somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

দেশে কি যুদ্ধ চলছে?

২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

====মাগুরার নাজমা এবং তার বুলেটবিদ্ধ হয়ে জন্মগ্রহনকারী ভূমিষ্ট সন্তানের অনুচ্চারিত কথোপকথন===

.

-মা! ওমা! তোমার গর্ভে মোর কয়দিন থাহার কথা আছিল ?

-স্বাভাবিক নিয়মানুযায়ী তো দশ মাস দশ দিন । তয় তুই অভাগী । মোর গর্ভেও তোরে নিরাপদে রাখতে পারলাম না । এই সমাজের কিছু লোক তা হতে দেয়নি ।

-সাত মাসের মাথায় অপুষ্ট দুর্বল অবস্থায় মাত্র দুই কেজি ওজন নিয়ে আমাকে পৃথিবীতে আনলে কেন ? আমি কত কষ্ট পাচ্ছি মা তুমি জানো ? তোমার গর্ভে দশ মাস দশদিন থেকে হৃষ্টপুষ্ট হয়ে তারপর পৃথবীতে আগমন করাটাই আমার অধিকার ছিলো । রাষ্ট্র আমার সে অধিকার কেড়ে নিলো কেন ? জানো মা! তোমার পেটে তো অনেক শান্তি ও নিরাপদে বেড়ে উঠছিলাম । কিন্তু হঠাৎ সব ওলট পালট হয়ে গেল । তোমার গর্ভে আমার বয়স যখন মাত্র দু’দিন তখন বুকে খুব ব্যথা অনুভব করতাম । মনে হচ্ছিলো আমার পৃথিবীর মুখ দেখা হবে না । ওমা! মোর বুকে এত ব্যথা করছিলো ক্যান ?

-শুনবি ? শোন তবে অমানুষদের কথা । পরম যত্নে ও চরম সাবধনে তিলে তিলে আমার পেটের সুরক্ষিত কক্ষে তোরে বড় করে তুলছিলাম । তোর বাপ এবং মুই তোরে নিয়ে কত রঙেন স্বপ্ন বুকে বাঁধছিলাম । নির্দিষ্ট সময় শেষে তুই পৃথিবীতে আসবি । তোর আগমনে খুশি হয়ে কত কত আনন্দ উৎসব করবো । সে আর পারলাম কই । আমার জীবনের সাথে তোর জীবনটাও হায়েনারা প্রায় কেড়ে নিয়েছিলো । কিছু মানুষ নামের পশু এর জন্য দায়ী । আমাকে মেরে ফেলার জন্য গুলি করেছিলো আমাকে উদ্দেশ্য করে । আমার জীবনের মধ্যে আরও একটা জীবন যে বেড়ে উঠছে সেটা হায়েনাদের কাছে কোন ব্যাপার ছিলো না । ও হায়েনারা গোটা পৃথিবীর সকল মানুষকে নিমেষেই মেরে ফেলতে পারে তাতে ওদের একটু হাত কাঁপবে না, বিবেকবোধ জাগ্রত হবে না । ক্ষমতার দম্ভ ওদেরকে মানুষ থেকে পশুতে পরিণত করেছে । ওদের নিক্ষেপ করা গুলিতে আমার পেটের চামড়া ভেদ করে সে বুলেট তোর বুকও ভেদ করেছিলো । খোদার দয়ায় তুই বাইচ্চা দুনিয়ার মুখ দেখছিস । কিন্তু বাঁচতে পারবি কিনা তা কইতে পারছি না । এখনো তুই শঙ্কামুক্ত নস । খোদার কাছে খালি বুক ভাসাইয়া কইতাছি, মুই মরলেও যেন তুই বাইচ্চা থাহোস । দুনিয়ার মানুষ দেখুক, ওরা কতটা পাষন্ড, কিরূপ নিকৃষ্ট এবং জানোয়ার হতে পারে ।

-ওমা! এমন নিষ্ঠুর জানোয়ারের মধ্যে মুই বাঁচতে চাই না । যারা তোমার পেটের মধ্যে মোরে নিরাপদে থাকতে দেয়নি তারা উম্মুক্ত যায়গায় মোরে শান্তিতে বাঁচতে দেবে না । মুই যহন বড় হমু তহন ওরা মোরে খুবলে খুবলে খাবে ।

- গেদু শক্ত হ । তোকে বাঁচতেই হবে । নরপিশাচদের শাস্তি দেখার জন্য তুই বেঁচে থাকবি ।

-ওমা! হুনছি এই দেশে নাহি নারীগো অনেক সংগ্রাম কইরা বাইচ্চা থাকতে হয় । তার ওপরে আমি আবার বুলেটবিদ্ধ হইয়া দুনিয়ায় আইছি । মুই যহন বড় অমু তহন দুনিয়ার মানুষ অপরাধীর দিকে কটুক্তি আঙুল না তুইল্লা যদি মোরে চিড়িয়াখানার জীবের নাহান দেখতে থাহে ? ওই ! দেখ দেখ ! ওই মাইয়াডার বুকে একটু গর্ত আছে ! হে কতা মুই কেমনে সমু ?

-যা অওয়ার অইবে । বুকে বুলেট লইয়া মাইয়া হইয়া জন্মাইছো । ওই বুলেটের আঘাত তোরে যারা দেছে তাদেরকে ওটার প্রতিদান আরও শতগুন শক্তি দিয়া ফিরিয়ে দিতে অইবে । তুই প্রতিশোধ লবি, চরম প্রতিশোধ ! গর্ভে থাকতে তোরে যারা কষ্ট দেছে তাদের কোনদিন ক্ষমা করিস না । এই সমাজের ভাঁওতাবাজ মানুষগুলারে তুই তোর পাশে পাবি না । তাই বইল্লা তুই ভাইঙ্গা পড়িস না । এই সমাজের যারা নেতা হ্যারা মানুষ মরলে হেইরপর হেগো পাশে খাঁড়ায় । হোনো নায়, সিলেটের রাজন নামের ছোট্ট একটা পোলারে পিডাইয়া মাইরা হালানোর পর তাকে সবাই মিলিয়া সহানুভূতি জানাইতেছে । তুইও যদি মইরা মোর পেট দিয়া বের হইতি তইলে অনেকেরেই তুই তোর জন্য মায়া কান্না কাঁদতে দেখতি । তুই তো মরতে মরতে বাঁইচ্চা গেছ ! এহন তোর জন্য, তোকেসহ আমারে যারা মারতে চাইছিলো তাদের শাস্তির দাবীতে কেউ ফেসবুকে ঝড় তুলবে না, মিছিল, মানবন্ধন কিংবা আল্টিমেটাম দিবে না।

-ওমা ! তুমি কাইন্দও না । মুই বুঝ্ঝি এ জগতের মানুষ কেমন । আর কিছু না পারি পরাণ ভইরা ঘৃণা তো করতে পারুম ! ঘৃণা করা ছাড়া মোগো নাহান গরীবের আর কি করার আছে? যারা তোমারে গুলি দিছিল তারা নাহি এদেশের ব্যাপক ক্ষমতাবান । আইন-আদালতের চাইতেই তাদের ক্ষমতার হাত নাকি লম্বা । ওমা ! মুই যে হানে আলহাম সেহান থেইক্কা হুইন্নাচ্ছি, ওদের চাইতেও একজন অনেক বড় ক্ষমতাশালী আছে । তার কাছে নালিশ করি । সে নিশ্চয়ই ওদের শাস্তি দিবে ।

-অয় মা । হেডা ছাড়া মোগো আর কোন দুয়ার নাই । চল !কাইন্দা কাইন্দা তার কাছেই নালিশ করি ।

সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×