সমস্ত বিশ্ববাসী যখন অমাবস্যার নিকশ কালো অন্ধকারে নিমজ্জিত , মানুষের মাঝে কোন নীতি নৈতিকতার ছিটেফোঁটুকুও অবশিষ্ট ছিল না , মানুষের মধ্যে হানাহানি যুদ্ধ-বিগ্রহ লেগেই থাকত , ভাইয়ের কাছে বোন নিরাপদ ছিল না এমনকি বাবার কাছেও তার কন্যা নিরাপদ ছিল না , তেমন এক অবস্থার মধ্যে আমাদের স্রষ্টা-মানবতার মুক্তির দুত করে প্রেরণ করলেন মানব কূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ , নবী ও রাসুলদের সর্দার এবং দুনিয়া ও আখেরাতের বাদশাহ হযরত মুহাম্মদ মোস্তফা (স
রেসালাত প্রাপ্ত হয়ে আল্লাহর রাসূল (স
প্রশ্ন দেখা দিতে পারে আমরা কিরুপে আল্লাহর রাসূলের অনূসরন করব । আল্লাহর রাসূলের কোন কথা কি তার নিজ প্রবৃত্তি থেকে বলেন নাই নাই ? এ প্রশ্নের উত্তরও আল্লাহ সুবহানাহু তায়ালা কোরআন মাজীদে দিয়ে রেখেছেন । আল্লাহ তায়ালা বলেন “ তিনি অর্থ্যাৎ আল্লাহর রাসূল (স
ইসলাম ধর্মের অনুসারী হওয়ার পরেই একজন মানুষকে আল্লাহর একাত্ববাদের উপর পূর্ন আস্থা আনতে হয় । এ আস্থাকে আরবী ভাষায় ঈমান বলা হয় । কোন মানুষ মুসলমান হওয়ার পরে সাতটি বিষয়ের উপর পূর্ণ ঈমান আনা আবশ্যক । সে সাতটি বিষয় হল-
• আল্লাহর প্রতি বিশ্বাস ,
• আল্লাহর ফেরেশতামন্ডলীদের প্রতি বিশ্বাস ,
• আল্লাহ তায়ালা কর্তৃক নাযিলকৃত কিতাব সমূহের প্রতি বিশ্বাস ,
• আল্লাহ তায়ালা প্রেরিত রাসূলগনের প্রতি বিশ্বাস,
• পরকালের প্রতি বিশ্বাস,
• ভাগ্যের ভাল মন্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয় তার প্রতি বিশ্বাস এবং
• শেষ বিচারের দিন পুনরাত্থিত করা হবে তার প্রতি বিশ্বাস ।
এই সাতটি বিষয়ের উপর যার বিশ্বাস থাকবে আল্লাহ তায়ালা তাকেই জান্নাত দিবেন । এই সাতটি বিষয় মানব জীবনের কর্মকান্ডকে এমন ভাবে নিয়ন্ত্রন করে যাতে ঈমানের এই সাতটি বিষয় যে ব্যক্তি পালন করবেন তিনি কোনরুপ অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত হতে পারবেন না ।
আল্লাহর রাসূল (স
ঈমানের সাথে সংশ্লিষ্ট সকল আলোচনাই গুরুত্বপূর্ণ । তবে একজন ঈমান গ্রহীতার অর্থ্যাৎ মু’মিনের সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় তিনি কোন স্তরের ঈমানের অধিকারী । ঈমান পরীক্ষা করার জন্য অবশ্যই সমাজে অপরাধ থাকতে হবে । সমাজে অন্যায় না থাকলে ঈমান পরীক্ষা করা কঠিন হয়ে পড়ে । আমাদের সমাজের এমন কোন স্তর নাই যেখানে অপারাধের ছোঁয়া নাই । কাজেই মু’মিনদেরকে প্রতিনিয়ত তাদের ঈমানের পরীক্ষা দিতে হয় । ঈমানের স্তর পরিমাপমূলক সূত্র বর্ননা করতে গিয়ে আল্লাহর রাসূল (স
মুসলমানরা হযরত ওমর ইবনে খত্তাব , হযরত খালেদ সাইফুল্লাহ , হযরত যায়েদ বিন তারেক ও মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরী । এই মূসলমানরা ঈমানের সর্বনিম্নের স্তরে থাকবে সেটা মেনে নিতে কষ্ট হওয়ার কথা । যে বীরেরা কোন অন্যায় দেখলে তাদের হাতের তরবারী দিয়েই সেটা প্রতিহত করত তাদের উত্তরসূরীরা কেন মূখ দিয়ে এমনকি অন্তর দিয়েও অন্যায়কে ঘৃণা করার শক্তি হারিয়ে ফেলল । কেন আজ মুসলমানদের এমন দুরাবস্থা ? বিশ্বের প্রায় ১৫০ কোটি মুসলমানের এক বিশাল শক্তি অন্যায়ের কাছে মাথা নত করে রেখেছে ? ভাবতেই কষ্ট হয় মুসলমানরা তাদের প্রকাশ্য শত্রুদের দালালী করে ? পরিবার , সমাজ এমনকি রাষ্ট্রের প্রত্যেক স্তরে-স্তরে অন্যায় হলেও মুসলমানরা হাত , কথা এমনকি অন্তর দিয়ে ঘৃনা করার শক্তি হারিয়ে ফেলেছে । ঈমান পরিমাপ করার প্রকাশ্য কোন নিক্তি না থাকলেও বিবেকের কাছে কখনও জিজ্ঞাসা করে দেখেছি , আমাদের ঈমান কোন স্তরে আছে ? ইসলামের প্রথম যুগে সল্প সংখ্যক সৈন্যরা বিপুল সংখ্যক কাফেরেদেরকে পরাজিত করত । সে যুগেও মুসলমানদের মধ্যে গাদ্দার ছিল এ যুগেও গাদ্দার আছে । তবুও আজ কেন বিপূল সংখ্যক মুসলমানরা সল্প সংখ্যক শত্রুদের কাছে জিম্মি হয়ে আছে ? তাহলে আমরা কি রাসূল ঘোষিত ঈমানের কোন স্তরেই নাই ?
লেখক : রাজু আহমেদ । শিক্ষার্থী , কলামিষ্ট ও প্রাবন্ধিক ।
সরকারী বি এম কলেজ ,বরিশাল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



