জীবনে আর যাই করি একটা কোচিং সেন্টার খুলবোই । যেখানে ইনভেস্ট থাকবে বটে তবে ইনকাম থাকবে না । সে কোচিং সেন্টারের প্রশিক্ষক হিসেবে সকল বয়সের কিছু উৎসাহী মানুষ চাই । এ কোচিং সেন্টারে অ-আ, ক-খ শিখানো হবে না তবে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় থাকবে । কাউকে প্রতিষ্ঠা করে দেওয়া কিংবা কোন শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পাইয়ে দেওয়াও এ কোচিং সেন্টারের লক্ষ্য নয় । এখানে শুধু শেখানো হবে মানুষ মানুষকে ‘শুয়ারের বাচ্চা’ ‘হারামির বাচ্চা’ বলে গালি দিতে পারে না । রিকশাওয়ালা, চা বিক্রেতাকে চড়-থাপ্পর দেয়া কোন ভদ্র মানুষের কাজ নয় । বয়স্ক মানুষের সাথে তুই-তুকারি করা চলে না । কোন যানবাহনের মধ্যে বৃদ্ধ কিংবা নারী দাড়িয়ে থাকবে আর তরুণ-সক্ষমরা বসে বসে আরম করে ঘুমাবে এটা শিষ্টাচার বিরুদ্ধ ! শিখানো হবে, নকল করে সার্টিফিকেট অর্জন করা যায় বটে তবে জ্ঞানী হওয়া যায়না । এ কোচিং সেন্টারের প্রধান উদ্দেশ্য মানুষকে জ্ঞানী করে তোলা নয় বরং মানুষের ঘুমন্ত কিংবা পচনশীল বিবেক বোধকে জাগ্রত করা এবং চিকিৎসা করা । আমাদের এ কোচিং সেন্টার অবশ্যই ভ্রাম্যমান । কোন প্রাতিষ্ঠানিক গন্ডিতে একে সীমাবদ্ধ করা যাবে না । অন্যায়ের প্রতিবাদের ভাষা হবে মাধুর্যতায় পূর্ণ । কর্কশ গলায় বুঝিয়ে মানুষকে যতটুকু ভালোপথে টানা যায় তার চেয়ে মানুষকে ভালোবেসে যে দ্রুত শোধরাণো যায় এটা হবে এ কোচিং সেন্টারের প্রত্যেক প্রশিক্ষকের বিশ্বাস ।……………………………………..শুরু হোক আমাদের পথচলা….. । আজ থেকে আমরা সবাই প্রশিক্ষক । আশেপাশের ক্ষতগুলো যেন সারিয়ে তোলার চেষ্টা করি…..
একটি কোচিং সেন্টার খুলব !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রিলেশনশিপ
রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ
কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!
বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন
'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'
এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।
ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।
পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন
আমাদের শাহেদ জামাল- ৯৮

আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন
ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

ফিরে এসো পূর্ণিমায়

তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।