somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

মাননীয় প্রধানমন্ত্রী ! দেশকে কলংকমুক্ত করলেন এবার কলহমুক্ত করুন

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নবম জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রচার চালানোর সময় আওয়ামীলীগের সভাপতি দেশনেত্রী হিসেবে শেখ হাসিনা যতগুলো অঙ্গীকার করেছিলেন , তার মধ্যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যারা মানবতাবিরোধী অপরাধ করে বাঙালীদের ক্ষতি করেছিল , তাদের বিচার করার প্রতিশ্রতি ছিল অন্যতম । বাংলাদেশকে যারা ভালবাসেন তারা , অতীতের সেই পুরানো ক্ষতকে ঘুচানোর জন্য আওয়ামীলীগকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন যাতে , বিগত ৩৮ বছর ধরে পুষে রাখা মনের সে অদম্য কামনাকে পূরণ করার সুযোগ পায় । আওয়ামী সরকারও তাদের দেয়া ওয়াদা অনুযায়ী যুদ্ধাপরাধীদের ধরে বিচারের মূখোমূথী দাঁড় করায় । তবে আওয়ামী সরকার যে সকল যুদ্ধাপরাধীদের বিচারের মূখোমূখী দাঁড় করায় তারা কেবল মাত্র বাংলাদেশ ন্যাশনালিষ্ট পার্টি ( বি এন পি ) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ । তখন থেকেই জনমনে প্রশ্ন জাগতে শুরু করে । দানা বাধে নানা জল্পনা কল্পনার । তাহলে কি আওয়ামীসরকার তাদের বিরুদ্ধ মনোভাবাপন্ন কোন দলকে ধ্বংস করার জন্য এ সকল ব্যক্তিবর্গকে বিচারের মুখোমূখি করেছে । সাধারণ জনগনের মাথায় এ প্রশ্ন আশা অস্বাভাবিক কিছু নয় । কেননা স্বাধীনতা পরবর্তী সময়ে মুজিব সরকারের শাসনামলে রাজাকার , আল-বদর , আল-শামস ও শান্তি কমিটির থেকে যে ১৯৫ জনের নাম তালিকা প্রকাশ করা হয়েছিল তাদের মধ্য থেকে এক জনকেও এই বিচারের মূখোমূখি করা হয় নি ।

বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্র মূলত বঙ্গবন্ধুর আদর্শ । সেই স্বাধীনতার ঘোষক , মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যারা অপরাধ করেছে তাদের সাধারণ ক্ষমা করে দিলেও তার কন্যা তাদেরকে ক্ষমা করতে পারেন নি । অবশ্য এর অন্তরালে অনেকগুলো কারনও ছিল । অনেকে মনে করেন , শেখ হাসিনা এখনও বিশ্বাস করেন তার পরিবারকে হত্যা করার পিছনে স্বাধীনতা বিরোধীদের হাত রয়েছে । এ সকল বিতর্কিত বিষয়ের দালিলিক কোন প্রমান না থাকার কারনে বুদ্ধিমান মাত্রেই এ বিষয়টাকে এড়িয়ে যাবেন ।

সাংবিধানিক আইন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে , অতি অল্প সময়ের মধ্যেই কথিত মানবতা বিরোধী অপরাধীদের বিচার সম্পন্ন করা হয়েছে । যাদের বিচার প্রক্রিয়া এখনো বাকী আছে , সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে তা যত দ্রুত সম্ভব সম্পন্ন করার । ইতোমধ্যে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ করার অভিযোগে মিরপুরের কসাই নামে খ্যাত কাদের মোল্লার ফাঁসি কার‌্যকর করা হয়েছে । আওয়ামীলীগের সাবেক সাংসদ গোলাম মাওলা রনির মতে কসাই কাদের মোল্লা আর যাকে ফাঁসি দেয়া হয়েছে সে কাদের মোল্লা এক ব্যক্তি নন । জেলবাসের সময়ে কাদের মোল্লা প্রেরিত একখানা চিরকুট থেকে গোলাম মাওলা রনির নাকি এটাই মনে হয়েছে ।

গোলাম মাওলা রনির ধারনাকে সত্য ভেবে যদি আগাতে চাই তবে দেশে চলমান দন্ধের সাথে আরও বিপত্তি যোগ হয়ে মহাক্ষোভের সৃষ্টি হবে । সুতরাং দেশের সূধীজনেরা এ নিয়ে নতুন বিতর্কে যেতে চাইবেন না । ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর‌্যন্ত পাকিস্তানী হানাদার বাহীনি এবং তাদের এ দেশীয় দোসররা মিলে প্রায় তিরিশ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে এবং দুই লাখ মা বোনের সম্ভ্রম হরণ করেছে । পাকিস্তানী হায়েনারা আমাদের নাগালের বাইরে থাকলেও এ দেশীয় দোষীদেরকে শাস্তি দিব না , সেটা কি করে হয় ?

অপরাধীর শাস্তি প্রদানের ধারাবাহিকতা স্বরূপ গত ১২ই ডিসেম্বর দিবাগত রাতে এ অপরাধের অভিযোগে অভিযুক্ত হিসেবে কাদের মোল্লাকে রাত ১০ টা ০১ মিনিটে ফাঁসি দেয়ার মাধ্যমে প্রথম প্রতিশোধ নেয়া হল । বিজয়ের মাসে তাকে ফাঁসি দেয়ার ফলে শহীদদের হত্যার পূর্ণ বিচার সম্পন্ন করতে না পারলেও অনন্ত কিছুটা কলঙ্ক মুক্তির স্বীকৃতি মিলল এ জাতির কপালে । জাতির কলঙ্ক মুক্তির পিছনে দেশনেত্রী শেখ হাসিনার অবদান সবচাইতে বেশী । কেবলমাত্র তার ঐকান্তিক প্রচেষ্টায় এ জাতি কলঙ্ক মুক্ত হতে পেরেছে । সেজন্য তিনি ধন্যবাদ দাবী করতেই পারেন । তাছাড়াও নির্বাচনী ইশতেহারে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সিংহভাগ বাস্তবায়ন করতে না পারলেও অন্তত জাতিকে কলঙ্ক মুক্ত করতে পেরেছেন , সেটাই বা কম কিসে !

সাংবিধানিক পথ ধরে নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সরকার ২৪ অক্টোবর ক্ষমতা ছেড়ে কিছু দিনের ব্যবধানে সর্বদলীয় সরকার গঠনের নামে বাংলাদেশের নিবন্ধিত চল্লিশটি রাজনৈতিক দলের মধ্য থেকে মাত্র চারটি দল নিয়ে সর্বদলীয় সরকার গঠন করে । সর্বদলীয় সরকারের আদেশ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে । সে থেকেই বাধে বিপত্তি । মাত্র কয়েকদিনের ব্যবধানে রাজনৈতিক সংঘর্ষে শতাধিক মানুষের জীবন প্রদীপ চিরতরে নিভে যায় । যেটা শান্তিপ্রিয় বাঙালীর কাছে থেকে বাঙালীরা এবং বিশ্ব নেতারা কখনো আশা করে না ।

বাংলাদেশের মানুষের কাছে গনতন্ত্রের মানস কন্যা , শান্তির প্রতীক হিসেবে পরিচিত শেখ হাসিনার কাছে এদেশের মানুষ সবিনয়ে নিবেদন করে , আপনি যে ভাবে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করার কথা বলে দেশকে কলঙ্কমুক্ত করলেন ঠিক সেই ভাবে এদেশকে কলহমুক্ত করুন । এদেশের মানুষ জানে , আপনি ক্ষমতার জন্য রাজনীতি করেন না । আপনার রাজনৈতিক জীবনের একমাত্র লক্ষ্য মানবকল্যান । সর্বদলীয় সরকারের প্রধান হিসেবে বলবৎ থেকে এ কলহ মিটানো কোন প্রকারেই সম্ভব নয় , সেটা জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো বারবার বলে গেছেন । আপনি বিবেকবান মহীয়সী । এ দেশের জনগন চাইলে আপনি আবারও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে আগামী পাঁচ বছরের জন্য এ দেশের প্রধানমন্ত্রী থাকবেন । সুতরাং মাত্র তিনমাসের প্রধানমন্ত্রীত্বের জন্য মানুষের জীবন নিয়ে খেলা করা উচিত হবে কি ? এ দেশের কোটি কোটি মানুষ মনপ্রাণ উজাড় করে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রার্থণা করে “ মাননীয় শেখ হাসিনা আপনি যেমন করে দেশকে কলঙ্কমু্ক্ত করেছেন ঠিক তেমনি ভাবে দেশেকে কলহমুক্ত করুন ” ।

লেখক : রাজু আহমেদ । শিক্ষার্থী , কলামিষ্ট ও প্রাবন্ধিক ।
সরকারী বি এম কলেজ , বরিশাল ।
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×