somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

আয়াতুল্লাহ খোমেনীর ভূমিকায় আহমদ শফী : পরিবর্তন কি সুনিশ্চিত

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগের প্রথমার্ধে ইরানে সংঘটিত বিপ্লবের কথা অনেকেরই অজানা নয় । বিদেশী প্রভূদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আধুনিক ইরানের সর্বশেষ শাসক সম্রাট মোহাম্মদ রেজা শাহ পাহলভীর পতন ঘটে । বিশ্ব নেতৃবৃন্দ সেদিন আশ্চার্য হয়ে তাকিয়ে ছিল ইরানের দিকে । আধুনিক ইরানের যে কয়জন শাসক ইরানের উন্নয়ন করেছিল তাদের মধ্যে রেজা শাহ পাহলভী সবার শীর্ষে । ইরানের শাসন আমলের মধ্যে যে সময়গুলোকে সোনালী সময় হিসেবে মূল্যায়ণ করা হয় তার মধ্যে রেজা শাহ পাহলভীর শাসন আমল অন্যতম । রেজা শাহ পাহলভী এবং তার সভাসদ বৃন্দ ইরানের এমন কোন স্থান বাকী রাখেন নি যেখানে তাদের উন্নয়নের ছোঁয়া স্পর্শ করে নি । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধ্বংসপ্রায় ইরানকে রেজা শাহ পাহলভী যে ভাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সহায়তা করে সে পদ্ধতি দেখে গোটা বিশ্ববাসী অবাক হয়ে গিয়েছিল । বিদেশী প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করার শর্তে ক্ষমতার মসনদে আরোহন করলেও তার শাসন আমলের শুরুর দিকের কার্যকলাপ তাকে ইরানের জনগনের কাছে অত্যন্ত প্রিয় শাসক হিসেবে প্রতিষ্ঠা দেয় । জনগনের সে দূর্বলতাকে কাজে লাগিয়ে রেজা শাহ পাহলভী ধীরে ধীরে তার বাসনা প্রতিষ্ঠার পথে পা রাখেন ।

১৯৫৩ সালে ক্ষমতার মসনদে আরোহন করে বেশ কয়েক বছর তিনি অত্যন্ত নীতি নৈতিকতার সাথে তার রাজকার্য পরিচালনা করেন । রাজা শাহ পাহলভীর পূর্ব পুরুষের শাসনামল দীর্ঘ আড়াই হাজার বছর ধরে চলে আসছিল । রাজা শাহ পাহলভীর পূর্ব পূরুষ মহামতি সাইরাস থেকে তাদের সাহসী ও শক্তিশালী শাসনামল চলে আসেছে । যে কারনে রেজা শাহ পাহলভীর রক্ত অন্যান্য শাসকদের রক্তের চেয়ে বেশী তেজস্বী ছিল । বিশ্বের অন্যান্য দেশের শাসকদের মধ্যে যে কয়জন শাসক বিশ্বের বুকে তাদের সাহসিকতার জন্য পরিচিত পেয়েছিল তাদের মধ্যে রেজা শাহ পাহলভী অন্যতম । বিশ্বের অন্যান্য দেশের শাসকদের মধ্যে রাষ্ট্রের সিংহভাগ ক্ষমতা শাসকদের হাতে ন্যস্ত থাকলেও সভাসদগনের কাছেও কিছু ক্ষমতা ন্যায্য থাকত । এক্ষেত্রে রেজা শাহ পাহলভী ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম । তার কাছে রাষ্ট্রের সকল ক্ষমতা এমনকি রাষ্ট্রের চরম ও চুড়ান্ত ক্ষমতাও ন্যস্ত ছিল । এ ক্ষমতাকে কাজে লাগিয়ে ধীরে ধীরে তিনি বাকশালী মানসিকতার হয়ে ওঠেন । তার বিরুদ্ধে কেউ কোন কথা বললে সাথে সাথে তাকে শিরঃচ্ছেদ বা গুলি করে হত্যা করা হত । যে কারনে তার বিরুদ্ধে কোন অভিযোগ তোলার সাহস কেউ করত না । ১৯৫৩ সালে ক্ষমতায় উঠে আসার পর থেকে ১৯৭৯ সালে ১৬ ই জানুয়ারী পর্যন্ত রাষ্ট্রের নিরঙ্কুশ ক্ষমতা তার হাতে ন্যস্ত ছিল । তাছাড়াও ইঙ্গ-মার্কিন বাহীনির সরাসরি মদদ পাওয়ার কারনে তিনি নিজেকে ইরানের সর্বময় ক্ষমতার মালিক মনে করতেন । তার বিরুদ্ধে কেউ কোন কথা বললেই অন্যান্য অত্যাচারী শাসকের মত সরকারী পেটোয়া পুলিশ এবং সেনা বাহীনি দ্বার রাস্তায় বা প্রকাশ্য স্থানে গুলি করে হত্যা করা হত ।

বিশ্লেষকরা মনে করেন তার দীর্ঘ ২৭ বছরের শাসন আমলে ইরানে ব্যাপক উন্নয়ন হওয়ার কারনে তার বিরুদ্ধে কারও অবস্থান করা যুক্তি-যুক্ত ছিল না । কিন্তু বিশ্লেষকদের সে ধারনাকে ভূল প্রমান করে , তার বিরুদ্ধে জনগনের পরবর্তী পদক্ষেপসমূহ । প্রথমদিকে রেজা শাহ পাহলভীর শাসনের উপর জনগন খুশি থাকলেও তার কিছু ব্যক্তিগত অভ্যাস , আচরন ও পশ্চিমা সংস্কৃতির ব্যাপক প্রচলনের কারনে জনগন তার বিরুদ্ধে চলে যায় । জনগনের এ ক্ষোভ ধীরে ধীরে প্রকাশ পেতে থাকলেও ১৯৭৭ সালে ব্যাপক ভাবে প্রকাশ পায় । রেজা শাহ পাহলভীর উপর মুসলিম জনগন অনেক কারনেই ক্ষেপে ছিল । তাদের সে ক্ষোভকে গতি দিয়েছিল ইসলাম বিরোধী অনেক প্রথার প্রচলন । সে সকল প্রথা পালনে রাজা শাহ পাহলভী নিষেধ না করে বরং এসব কাজ যাতে বিনা বাধাঁয় পালন করা যায় তার ব্যবস্থা করে দেন । যার ধারাবাহিকতায় ইরানের রাস্তায় রাস্তায় মদের দোকান চালু হয় । শহরের রাস্তার মোড়ে মোড়ে এবং শহরতলীত বিভিন্ন নাইটক্লাব প্রতিষ্ঠিত হয় যাতে ড্যান্স পার্টির নামে সারা রাত মদ , জুয়া ও অবাধ যৌনাচার চলে । এ অসামাজিক কাজ থেকে ইরানের খোদাভীরু লোকেরা সকাল বেলা ঘুম থেকে আল্লাহর কাছে থেকে মুক্তি চেয়ে অন্যসব কাজে বের হত ।

রেজা শাহ পাহলভীর শাসনামলে সবচেয়ে বেশি অপমান করা হয়েছে ইরানের আলেমদেরকে । তিনি নিজে ধর্মবিদ্বেষী থাকার কারনে তার অনুসারীরা তাদের কাজকে সামনের দিকে এগিযে নিতে আর কোন বাধার সম্মূখীন হয় নি । তেহরানের রাস্তায় কোন দাঁড়ি টুপি পড়া লোক পাবলিক বাসে চড়লেই বাসের কন্ডাক্টার বলত , আমরা কোন দাঁড়ি-টুপি পড়া লোক এবং বেশ্যাদেরকে বাসে চড়াই না । এ রকম জগন্য ভাষা দিয়ে লাঞ্ছিত করে আলেমদেরকে বাস থেকে ফেলে দেয়া হত । এছাড়াও রেজা শাহ তার সন্তানগন এবং স্ত্রী পশ্চিমা শিক্ষায় শিক্ষিত ছিল । তাদের প্রত্যেকেই পশ্চিমা শিক্ষা ও সংস্কৃতির অন্ধ-অনূকরন করত । রাজা শাহ এবং তার স্ত্রী ইরানী সংস্কৃতি ভূলে বিভিন্ন রাজকীয় অনুষ্ঠান এবং দেশী বিদেশী অনুষ্ঠানে পশ্চিমা পোশাক পরিধান করত । যেটা ইরানের ধর্মপ্রান মুসলমানদের কাছে একেবারেই অশালীন পোশাক হিসেবে চিহ্নিত ছিল । ইসলামের সাথে এরকম জনগন্যতম বেয়াদবের হাত থেকে ইরানবাসী মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহয্য প্রার্থনা করত । মুসলমানদের মনের অনুভূতি উপলব্ধি করে এগিয়ে আসে ইসলামের একজন খাদেম ।

এতদিনের সে আকঙ্খিত দিন ইরানের মুসলমানদেরকে হাতছানি দিতে শুরু করে । ইরানের একজন কম পরিচিত আলেম আয়াতুল্লাহ খোমেনী অনুধাবন করেন সাধারন মুসলমানদের মনের বাসনা । শিয়াদের শহর নাযাফে তিনি রাজা শাহ পাহলভী বিরোধী সমাবেশ আহ্বান করেন । সবাইকে তাক লাগিয়ে দিয়ে এ সমাবেশে জড়ো হন লাখ লাখ মানুষ । রাজা শাহ পাহলভী এবং তার অনুষদ বর্গ প্রথমদিকে এ সমাবেশের ব্যাপারে মাথা ঘামায় না । কিন্তু দিনের পর দিন পরিস্থিতির রং বদলাতে শুরু করে । ইরানের রাস্তায় নেমে আসে অগনিত লোক । অবশেষে শেষ হয় পতীক্ষার প্রহর । দিনটি ছিল শুক্রবার । সংখ্যা প্রায় ৬০ থেকে ৭০ লাখ লোক জুমাআর নামাজ আদায় শেষে তেহরানের রাস্তায় নেমে আসে । রাজা শাহ পাহলভী মুক্তির কোন পথ না পেয়ে জনগনের উপর শেষ কামড় বসায় । ইতিহাসের প্রত্যেক অত্যাচারী শাসকের মতো তিনিও নির্বিচারে মানুষ হত্যা করতে শুরু করে । দিনটি ছিল ১৯৭৮ সালে ৮ ই সেপ্টেম্বর । রাজা শাহ পাহলভীর পেটোয়া বাহীনি সমাবেশরত বিশাল জনসমাগমের উপর নির্বিচারে গুলি চালায় । এ গুলিতে অগনিত মানুষ শাহাদাৎ বরন করেন । শাহের বাহীনির নগ্ন গুলির সামনে মানুষ দাঁড়াতে না পেরে সাময়িক ছত্রভঙ্গ হয় যায় তবে সেখান থেকেই রাজা শাহ পাহলভীর পতনের দ্বার উম্মোচিত হতে শুরু করে ।

জনগনকে ছত্রভঙ্গের পর ইরানে নিযুক্ত সিআইএর এজেন্ট ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সিআইএর হেডকোয়াটারে রিপোর্ট করে “ ৮ই সেপ্টেম্বরের ঘটনার পর শাহের শাসনক্ষমতা এতটাই সুদৃঢ় হয়েছে যে , আগামী ১০ বছরে বিরোধী পক্ষ মাথা তুলো দাঁড়াতে পারবে না” । তাদের এ শক্তিশালী রিপোর্টকে ভূল প্রমানিত করে ৮ ই সেপ্টেম্বরের মাত্র ৩ মাসের মাথায় অর্থ্যাৎ ১৬ ই জানুয়ারী ১৯৭৯ মাত্র এক দিনের মাথায় গন-অভ্যূত্থানে রাজ শাহ পাহলভীর পতন হয় ।

রাজা শাহ পাহলভীর পতনের পর তার জীবনে নেমে আসে ঘোর অমাবস্যার অন্ধকার । এতদিনে তাকে বুদ্ধি দিয়ে সাহায্যকারী এবং যাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তিনি সমস্ত শাসন আমাল কাজ করেছেন সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন তাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানায় । পরবর্তীতে তিনি ইতালী যান এবং ইতালীর সরকার তাকে অসম্মান করে বের করে দেয় । পরে তিনি তার বিমান নিয়ে পানামায় যান । পানামার সরকারও তাকে গ্রহন করে না । অনেক দেন দরবারের পর মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত তাকে মিশরে ঢোকার অনুমতি দেয় । তার পিছনে অবশ্য কারনও ছিল । কেননা শাহের প্রথম স্ত্রী ফৌজিয়া ছিলেন মিসরের প্রয়াত এবং ক্ষমতাচ্যুত বাদশাহ ফারুকের বোন । মিশরবাসীরা বরাবরই রাজ পরিবারের উপর শ্রদ্ধা রাখত । সুতরাং মিসরের রাজকন্যার স্বামী ভিক্ষুকের মত দেশে দেশে আশ্রয় ভিক্ষা করে বেড়াবে সেটা মিশরবাসীর ঐতিহ্যে আঘাত করে ।

অবশেষে অনেক গ্লানীসহ্য করে ১৯৮০ সালের ২৭ শে জুলাই মরনব্যাধি কান্সারে আক্রান্ত অবস্থায় এ অত্যাচারী শাসক মৃত্যুবরণ করেন । আজও বিশ্ব মুসলিম তার নাম উচ্চারন করার সময় ঘৃণার সবটুকু মাত্রা প্রয়োগ করে তার নাম উচ্চারন করে ।

ইরানের আয়াতুল্লাহ খোমেনীর ভূমিকা পালন করছেন বাংলাদেশের মুসলমানদের প্রান পুরুষ হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ আহমদ শফী । বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সরকারও তাদের বিদেশী প্রভূদের পরিকল্পনার নিখুঁত ছক একেঁছে এদেশের মানুষের কপালে । ব্যাপক সংখ্যাগরিষ্ট মুসলমানদের ধর্মকে করা হয়েছে উপেক্ষিত । ধর্ম বিরোধী একের পর এক আইন পাস করা হয়েছে সংসদে । নিষিদ্ধ করা হয়েছে মুসলমানদের ধর্মীয় বিচারিক ব্যবস্থা ফতোয়াকে । সংবিধান থেকে তুলে দেয়া হয়েছে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস । পরবর্তীতে গন-আন্দোলনের মুখে পড়ে সরকার সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনা হলেও কাযর্কর করা হয়েছে ধর্ম নিরপেক্ষতা । শতকরা ৯০ ই শতাংশ মুসলিম অধ্যুষিত এ ভূ-খন্ডে ধর্ম নিরপেক্ষ আইন পাস করা গোটা মুসলিমদেরকে অপমান করার শামিল । সরকার একই রুমের এক কোনে নামাজ পড়ার জন্য জায়নামায বিছিয়ে রেখে অন্য কোনে মদ-জুয়ার আসর বসানোর ব্যবস্থা করছে । বাংলাদেশের মানুষের একটি বৃহৎ অংশ আলেমদের আজ অপমানের সীমা নাই । দাড়ি , টুপি ও জুব্বা পরিহিত মানুষদের অবস্থা রাজা শাহ পাহলভীল শাসনামলের আলেমদের অবস্থার কথা স্মরণ করিয়ে দেয় । পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি আল্লাহ প্রেরিত হযরত মুহাম্মদ (সঃ) এর সুন্নাহ টুপিকে কুকুরের মাথায় পড়ানো হয়েছে । মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কুরআন মাজীদ পোড়ানো হয়েছে । মসজিদে নামায আদায়রত মুসল্লিদের উপর গুলি চালানো হয়েছে । মসজিদে তালা বদ্ধ করে রাখা হয়েছে । হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গ ছাপা হলেও সরকার তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করে নি । মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব কুরবানীকে নিষিদ্ধ করার দাবীতে এক কুলাঙ্গার বাংলাদেশের বিচারালয়ে আবেদন করতে যাওয়ার পর তাকে পুলিশ প্রহরায় বাসায় পৌঁছে দেয়া হয়েছে । নির্বিচারে মুসলমানদের হত্যা করা হয়েছে । মাদ্রাসা শিক্ষার সিলেবাসকে এমন ভাবে পরিবর্তন করা হয়েছে যাতে মাদ্রাসা থেকে প্রকৃত আলেম হয়ে কেউ বের হতে পারবে না । ধর্মপ্রান মুসলিম ছাত্রীদের হিজাব পড়ার প্রতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিষেধাজ্ঞা জারি করলেও সরকার তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহন করে নি । বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে আলেমদের জেল জরিমানার মাধ্যমে হয়রানি করা হয়েছে এবং এখনও হচ্ছে ।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইরানের শাসক রাজশাহ পাহলভীর পতনের জন্য আয়াতুল্লাহ খোমেনী যে ভূমিকা পালন করেছিল বাংলাদেশের শাসকদের অপসারণে সেই একই ভূমিকা পালন করতে এগিয়ে এসেছেন বাংলাদেশের সু-প্রসিদ্ধ আলেম , শত আলেমের গর্বিত উস্তাদ হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা শাহ-আহমদ শফী সাহেব । হেফাজতে ইসলামের ব্যানারে বাংলাদেশের সকল হক্কানী আলেমের সম্বনয়ে গঠিত বিশাল এক সম্প্রদায় নিয়ে তিনি প্রথমে সরকারকে কোরআন ও হাদীসের আলোকে দেশের মুসলামনদের শান্তি ও ইসলামকে তার ভাবমুর্তি নিয়ে অবস্থান করার জন্য শান্তিপূর্ণ ভাবে সরকারের কাছে ১৩ দফা দাবী পেশ করেন । সরকার প্রথম দিকে এ দাবীগুলো মানার ব্যাপারে আশ্বাস দিলেও পরবর্তীতে সেগুলোকে মানা যাবে না বলে জানিয়ে দেয় । এ জন্য ফুঁসে উঠতে থাকে বাংলাদেশের আলেম ও ধর্মপ্রাণ মুসলমানগন । আয়াতুল্লাহ খোমেনীর আন্দোলনের আদলে সমাবেশের ডাক দেন বাংলাদেশের রাজধানী শহরের বানিজ্যিক প্রাণকেন্দ্র মতিঝিলের শাপলা চত্ত্বরে । চলতি বছরের ৫ ই মে চলে এ সমাবেশ । সরকারী বাহিনী ও সরকারী সমর্থক কর্মীদের সাথে ‍দিনব্যাপী সংঘর্ষে হেফাজতে ইসলামের অনেক নেতাকর্মী শাহাদাৎ বরণ করেন । দিনের এ সংঘর্ষই শেষ নয় ৫ই এপ্রিল দিনগরিয়ে রাত হলে বিশ্ববাসী স্বাক্ষী হয় নারকীয় হত্যাযজ্ঞের । রাত ৩.৩০ মিনিটের সময় সরকারী বাহিন ক্রাকডাউনের মাধ্যমে হেফাজতের সমর্থক , নেতা ও কর্মীদের উপর ল্যাম্পপোষ্ট বন্ধ করে নির্বিচারে গুলি চালায় । ভয়াল সে রাতে কতলোক মারা গিয়েছিল তার সঠিক হিসাব আজও পাওয়া যায়নি । তবে বিশ্ব মিডিয়ার মতে এ সংখ্যা নিতান্তই কম নয় । বাংলাদেশের মানবতাবাদী সংস্থা অধিকার প্রকাশিত এক রিপোর্টে প্রকাশ করা হয়েছে হেফাজতের ওই সমাবেশে সরকারী তান্ডবে যারা মারা গিয়েছিল তাদের মধ্য থেকে ২০১ জনের পূর্ণ পরিচয় তাদের কাছে আছে ।

হেফাজতের এ বিশাল আন্দোলনকে দমন করে সরকার ভেবেছিল হেফাজত সরকারে বিরুদ্ধে মাথা উঁচু করে পুনরায় দাঁড়াতে পারবে না । তবে হেফাজতে ইসলাম সরকারী মন্ত্রীদের ভাষন অনুযায়ী লেজগুটিয়ে বসে থাকে নি । তারা আবারও একতাবদ্ধ হয়ে ডিসেম্বরের ২৪ তারিখ ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে । প্রথম আন্দোলনের বিজয়ের সোপান রচনাকারী দলের দীর্ঘ ৯ মাস ২০ দিন পরের আন্দোলনে তাদের কি পরিনতি হবে বা সরকারের কোন অবস্থার মুখোমূখি হবে সেটা ২৪ ঘন্টা পরেই জানা যাবে । তবে ইরানের আয়াতুল্লাহ খোমেনীর দলের মত আল্লাম শফী সাহেবের দল বিজয়ের হাসি হাসতে পারুক বা না পারুক তারা হেফাজতের উত্থানে চিন্তিত হয়ে পড়েছে সেটা নির্ধিদ্বায় বলা যায় । সরকারের প্রভাবশালী মন্ত্রীরা জানিয়েছেন ২৪শে ডিসেম্বর হেফাজতে ইসলামকে ঢাকায় সমাবেশ করতে দেয়া হবে না । সরকারের কথা রাখতে ডি এম পি হেফাজতে ইসলামকে ঢাকায় সমাবেশের অনুমতি দেয় নি । গতকাল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর এবং ঢাকা মহানগর হেফাজতে ইসলামের আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী সাহেবকে র্যাব সদস্যরা আটক করে হেফাজতে ইসলামের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে । অবশ্য র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে কাসেমী সাহেবকে গেফতার করা হয়নি । কিছু তথ্য জানার জন্য তাকে নিয়ে আসা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হবে । র্যাব তাদের কথানুযায়ী কাসেমী সাহবকে ছেড়েও দিয়েছে । অপরদিকে আল্লামা শফী সাহেব জানিয়েছেন সরকার যদি হেফাজতে ইসলামের সমাবেশে বাধা সৃষ্টি করে তবে হেফাজতে ইসলামের রক্তের বিনিময়ে হলেও সমাবেশ সফল করা হবে । পাল্টা-পাল্টি বক্তৃতার কারনে যুদ্ধের দামামা বাজতে শুরু হয়েছে । জয় পরাজয় আল্লাহর পক্ষ থেকে আসে । আয়াতুল্লাহ খোমেনীর মত শফী সাহেবের নিয়তি হলে জাতির ভাগ্যের পরিবর্তন অনেকটা নিশ্চিত ।

লেখক : রাজু আহমেদ । শিক্ষার্থী , কলামিষ্ট ও প্রাবন্ধিক ।
সরকারী বি এম কলেজ , বরিশাল ।

১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×