দায়িত্ব হয়েছে সে ধর্ম সম্পর্কে জানা । মানব প্রচেষ্ট ধীরে ধীরে সে দিকে ধাবিত হচ্ছে । সেই ৫৭০ খ্রিষ্টাব্দ থেকে শুরু করে আজ এই একবিংশ শতাব্দী পর‌্যন্ত এ শিক্ষা কার‌্যক্রম তুমুল গতির সাথে এগিয়ে চলছে । এবং প্রথিবীর শেষদিন পর‌্যন্ত চলবে । ইসলাম ধর্ম শিক্ষার এ ধারা যে একেবারে বাধাহীণ ভাবে চলে এসেছে এ কথা বলা যায় না । শতাব্দীর পর শতাব্দীতে নানা রকম বাধার সম্মুখীন হয়েছে এ শিক্ষা ব্যবস্থা । সে ঘৃনিত ঘটনাগুলো কালের স্বাক্ষী হয়ে আজও জেগে আছে মানুষের হৃদয়ে । যে সকল শাসকগন ধর্মীয় শিক্ষা প্রসারের পথে দেয়াল হয়ে দাড়িয়েছে তাদের অনেকেই আজ আর পৃথিবীতে নেই । তাদেরকে কেউ আর সম্মানের সহিত স্মরনের করে না । হৃদয়ে যতটুকু ঘৃনা আছে তার সবটুকু দিয়েই তাদের কে স্মরণ করা হয় । কথিত তুর্কীবীর গাজী মোস্তফা কামাল আতাতুর্ক পাশা ছিলেন ইতিহাসের এমনই একজন ঘৃনিত শাসক । তিনিও ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ করেছিলেন । ইসলাম শিক্ষাকে তিনি হারাম ঘোষণা করেছিল । সকল মাদ্রাসা মসজিদ কে সিলগালা করে দিয়েছিল । তিনি তার অন্যায় সিদ্ধান্তকে চিরস্থায়ী করতে পারেন নি । সময়ের বিবর্তন তাকে তার গন্তব্যে নিয়ে গেছে । যেখান থেকে বেঁচে আসার সাধ্য অতীতে কারও ছিল না বর্তমানেও কারও নেই । ধর্ম শিক্ষা তার আপন মহিমা অনুযায়ী আবার শুরু হল । দুর্বার গতিতে সামনে এগিয়েও চলল । কিন্তু একটি অসৎ সিদ্ধান্তের কারনে নন্দিত কামাল পাশা নিন্দিত হয়ে গেল । না শুধু নিন্দিত বললে ভূল হবে চরম ঘৃনিত হয়ে গেল । আমাদের আবাসস্থল টুকু ইসলামের চরম বিদ্বেষী ব্রিটিশদের শাসনে থাকার সময়ে ধর্ম শিক্ষা মোটামুটি বাধা গ্রস্থ হলেও উল্লেখযোগ্য কোন সমস্যার উল্লেখ পাওয়া যায়না । তবে যে টুকু বাধা এসেছে তা আমরা মেনে নিয়েছি । আমাদের জাত শত্রুদের কাছ থেকে যে আচরণ পেয়েছি তা কামনার তুলনায় অনেক ভালো । হাজার চড়াই উৎড়াই পেরিয়ে ছোট্ট এ ভূ-খন্ডটি অর্জন করল তার সার্বভৌমত্বের ক্ষমতা । আত্মপ্রকাশ করল নিষ্পাপ বাংলাদেশ হিসেবে । এ দেশের শতকরা প্রায় ৯০% মুসলিম জনগোষ্ঠি অধ্যুষিত একটি বড় অংশ ধর্মীয় শিক্ষার সাথে জড়িত থাকবে এটাই স্বাভাবিক । ১৯৭১ সালে স্বাধীনতা পাওয়ার পর প্রায় প্রত্যেক রাষ্ট্র শাসক ধর্মীয় শিক্ষার অগ্রগতির জন্য কাজ করেছে । বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা , শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক সংবিধানে আল্লাহর প্রতি চরম আস্থা ও বিশ্বাস । সাবেক রাষ্ট্রপতি এরশাদ কর্তৃক শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষনা । সাবেক নেতাদের এ সকল কর্মকান্ড আসলেই মুসলামদের কাছে তাদের আসনকে চিরস্থায়ী করেছে । তাদেরকে চিরস্মরণীয় করে রাখতে বাধ্য করেছে । ২০০৮ সালের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার গঠন করে । অবশ্য তারা জোটভূক্ত ভাবে সরকার গঠন করে । তাদের সাথের অন্যান্য শরীক দলগুলো চরম ইসলাম বিদ্বেষী । বঙ্গবন্ধু তনয়ার ব্যক্তিগত জীবন যারা জানেন তাদের কাছে শুনেছি তিনি খুবই ধর্মভীরু । ধর্মের খুঁটিনাটি সকল বিষয় তিনি মেনে চলেন । ছোট বেলায় পাঠশালায় পড়েছিলাম “সৎ সঙ্গে স্বর্গ বাস অসৎ সঙ্গে সর্বনাশ ” । এ উপমাটি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাইতে অন্য কারো জন্য বেশী উপযোগী নয় । কম্যুনিষ্ট ও বামপন্থীদের সাথে জোট বাধায় তিনি এখন ধর্ম এবং ধর্ম অনুসারীদের সাথে ওনাদের চেয়ে খারাপ আচরন করছে । বাংলাদেশে কতিপয় নামকাওয়াস্তের আলেম ছাড়া কেউই তার আচরনে খুশি নয় । আমাদের প্রধানমন্ত্রী যতটুকু ধর্মবিদ্বেষী তার থেকে তার পুত্র জনাব সজীব ওয়াজেদ জয় তার চাইতেও কয়েকধাপ এগিয়ে । তিনি এখনও রাজনীতিতে সক্রিয় হননি , তার আগেই ঘোষণা দিয়ে ফেলেছেন মাদ্রাসার ছাত্র কমাতে হবে । ক্ষমতায় আসলে না জানি আর কত কি করে বসবেন । মুসলমানদের প্রকাশ্য শত্রু খ্রিষ্টানদের সাথে যার ওঠাবসা তার থেকে এ কথার চাইতে দামী কিছু মুসলমানদের আশা করা বোকামী !
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×