somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

বিশ্বজিৎ হত্যা মামলার রায়ের সাথে বাহ্যিক দৃষ্টিপাত

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ১৮ই ডিসেম্বর রোজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশের বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার রায় প্রদান করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল । রায় : ৮ জনের ফাঁসি এবং ১৩ জনের যাবজ্জীবন । ২০১২ সালের ৯ই ডিসেম্বর পুরান ঢাকায় প্রকাশ্যে বিশ্বজিৎ দাসকে কুপিয়ে হত্যা করা হয় । শুধু প্রকাশ্যে বললে কম বলা হবে । কেননা বাংলাদেশের একাধিক স্যাটেলাইট টেলিভিশন জগন্যতম এ হত্যার দৃশ্য সরাসরি সম্প্রচার করে । বিশ্ববাসী বিশ্বজিৎ হত্যার নির্মম দৃশ্য দেখে স্তম্বিত হয়েছিল । তারা ফিরে গিয়েছিল ইতিহাসের পাতায় । বর্বরতার যুগে এমন করে নৃশংসভাবে মানুষ হত্যা করা হলেও সভ্যতার একবিংশ শতাব্দীতে এরকম হত্যা কান্ড কোন বিবেকে প্রশ্রয় দিতে নারাজ । দর্জির দোকানের সামান্য একজন কর্মচারী বিশ্বজিৎ দাস , তাকে হত্যার কারন তিনি জীবদ্দশায় জেনে যেতে পারেনি । অপরাধী জানল না তার অপরাধ কি ? তার আগেই দফারফা শেষ ।বিশ্বজিৎ জেনে যেতে না পারলেও জাতি জেনিছিল বিশ্বজিৎ দাসের অপরাধ কি । আজ থেকে প্রায় একবছর বিশ দিনে আগে বিশ্বজিৎকে শিবির সন্দেহে প্রকাশ্য দিবালোকে রামদার আঘাতে রাস্তার উপর হত্যা করা হয় ।

ছোট বেলায় গৃহ শিক্ষকের কাছে গল্পে শুনেছিলাম – কিছু লোকের মধ্যে সুরা ফাতিহার শেষ শব্দের উচ্চারণ নিয়ে দ্বন্ধ লেগেছে । কেউ বলছে উচ্চারন হবে ‘যল্লীন’ অন্য কিছু লোক বলছে উচ্চারন হবে ‘দল্লীন’ । এ নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি । অবশেষে সিদ্ধান্ত হল রাস্তায় যাকে পাওয়া যাবে তার কাছে জিজ্ঞাসা করা হবে । সে যেটা বলবে সেটাই সঠিক । অনেক অপেক্ষার পর এক ব্যক্তিকে পাওয়া গেল । অনেক আশা নিয়ে দু’ই পক্ষই তার কাছে গিয়ে সমস্যা খুলে বলল । পথচারী অনেকক্ষণ নিরব থাকল । সে আসল কথা গোপন করে এক পক্ষে রায় দিয়ে দিল । রায়ের পরেই বিপক্ষ জনতা তাকে বেধম প্রহার করার পর হুঁশে এসে বলল ভাই আমাকে মাফ করবেন , আমি সুরা ফাতেহা মুখস্ত পারি না ।

পথচারী লোকটি প্রাণে বেঁচে গেলেও বিশ্বজিৎ দাসের কপাল ততোটা প্রসন্ন হয় নি । আক্রামন হওয়ার স্থানেই তাকে পরপারে পাড়ি দিতে হয়েছে । বাংলাদেশের সুধীজনেরা মনে করেন , গত পাঁচ বছরে যতগুলো অপরাধের রায় হয়েছে তার মধ্যে বিশ্বজিৎ হত্যা মামলার রায় অনেকটা স্বচ্ছ । আমরা আশা করি ভবিষ্যতে প্রত্যেকটা অপরাধের জন্য এরকম স্বচ্ছতা সম্পন্ন রায় পাব ।

এতক্ষন যে বিষয়ে দৃষ্টপাত করেছি তা মূল বিষয়ের ভূমিকা মাত্র । বাংলাদেশে শতকরা ৮০ ভাগের বেশি মুসলমানের বাস । একমাত্র বিশ্বজিৎ হত্যার রায় আদালত যতোটা স্বচ্ছতার সাথে দিতে পেরেছে অন্য সকল রায়গুলো কেন তেমন হয়না । আদালতের কাছে প্রশ্ন-বিশ্বজিৎ যদি হিন্দু না হয়ে মুসলমান হতে , দর্জীর দোকানের কর্মচারী না হয়ে শিবির কর্মী হত , তাহলেও কি এই রায় দেয়া হত ? অনেকেই উচ্চস্বরে বলে বসবেন হ্যা – হ্যা । অবশ্যই দেয়া হত । তাদের উদ্দেশ্যে বলি – ২০১২ সালের ৯ই ডিসেম্বর বিশ্বজিৎ দাসের সাথে বাংলাদেশে আরও তিন জন লোক নিহত হয়েছে ? তাদের ব্যাপারে কারো কোন খোঁজ নাই । প্রত্যেকটা হত্যাই আমাদের জন্য কষ্টকর । মানবতার ওষ্ঠে-পৃষ্ঠে আঘাত করার জন্য একটি হত্যাই যথেষ্ট । এক একজন মানুষ হত্যার সাথে সাথে মানবতার এক একটা অংশ ধ্বংস হয়ে যায় ।

বিশ্বজিৎ হত্যার বিচার দ্রুততার সাথে সম্পন্ন হলেও বাকী হত্যার জন্য মামলাই করা সম্ভব হয়নি । বর্তমান সময়ে শিবির এক নিষিদ্ধ জনতার নাম হলেও ২০১২ সালে তো শিবির বৈধ ছিল । বর্তমান সময়ে জামাআতের নিবন্ধন বাতিল করার কারনে জামাআতের সহযোগী সংগঠন শিবিরের দিকে আর চোখে তাকানো অস্বাভাবিক নয় । কিন্তু ২০১২ সালে জামাআত বাংলাদেশের বৈধ রাজনৈতিক দল ছিল , সে কারনে শিবিরও তাদের কর্মকান্ড বৈধতার সাথে করার কথা ছিল । কেন তেমনটা হয় নি ? অনেকেই হয়ত এ লেখা থেকে সাম্প্রদায়িকতার গন্ধ শুঁকবেন । তাদের উদ্দেশ্যে বলি – সকলের জীবনই নিজ নিজ পরিমন্ডলে অত্যন্ত মূল্যবান । মানুষের কথা না হয় বাদ দিলাম । নগন্য একটা জীবের প্রানও কি প্রান নয় ?

রাজনৈতিক হ্ত্যাগুলোবাদ দেয়ার পরেও প্রতি নিয়ত অনেক হত্যাকান্ড এদেশে ঘটে । তার কয়টার ন্যায় বিচার ক্ষতিগ্রস্থরা পায় । হত্যা সে হত্যাই । স্বার্থ বিবেচনায় যদি বিচার করা হয , তবে ন্যায় শব্দটার অস্তিত্ব থাকবে কোথায় ? বিশ্বজিৎ হত্যার বিচারের মত করে কেন আমরা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার আজও পেলাম না । প্রতিনিয়ত বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার বলি হয়ে যত লোক প্রান দিচ্ছে তার সমপরিমান লোক আমাদের পার্শ্ববর্তী দেশ সমূহে রাজনৈতিক কারনে আহত হয় না । মানবতাকে টিকিয়ে রাখতে হলে দ্রুত মানুষ হত্যা বন্ধ করতে হবে । জাহেলী বর্ববর যুগের মত ‘খুনকা বদাল খুন’ নীতি পরিহার করতে হবে । সবসময়ে মনে রাখতে হবে , কুকুরের কাজ কুকুর করতেই পারে , তাই বলে কি সকলকে কুকুর হয়ে পাল্টা আঘাত করতে হবে ।

বাংলাদেশের মানুষের মত সাম্প্রদায়িক সৌহার্দপূর্ণ হৃদ্যতা অন্য কোন দেশে পরিলক্ষিত হয় না । তাই বুক ফুলিয়ে বলা যায় , দেখেছেন মাত্র ১১ শতাংশ সনাতন ধর্মাবলম্বীর বাস বাংলার ভূ-খন্ডে হলেও তারা ন্যায় বিচার বঞ্চিত হয়নি । তবে তাদের ন্যায় বিচার করতে গিয়ে মুসলমানরা বিচারের দ্বারস্থ হতে পারবে না সেটা তো হবেনা । প্রতিবেশী প্রভূদের খুশি করতে গিয়ে আপন স্বার্থ , অধিকার ত্যাগ করার মত মহৎ হওয়ার দরকার নাই । নিজে বেঁচে তারপর আরেকজনকে বাঁচানোর চিন্তা করা যায় । নিজেই যেখানে অস্তিত্বহীন সেখানে অন্যের অস্তিত্ব প্রতিষ্ঠার দৃষ্টতা দেখাই কোন বিবেকে ?

লেখক : রাজু আহমেদ । শিক্ষার্থী , কলামিষ্ট ও বিশ্লেষক ।
সরকারী বি এম কলেজ , বরিশাল ।

৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×