বলুন তো, বর্তমানে এ গ্রহের সবচেয়ে প্রবীণ ব্যক্তি কে? এ নিয়ে সম্প্রতি নানা সংবাদমাধ্যমে ভিন্ন ভিন্ন ব্যক্তির নাম উঠে এসেছে। তবে আজ শনিবার ডেইলি নিউজের এক প্রতিবেদনে বলা হচ্ছে, এ পৃথিবীতে সবচেয়ে প্রবীণ ব্যক্তি হচ্ছেন ইসরায়েল ক্রিস্টাল। এ গ্রহে তার চেয়ে বেশি বৃদ্ধ লোক একজনও নেই।
এ গ্রহের সবচেয়ে প্রবীণ ব্যাক্তি ইসরায়েল ক্রিস্টাল। ছবি: ডেইলি নিউজ
বর্তমানে ইসরায়েল ক্রিস্টালের বয়স ১১২ বছর ১৭৯ দিন। অর্থাৎ এ জীবনে তিনি দু দু’টি বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করেছেন। বিশ্বের এ প্রবীণ ব্যক্তিটি এখন ইসরায়েলে বসবাস করেন।
ইসরায়েল ক্রিস্টাল ১৯০৩ সালে পোলান্ডে জন্মগ্রহণ করেন। সেখানে তিনি একটি মিষ্টান্ন কোম্পানি প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ১৯৩৯ সালে লজ ঘেটোতে পাড়ি দেন। এখানে তার দুই সন্তান মারা যান।
তারপর ১৯৪৪ সালে অসশ্চিজে গমন করেন। সেখানে নাৎসি বাহিনীর হাতে তার স্ত্রী নিহত হন।
১৯৫০ সালে ক্রিস্টাল আসেন ইসরায়েলে। এখানে তিনি দ্বিতীয় সংসার পাতেন। এখনও এই সংসারের সঙ্গে রয়েছেন।
তিনি বলেন, যা চলে যায় তা হাজার চেষ্টা করেও ফেরানো যায় না। আর ফেরাতে গেলে তা ব্যর্থতায় পর্যবসতি হয়। তাই যা চলে যায় তা ছেড়ে নতুন করে জীবন শুরু করতে হয়।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




