somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

বাংলাদেশে আভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি দরকার

০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট বেলায় বাংলা সিনেমা দেখার প্রচন্ড ঝোঁক ছিল । তখনকার দিনে এখনকার মত এত সিডি ভিসিডির প্রচলন ছিল না । উচ্চবিত্ত ফ্যামিলির মধ্যে কিছু বিনোদন প্রিয় ব্যক্তিদের বাসায় ভিসিআর দেখা যেত । তবে থানা বা উপজেলা সদরের কিছু ব্যবসায়ী ভিসিআর ভাড়া দিত । এলাকার যুবকরা সম্মিলিত হয়ে দু’এক রাতের জন্য ভাড়া আনলেও বয়সে ছোট এবং পরিবারের কর্তার বাধ্য বাধকতায় আমি সেগুলো দেখার মত সৌভাগ্য অর্জন করতে পারিনি । তবে বৃহস্পতিবার এবং শুক্রবার আসলে কোন অবস্থায় নিজেকে বেধে রাখতে পারতাম না । সাপ্তাহিক ছুটির কারনে শুক্রবার এবং অর্ধদিবস অফিসের কারনে বৃহস্পতিবার বাংলাদেশ টেলিভিশন তার দর্শকদের আনন্দ দেয়ার জন্য পূর্ণদের্ঘ্য বাংলাছবি সম্প্রচার করত । ছোট বয়সে ছবি দেখে কিছু শিখতে পারি আর না পারি , সাধারণ জনগনের আইন হাতে তোলার অধিকার নাই সেটা বেশ ভালো ভাবেই শিখেছিলাম । ছবির নায়ক গুন্ডাদের যখন উত্তম-মাধ্যম দিত তখন পুলিশ চরিত্রে অভিনয় করা কিছু ব্যক্তি এসে নায়ককে আইন হাতে তুলে না নেওয়ার জন্য বারবার অনুরোধ করত । বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনী পর্যন্ত বাংলাদেশের কোন সাধারণ নাগরিককে আইন হাতে তুলে নেয়ার অধিকার দেয়া হয়েছে বলে জানা নাই । তবে বাংলাদেশ সংবিধানের অনেক নিয়ম কানুন এ দেশে বাস্তবায়ন হয় না । গত ২৯ এবং ৩০ শে ডিসেম্বর বিরোধীদল নেত্রী বেগম খালেদা জিয়া আহুত “মার্চ ফর ডেমোক্রেসি” সরকার দলীয় সমর্থক এবং সরকার নিয়োজিত বাহীনি দ্বারা পন্ড করে দেয় । পুলিশের ভূমিকা রোবটদের মত হলেও আওয়ামী কর্মীদের ভূমিকা সুপারম্যানদের চরিত্রকে হার মানিয়েছে । বাংলাদেশের ইতিহাসের জগন্যতম কয়েকটি ঘটনার স্বাক্ষী হয়েছে বাংলাদেশের ১৬ কোটি মানুষ । এ সকল ঘটনার মধ্যে বাংলাদেশের সুপ্রিমকোর্টে জামাআত এবং বি এন পি সমর্থিত আইনজীবীদের প্রহার ছিল অন্যতম । ২৯ তারিখ রবিবার ছাত্রলীগ এবং যুবলীগ , ৩০ তারিখ ছাত্রীলীগ এবং মহিলালীগের কর্মীদের দিয়ে আইনজীবীদের উপর হামলা বিশ্ব মিডিয়া ন্যাক্কার জনক ঘটনা হিসেবে উল্লেখ করেছে । ঘটনাস্থলের নিকট দূরত্বে পুলিশ অবস্থান করলেও তারা দর্শকের ভূমিকা পালন করেছে । এছাড়া একই দিনে প্রেসক্লাবে সাংবাদিক নেতাদের গায়ে হাত আবারও প্রমাণ করেছে আমরা সভ্যতার মাত্রা ছাড়িয়ে হাজার ক্রোশ দূরে অবস্থান করছি । সরকারী দল এবং বিরোধীদলের দলীয় কোন্দলের কারনে প্রতিনিয়ত পঙ্গুত্ব বরন করতে হচ্ছে অসংখ্য মানুষকে । এসব মানুষের অধিকাংশই রাজনীতির ধারে কাছে অবস্থান করে না । স্বাধীনতা পরবর্তী সকল সরকারের সমর্থকরাই তাদের কমবেশি সাম্রাজ্য বিস্তার করার প্রয়াস চালিয়েছে তবে এবারের মত অতীতের মাত্রা এত তীব্র ছিল না । উল্লেখ্য যে সর্বদলীয় সরকার গঠন করার পর জনতা যখন তাদের দাবী আদায়ে আন্দোলন করতে মাঠে নামে তখন থেকেই আওয়ামী সমর্থকরা শান্তি শৃঙ্খলা বাহিনীর চেয়ে অগ্রগণ্য ভূমিকা পালন করছে । বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে বিভিন্ন বাহীনির পোশাক পড়ে কিছু দলীয় ক্যাডাররা তাদের বিরুদ্ধমতাবলম্বীদের সাময়িক দমনে এমনকি স্থায়ীভাবে দমন করার মিশন নিয়ে মাঠে নেমেছে ।

তৃতীয় বিশ্বের ৫৬ হাজার বর্গমাইলের ছোট্ট একটা উন্নয়নশীল দেশ আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ । আমাদের অর্থনৈতিক কর্মকান্ডের জন্য বিদেশী দাতা সংস্থা সমূহের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয় । এ ঋন যেমন দিনের পর দিন বাড়ছে তেমনি জনগনের উপর ধার্য কৃত করের বোঝা দিন আর দিন আকাশচুম্বী হচ্ছে । জনগনের উপর আরোপকৃত করের প্রায় পুরোটাই ব্যয় করা হয় সরকারী কর্মকতা কর্মচারীদের বেতন বাতা বাবদ । বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য আভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলারক্ষাকারী বাহীনির পিছনে করের একটি বড় অংশ ব্যয় করা হয় । যে পুলিশের ব্রতই ছিল জনগনের জানমালের নিরাপত্তা দেয়ার সেই তাদের সামনে বসে জনগনের জীবন কেড়ে নেয়া হলেও তারা থাকে নির্বিকার । গত কয়েক বছরে বাংলাদেশের বিভিন্ন নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের বিভিন্ন দলের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের সামনে দেশীয় অস্ত্রের সাথে মরনাস্ত্রের মহড়া মিডিয়ার কল্যানে কম দেখিনি । দলের নেতা কর্মীরা যদি এত সক্ষম হয় তবে কোটি কোটি টাকা দিয়ে শান্তি-শৃঙ্খলা রক্ষাকারীর নামে এত বড় বাহীনি পালনের দরকারটা কি ! বাংলাদেশে যে হারে বেকার সমস্যা বেড়ে চলছে তাতে একজন শান্তি-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর বেতনের টাকা দিয়ে দলীয় নেতাকর্মীদের বেকার ভাতা প্রচলন করলে সরকারের ভাবমূর্তি যেমন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে তেমনি দেশের প্রকট সমস্যারও একটা অস্থায়ী সমাধান হবে । একজন বেকার হিসেবে সরকারের উর্ধ্বমহলের কর্মকর্তাদের আরেকবার ভেবে দেখার অনুরোধ করছি । মাত্র ৪৩ বছরের স্বাধীন বাংলাদেশে যেভাবে ১৫ বার সংবিধানের উপর স্বার্থবাদী হস্তক্ষেপ করা হয়েছে সেটা সাধারণ জনতা বুঝে খুব বেশি উপকৃত হবে না অপকৃত ছাড়া । যে যার স্বার্থ অনুযায়ী সংবিধান পরিবর্তন করার কারনে সংবিধানও আজ ডুকরে কাঁদে । যারা যে সময় ক্ষমতায় থাকবে তাদের নেতাকর্মীরা সে সময় দেশের শান্তি শৃঙ্খলার ব্যাপার দেখাশুনা করলে দেশের আম জনতা যেভাবে উপকৃত হবে তেমনি বেকার সমস্যারও সমাধান হবে ! পুলিশের প্রতিষ্ঠাতা ইসলামের দ্বিতীয় খলিফা বাংলাদেশের পুলিশদের কর্মকান্ড দেখলে হয়ত শান্তি-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ব্যাপারে আবারও ভেবে দেখতেন ।

লেখক : রাজু আহমেদ । শিক্ষার্থী ও কলামিষ্ট ।
সরকারী বি এম কলেজ , বরিশাল ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×