somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

বিপিএলের ফাইনাল- জয় হোক বাংলাদেশ ক্রিকেটের

১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এইতো সেদিন এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ২ রানে বাংলাদেশ হেরে যাওয়ার পর আমার হৃদকম্প বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, মাত্র কয়েক বছর আগে মাশরাফির শেষ বলে ছক্কা হাঁকিয়ে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর যেদিন তার দলকে জিতিয়েছিল সেদিন গভীর রাত পর্যন্ত আমি ঘুমাতে পারিনি । আজ দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত হবে । গত মাসের শেষ দশকের শুরুতে যে খেলা মাঠে গড়িয়েছিল আজ গভীর রাতের আগেই আমরা তার ফাইনালের ফলাফল জেনে যাব । দেশী-বিদেশী তারকা খেলোয়ারদের ভীরে পুষ্ট বিপিএলের তৃতীয় আসরে দেশী ক্রিকেটারগণ তাদের উজ্জ্বল পারফরম্যান্সে বিদেশী খেলোয়ারদের টেক্কা দিয়েছে । বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশী ক্রিকেটারদের চেয়ে দেশী ক্রিকেটারদের অর্জণের পাল্লা ভারী । এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অবশ্যই ভালো দিক ।
…..
আজ বিজয়ের মুকুট হয়ত বরিশালের মাথায় উঠবে নয়ত কুমিল্লার ভাগ্যে জুটবে । ছয় দলের লড়াইয়ে যে দু’দল ফাইনালে পদার্পণ করেছে তাদের উভয়ের শ্রেষ্ঠত্বের মুকুট অর্জনের ক্ষমতা রয়েছে । কাগজ-কলমের পরিসংখ্যানে হয়ত কুমিল্লা এগিয়ে রয়েছে কিন্তু চরম অনিশ্চয়তার খেলা ক্রিকেটে কোন ধরণের পূর্ব ধারণা টেকেনি বহুবার । বরিশালে জন্মগ্রহনকারী হিসেবে আমার টান অবশ্যই বরিশালের দিকে থাকবে কিন্তু কুমিল্লা জিতলেও আমি মোটেও অবাক কিংবা কষ্ট পাবো না । আমি মনেপ্রাণে ধারণ করি, আজ যারাই জিতবে তাতে জয়টা বাংলাদেশের ক্রিকেটেরই হবে ।
….
একজন ক্রিকেটপ্রেমী দর্শক হিসেবে মনেপ্রাণে কামনা করছি একটি হড্ডাহাড্ডি লড়াইয়ের উত্তেজনাকর উপভোগ্য ফাইনাল ম্যাচের । বরিশাল বা কুমিল্লাকে কেন্দ্র করে এদেশের মানুষকে বিভাজিত করণ কিংবা রেশারেশি করার কোন সুযোগ থাকা উচিত নয় । ভৌগলিক অবস্থান কিংবা প্রিয় তারকাদের প্রতি ভালোবাসা থেকে যে যার পচ্ছন্দমত দলের সমর্থণ করবে । বিজয় দিবসের পূর্ব রাতে স্বাধীন দেশের মানুষের বিজয়ের আনন্দ আরো দীর্ঘায়িত হবে বিপিএলের ফাইনাল উপভোগ করে । বরিশাল কিংবা কুমিল্লা-যারাই বিপিএলের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হোক না কেন তাতে এ জাতির আনন্দে মোটেও ভাটা পড়বে না । আজ ক্রিকেটের জয় হবে । বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে আরও দূর্বার গতিতে । বিশ্বের বুকে ক্রিকেট পরাশক্তি হিসেবে বাংলাদেশের নাম অবশ্যই স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে ।
….
(অফ টপিক-বরিশালের আলো-বাতাস গ্রহন করে বেড়ে ওঠার ঋণ স্বরূপ আজ আমি বরিশালকে সমর্থণ জানিয়ে চিৎকার করবো । আপনারা যে যারা পছন্দমত দলকে নিশ্চয়ই সাপোর্ট দিবেন । তবে আমার বরিশাল বুলসের জন্য একটুখানি শুভ কামনা রাখতে যেন ভুল করবেন না । আমরা আমরাই তো !)


সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

×