somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

তৃতীয় প্রজন্ম আগমনের আগে দ্বিতীয় প্রজন্মের ভূল থেকে শিক্ষা নিতে হবে

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনের প্রথম মোবাইলের মালিক হয়েছিলাম ২০০৮ সালের ৮ই এপ্রিল । সেদিন আমার মত খুশি ধরাধামে আর কেউ ছিল বলে আমার আজও বিশ্বাস হয় না । অবশ্য যখন আমি মোবাইলের মালিক হয়েছিলাম তখন বেশ বড়ই । ততদিনে আমার বন্ধু মহলের প্রায় প্রত্যেকেই স্ব-স্ব মোবাইলের মালিক বনে গিয়েছিল । এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর প্রথম বারের মত বাড়ি থেকে দূরে অবস্থান করছিলাম । তাই পরিবারের সাথে সার্বক্ষনিক যোগাযোগের জন্য বাবা একটি মোবাইল সেট কিনে দিয়েছিলেন । নকিয়া ১২০০ মডেলের । সেটা পেয়েই তো আমি মহাখুশি । সময়ের পরিবর্তনের সাথে সাথে মোবাইল ব্যবহারে বিলাসিতা চলছে । বিজ্ঞানের কোন অনুষদই মানবতার অকল্যানের জন্য আনয়ন করা হয়নি । বিজ্ঞানের যে সকল আবিষ্কারকে আমরা মানবতার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছি , তার একটিও আবষ্কারক অকল্যানের জন্য প্রনয়ন করেননি । তবে কোন জিনিসের ব্যবহার সে জিনিসকে খারাপ বা ভালো হিসেবে মূল্যায়ণ করে ।

ডিনামাইডের আবিষ্কারক আলফ্রেড নোবেল ডিনামাইড আবিষ্কার করেছিলেন মানুষের উপকারার্থে । বিশাল কোন ক্ষতিকর ইমারত যাতে অল্প সময়ের মধ্যে ধ্বংস করা যায় সেজন্য তিনি ডিনামাইড আবিষ্কার করেছিলেন । তিনি ভেবেছিলেন বড় ধরনের কোন কাজ যদি অল্প সময়ের মধ্যে শেষ করা যায় তাহলে যেরকম করে সময় সাশ্রয় হবে তেমনি ভাবে অর্থও সাশ্রয় হবে । আলফ্রেড নোবেলের সে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল । আজকের পৃথিবীতে ডিনামাইড যতটা মানবতার কল্যাণে ব্যবহার করা হয় তার চেয়ে কয়েক হাজার গুন ব্যবহার করা হয় মানবতার ধ্বংসের জন্য । তাইতো ডিনামাইডের আবিষ্কারক ডিনামাইডের এমন ব্যবহার দেখে অনুতপ্ত হয়ে তার সারা জীবনের সঞ্চয় দিয়ে প্রবর্তন করলেন নোবেল পুরুষ্কার । বর্তমানে ডিনামাইড যে ধরনের কাজের জন্য ব্যবহার হচ্ছে যদি সে ধরনের কাজে ব্যবহার না হয়ে এটি আবিষ্কারের উদ্দেশ্যে ব্যবহার হত তাহলে কি ডিনামাইডের অপকারীতা লিখতে কেউ এগিয়ে আসত ?

বিশ্বের ক্রমবর্ধমান গতির পিছনে মোবাইলের ভূমিকা অনস্বীকার্য । এইতো শতাব্দী কাল আগেও এক স্থান থেকে অন্যস্থানে অথবা একদেশ থেকে আরেক দেশে একটি খবর পৌঁছাতে দিনের পর দিন এমনকি মাসের পর মাস লেগে যেত । আজ সেই খবর বা বার্তা পৌঁছাতে সময় লাগে কয়েক সেকেন্ড মাত্র । তাইতো কবি বলতে সাহস পেয়েছেন “ বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে ” । বাব-মাকে ছেড়ে সন্তান-সন্ততি দূর-বিদেশে থাকে । প্রিয়তমা স্ত্রীকে রেখে স্বামী জীবিকার প্রয়োজনে ভিনদেশে থাকে । আপনজনের এ বিচ্ছেদে চিন্তার কোন কূল-কিনারা থাকে না । অবশ্য আমরা যদি আরও কয়েক বছর আগে থেমে থাকতাম তাহলে চিন্তনের এ অবস্থাটা থাকত । কিন্তু আজ আর সে চিন্তা করতে হয় না । হাজার হাজার মাইল দূরত্বে অবস্থান করলেও আজ আর কোন চিন্তা নাই । ইচ্ছে হলেই যোগাযোগ করা যায় । খবরা-খবর জানা যায় ।

আমরা যারা দ্বিতীয় প্রজন্মের (2G) আওয়তাভূক্ত তারা এখন তৃতীয় প্রজন্মের (3G) আওতায় আসার স্বপ্নে বিভোর । প্রতি মূহুর্তেই প্রহর গুনছি কখন তৃতীয় প্রজন্মের নেটওয়ার্ক বা বিস্তীর্ন জালিকা পাব । এ আশা আমাদের আরও অনেক আগেই করা উচিত ছিল । বিশ্বের অন্যান্য অনেক দেশে যখন পঞ্চম প্রজন্ম ব্যবহার হচ্ছে তখনও আমরা দ্বিতীয় প্রজন্মের গন্ডি পেরোতে পারিনি । এখন সময় এসেছে বদলাবার । ২০১২ সালের মাঝামাঝি সময়ে তৃতীয় প্রজন্মের সেবা বাংলাদেশে চালু হলেও কিছু বিশেষ এলাকা ব্যতীত এর প্রচলন এখনও হয়নি । তবে যেভাবে অপারেটরগুলো তাদের কার্যক্রম সম্প্রসারণ করছে তাতে সারা বাংলাদেশ তৃতীয় প্রজন্মের বিস্তীর্নজালে আসা সময়ের ব্যাপার মাত্র ।

বর্তমান সময় পর্যন্ত দ্বিতীয় প্রজন্মের (মোবাইল অপারেটর) সুযোগ ব্যবহার করতে গিয়ে আমরা কয়েকটি মারাত্মক সামাজিক সমস্যার মুখোমুখি হয়েছি । যে সমস্যাগুলো প্রয়োগের কারনে সমাজের বিভিন্ন স্তর হুমকির মুখে নিপতিত হয়েছে বা হচ্ছে । অবৈধ প্রেম এসকল সমস্যা সমূহের মধ্যে অনত্যম । উঠতি বয়সের কোমলমতি তরুন-তরুনীরা যার খপ্পরে বেশি আক্রান্ত হয়েছে । বয়সন্ধিকালের সাথে সাথে শরীরের যে উত্তাপ ছড়ায় তা প্রকাশের মাধ্যম হিসেবে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা জড়িয়ে পরেন প্রেম-ভালবাসা নামক এক মায়ায় । এদের মধ্যে কেউ কেউ তার সাথীকে চক্ষুদর্শন করলেও অনেকে জড়িয়ে পরেন কন্ঠ প্রেমে । এই প্রনয়ের পরিনতি কোন অবস্থাতেই ভাল হয় না । কাল-ভাদ্রে যা দু’একটির শেষ পরিনতি বিবাহ হয় তাতে সূখের ছিটে-ফোঁটা থেকে বঞ্চিত হয় । পাত্র-পাত্রীর মধ্যে মিল থাকলেও পরিবার বাধা হয়ে দাঁড়ায় এ সম্পর্কের মধ্যখানে । আবেগের বয়সের অনূ্ভুতিকে প্রধান্য দিতে গিয়ে জীবনে নেমে আসে গাঢ়-অন্ধকার । বাবা মায়ের চিন্তার কারন হয়ে দাড়িয়েছে সন্তানদের কর্মকান্ড । এছাড়াও পরকীয়ার মায়া-জালে জাড়িয়ে ঘর ভাঙছে হাজার হাজার দম্পতির । সময়ের সবচেয়ে আলোচিত বিষয় মোবাইল ক্লিপের মাধ্যমে তরুন-তরুনীর নগ্ন ভিডিও । যে সকল ভিডিও শুধু জড়িতদেরকে ক্ষতিগ্রস্থ করছে না বরং তাদের পরিবার পরিজনদেরকেও সমাজের কাছে হেয়প্রতিপন্ন করছে । নগ্ন ভিডিওর কারনে সমাজ ছাড়া হতে হয়েছে এমন পরিবারের সংখ্যাও নিছক কম নয় । মিথ্যার দৌরত্ব এমন ভাবে বৃদ্ধি পেয়েছে যাতে সমাজের সকলকেই কম বেশি মিথ্যুক মনে হয় । তাইতো জাফর ইকবাল স্যার লিখেই বসলেন মিথ্যাকে বৈধতা দেয়া প্রসঙ্গে । ছেলে তার বাবার সাথে , মেয়ে তার মায়ের সাথে , স্বামী তার স্ত্রীর সাথে অনর্গল মিথ্যা বলেই চলছে । তবুও ভাল আজ আমার দ্বিতীয় প্রজন্মের অধিভূক্ত । যত অপরাধ হয় তার অনেকটাই কন্ঠ নির্ভর । অপরাধের এ মাত্রা কতদিন এ সীমায় থাকবে তার নিশ্চয়তা দেয়া সম্ভব নয় । বাঙালী অনুকরন প্রিয় । বিদেশী সংস্কৃতি বিশেষ করে পার্শ্ববর্তী ভারতের বস্তাপঁচা সংস্কৃতিকে আমরা যে গতিতে অনুসরণ করছি তাতে তৃতীয় প্রজন্মের বিস্তীর্ন জালে প্রবেশ করার আগেই আমাদেরকে অনেক বিষয় সচেতন হতে হবে । না দেখে শুধু কথা বলে যে অপরাধ সমাজে সংগঠিত হত সেখানে ছবি দেখে কথা বললে কত কিছু হওয়া সম্ভব তা নির্বগ্নে বলা চলে । তৃতীয় প্রজন্মকে স্বাগতম করতে গিয়ে যাতে একটি প্রজন্ম ধ্বংস হয়ে না যায় সেদিকে বিশেষ ভাবে নজড় দিতে হবে । বাংলাদেশ সরকার , টেলিযোগাযোগ মন্ত্রনালয় এবং মোবাইল অপরাটেরদের বিশেষ নীতিমালা থাকা দরকার যাতে মানুষ অপরাধ মূলক কর্মকান্ড ঘটানোর সুযোগ না পায় । অন্যান্য দেশে কোন সংস্কৃতি প্রবেশ করার পূর্বে সেটাকে পরীক্ষা করা হলেও আমাদের দেশে অন্যদেশের সংস্কৃতি প্রবেশ করতে কোন বাধা পায় না । এরকম যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের যুব সমাজ তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার করে সে সংস্কৃতির ক্ষতিকর দিক গুলোক ব্যবহার করবে তাতে কোন সন্দেহ নাই । সুতরাং সময় মত ব্যবস্থা গ্রহন করাই বুদ্ধিমানের কাজ । তরুনদেরকে সাবধান হতে হবে , যাতে নিজেদের অস্তিত্ব অর্থহীন হয়ে না পড়ে ।

লেখক : রাজু আহমেদ । শিক্ষার্থী , কলামিষ্ট ও প্রাবন্ধিক ।
সরকারী বি এম কলেজ ,বরিশাল ।



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×