somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

বিজয় দিবস কেন এমন হল ?

১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বাঙালীর গর্ব করার দিন । ১৬ই ডিসেম্বর । ১৬ই ডিসেম্বরের কথা শুনলেই হৃদয়ের গহীণে আনন্দের ঢেউ উত্তেলিত হয় । শত ত্যাগ তীতিক্ষার পরে অর্জিত বিজয় আমাদেরকে বিশ্ব দরবারে দিয়েছে নতুন পরিচিতি । বিশ্ব মানচিত্রে ছোট্ট একটি স্থান দখল করে নিয়েছে বাংলাদেশ নামের ৫৬ হাজার বর্গমাইলের একটি ভূ-খন্ড । ১৬ই ডিসেম্বরের কথা শুনলে আমাদেরকে যেমনিভাবে আনন্দে উদ্বেলিত করে তেমনি শোকের সাগরে নিমজ্জিত করে । যে ১৬ই ডিসেম্বরকে ঘিরে আনন্দের ফোয়ারা ছোটে সেই দিনটিকে অর্জন করার জন্য তিরিশ লক্ষ বীরের তাজা প্রাণ , দুই লক্ষ মহীয়সী মা , বোনের সতীত্ব-কুমারিত্ব তুলে দিতে হয়েছিল ভিনদেশী হায়েনাদের হাতে । এতসব ত্যাগের বিনিময়ে তবুও আমার অর্জন করতে পেরেছিলাম শত বছরের আরাধ্য স্বাধীনতা , ভেঙ্গে ফেলেছিলাম পরাধীনতার শৃঙ্খল । ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীণতা ঘোষণা হওয়ার পর ১৬ই ডিসেম্বর পর‌্যন্ত দীর্ঘ নয় মাস বাঙালী জাতির উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে , তার বর্ননা কেবল ভূক্তভোগী ছাড়া কারো পক্ষে সার্থক ভাবে প্রকাশ করা সম্ভব নয় । শত কষ্টের পরেও আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি , এজন্য সাময়িক কষ্টকে দীর্ঘস্থায়ী না করে বিজয়োল্লাস সবার মধ্যে ছড়িয়ে পড়ুক সে কামনাই আমাদের থাকা উচিত ।

এদেশের শিশু-কিশোর থেকে শুরু করে আবাল বৃদ্ধ-ভনিতা সকলেই কম বেশি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে হায়েনাদের চালানো তান্ডব এবং বীর বাঙালীদের প্রতিরোধের গল্প জানেন । সুতরাং সে গল্পকে নতুন ভাবে আজ আর বলব না । কিছু গল্প আছে যা বারবার শুনতে ভাল লাগে । মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের গল্পগুলোও ঠিক তেমনি । এ দেশের হাজার হাজার মানুষ আজ বিভিন্ন সভা-সেমিনারে সেদিনের সে বীরত্বের গল্প শোনাবেন । আজ আমি বিজয় পরবর্তী সময়ে আমাদের আচরন কেমন হওয়া উচিত ছিল , আর কেমনই বা হল সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব । প্রকৃতপক্ষে যে স্বাধীনতা অর্জন করার জন্য এ দেশের মুক্তিকামী বীরেরা তাদের বুকের তাজা রক্ত , সজীব প্রান উৎসর্গ করেছিল সে স্বাধীনতা আমরা আদৌ পেয়েছি কি ?

বৃদ্ধদাদুর কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনতে চেয়ে শুনেছিলাম , চার আনার কাগজ বার আনা হওয়ার কারনে এ দেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল । সে দিন ভেবেছিলাম ঠিকই তো । যে কাগজ তৈরির সকল কাঁচামাল পূর্ব পাকিস্তান থেকে যেত সে কাগজের দাম পূর্ব পাকিস্তানীদের কাছ থেকে এত বেশী লইবে কেন ? অল্পশিক্ষিত বৃদ্ধ দাদু মুক্তিযুদ্ধ হওয়ার পিছনে যে কারনের কথা বলেছিলেন তা হয়ত মুক্তিযুদ্ধের মূল কারন ছিল না হবে বাঙালীদের মনে এ সকল ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষোভের থেকেই সৃষ্টি হয়েছিল স্বাধীনতার ভিত্তি ।

পশ্চিম পাকিস্তানীরা পূর্ব পাকিস্তানের মানুষদেরকে সাম্যতা শেখায়নি , ভ্রাতৃত্ববোধ শেখায়নি , যার ফলশ্রুতিতে বাঙালীদেরকে ঝাঁপিয়ে পড়তে হয়েছিল মুক্তিযুদ্ধে । পাকিস্তানীদের কাছ থেকে বাঙালীরা যে মুক্তি চেয়েছিল সে মুক্তি পেয়েছিল ঠিকই তবে এক কাঁধের শত্রুকে নামাতে গিয়ে অন্য কাঁধে শত্রু চেপে বসেছে তা খেয়াল করে নি ।

অনেকে মনে করেন , স্বাধীনতা মানে যদি অপরের নগ্ন হস্তক্ষেপ থেকে নিজেদেরকে মুক্ত রাখার প্রশ্ন হয় , তবে সে স্বাধীনতা বাঙালী পায় নি । পাকিস্তানী শাসনামালে আমাদের পাকিস্তান ব্যতীত কোন রাষ্ট্রীয় শত্রু বা দেশীয় উল্লেখযোগ্য শত্রু ছিল না । একমাত্র পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিল গোটা বাঙালী তথা বাংলাদেশ । কিন্তু স্বাধীন বাংলাদেশের শত্রু আজ সীমান্তবর্তী রাষ্ট্র এবং আভ্যন্তরীণ কিছু কুলাঙ্গার শ্রেণীর অপদার্থ । বিদেশী রাষ্ট্র আমাদের দেশের দূর্বলতাকে গভীর ভাবে না জানার কারনে আমাদের ততোটা মারাত্মক ক্ষতি সাধন করতে পারে না । কিন্তু ঘরের শত্রু আমাদের দেশের খুঁটিনাটি জানার কারনে একটু হুংকার করলেই শত কোটি টাকার ক্ষতি হয়ে যায় । কথায় আছে “ ঘরের ইঁদুর যদি বান কাটে , তবে সে ঘর দাঁড়িয়ে থাকতে পারে না ” ।

দেশ স্বাধীন হওয়ার পর এ দেশের সকল মানুষ আশায় বুক বেঁধে ছিল , তারা বুক ফুলিয়ে নিঃশ্বাস নিতে পারবে , জীবনের নিরাপত্তা পাবে । তাদের সে আশায় এমন গুড়েবালি হবে তা বুঝতে হয়েছে স্বাধীনতার ঠিক ৪২ বছর পর । এ দেশে সত্য কথা , ন্যায়ের পক্ষে কথা বলা অন্যায় । অত্যাচারিতের পাশে দাঁড়ানো তার পক্ষে কথা বলা , সবই অন্যায় । ১৬ই ডিসেম্বর বিজয় দিবস হলেও বাঙালীর সংস্কৃতি অনুযায়ী গোটা ডিসেম্বর মাসকেই বিজয়ের মাস হিসেবে পালন করা হয় । অত্যন্ত দূর্ভাগ্যজনক হলেও সত্য , ২০১৩ সালের ডিসেম্বর মাসের প্রায় পুরোটাই হরতাল , অবরোধের মধ্যে কেটেছে । এ মাসে যা দু’এক দিন হরতাল , অবরোধমুক্ত ছিল তাতেও ডজন ডজন মানুষ হত্যা করা হয়েছে । দেশে রাজনৈতিক যে অস্থিরতা চলছে তাতে , কোন দলের দোষ স্বতন্ত্রভাবে নিরুপন করি না , তবে বিজয়ের মাধ্যমে আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম ?

গতকাল পত্রিকায় দেখলাম , কৃষক-শ্রমিক জনতালীগের প্রধান বঙ্গবীর কাদের সিদ্দীকি বলেছেন , এদেশে যদি আর ২০ দিন হরতাল , অবরোধ চলে তাবে এদেশের মানুষ-মানুষ খেতে শুরু করবে । দেশে যে চলমান রাজনৈতিক সংকট তাতে ২০-২৫ দিন হরতাল বা অবরোধ হওয়া অস্বাভাবিক কিছু নয় । স্বাধীনতা অর্জনে ‍যিনি এ জাতীর পক্ষে অনবদ্য ভূমিকা পালন করেছিলেন সেই মানুষটার যদি এই মূল্যায়ণ হয়ে তবে স্বাধীনতার কতটুকু মূল্য অবশিষ্ট আছে ?

স্বাধীনতা অর্জন কেবল ভূ-খন্ড থেকে ভূ-খন্ডকে পৃথক করা নয় বরং সকল ক্ষেত্রে আলাদা কিছু । আইন , শাসক এবং সংস্কৃতির সবকিছুই আলাদা । বাঙালী স্বাধীনতা অর্জনের মাধ্যমে পাকিস্তান থেকে মুক্ত হয়েছে ঠিক কিন্তু ভারতীয়দের থেকে মুক্ত হতে পেরেছে কি ? যারা বাংলাদেশের জনগনের অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ করে তাদের মনের মত কোন একদলকে তারা এ জাতির ভাগ্য নির্ধারক করার জন্য আর্থিক , সামরিক বাজেট ঘোষণা করে । আমারা তার প্রতিবাদটুকুও করতে পারি না । এটাই কি আমাদের স্বাধীনতার লক্ষ্য ছিল ?
১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সারাদেশে বিজয়র‌্যালী হবে । এ র‌্যালিতে এ দেশের সকল শ্রেণীর , সকল পেশার , সর্বস্তরের মানুষ নির্বিগ্নে অংশগ্রহন করে আনন্দ উৎসব করবে । এরকম হওয়া উচিত ছিল । কিন্তু আনন্দ উৎসব করার মত স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নি । যে স্বাধীনতা আমাদেরকে সকল ক্ষেত্রে স্বাধীনতা দেয়ার কথা ছিল সে স্বাধীনতা আমাদেরকে আরও ভীতির মধ্যে ফেলে দিয়েছে । আজ মানুষ রাস্তায় নেমে জড়ো হতে ভয় পায় । কখন যেন পেট্রল বোমা , গান পাইডার , রাইফেলের গুলি , লাঠির আঘাত তাদের জীবন নিয়ে নেয় ।

আবারও ফিরে আসি দাদুর কথায় । দাদুর কথা অনুযায়ী , যে কাগজকে কেন্দ্র করে স্বাধীনতা অর্জন হল সে কাগজের মত নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্য আজকের স্বাধীন দেশে আকাশচুম্বী । সাধারণ জনগনের ক্রয়ক্ষমতার বাইরে । গল্প বলা সে দাদু যদি আজ বেঁচে থাকতেন তবে দ্বিতীয়বার মুক্তির ডাক দিলেও অবাক হওয়ার কিছু থাকত না ।

কষ্ট অনেক কথাই বলাতে পারে । এত সব অভিযোগের পরেও আমরা স্বাধীন । মাত্র নয় মাসের ত্যাগ আমাদের নতুন পরিচয়ে পরিচিতি পাওয়ার সুযোগ দিয়েছে । যে তিরিশ লক্ষ প্রাণ আমাদেরকে স্বাধীনতা দিল । আজ সকলেই তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব । যে দুই লক্ষ মা এবং বোন তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ তাদের সতীত্ব এবং কুমারীত্ব বিলিয়ে দিয়ে স্বাধীনতা অর্জনে সহায়তা করেছে , জাতীর পক্ষ থেকে তাদেরকে স্যালূট জানাই । আজ আনন্দ করার দিন । শত ভয়-ভীতিকে পিছনে ঠেলে উৎসব করার দিন । আজ আনন্দ , শুধু বিজয়ের আনন্দ । যেসকল নরপশু আমাদের অর্জিত গৌরবের স্বাধীনতাকে বিদেশী প্রভুদের কাছে বিকিয়ে দিতে চান তারা সাবধান হোন । কোটি কোটি মানুষের একবারের নিক্ষেপকৃত থুতুও আপনাদেরকে ইতিহাস করে ফেলতে পারে । পারলে স্বাধীনতাকে রক্ষা করুন নয়ত চুপ থাকুন । নিজেদের বিপদ ডেকে আনার মত বোকামী করবেন না ।

লেখক : রাজু আহমেদ । কলামিষ্ট ও বিশ্লেষক ।
সরকারী বি এম কলেজে , বরিশাল ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×