somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাড়ি থেকে তুলে নিয়ে দুই বোনকে রাতভর গণধর্ষণ

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় দুই কিশোরী বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে রাতভর গণধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় আজ শুক্রবার দুপুরে কমলনগর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
এর আগে ২৯ মার্চ মঙ্গলবার রাতে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের একটি পরিত্যক্ত বাড়িতে দুই বোন গণধর্ষণের শিকার হয়।
বড় বোনকে ধর্ষণ মামলার প্রধান দুই আসামি হলো কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের বাসিন্দা মো. খোকন ও মো. সিরাজ। ছোট বোনকে ধর্ষণ মামলার আসামিরা হলো এলাকার মো. ইউছুফ ও মো. আবদুল করিম। মামলায় অজ্ঞাত আরেকজনকে আসামি করা হয়েছে।
ধর্ষণের শিকার বড় বোন জানায়, গ্রামের মো. খোকন তাকে পছন্দ করত। ২৯ মার্চ মঙ্গলবার রাত ৯টার দিকে খোকন তাদের বাড়িতে যায়। রাতে তাকে ঘর থেকে বের হতে বলে। সে একা একা ঘর থেকে বের হবে না বললে ছোট বোনকে সঙ্গে আনতে বলে। দুই বোন ঘর থেকে উঠানে এলে চার-পাঁচজন বখাটে মিলে তাদের মুখ বেঁধে একটি পরিত্যক্ত বাড়িতে তুলে নিয়ে যায়। ওই বাড়ির পুকুরপাড়ে রেখে রাতভর তাদের ধর্ষণ করে।
ধর্ষণের শিকার ছোট বোন বলে, ‘খোকনের চাচাতো ভাই সিরাজ আমার গলায় ধারালো ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। ধর্ষক খোকন ও সিরাজের বন্ধু ইউছুফ এবং আবদুল করিমও আমাদের ওপর অত্যাচার করেছে।’
ধর্ষণের শিকার দুই কিশোরীর বিধবা মা বলেন, ‘রাতে আমি ঘুমিয়ে ছিলাম। লম্পট খোকন ও সিরাজসহ কয়েকজন মিলে আমার দুই মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করে। সকালে স্থানীয়দের সহযোগিতায় একটি কলাবাগান থেকে তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করি। বিষয়টি স্থানীয় নবনির্বাচিত ইউপি সদস্য আবদুর রহিম দুলাল মাঝিকে জানালে তিনি মীমাংসা করবেন বলে আশ্বাস দিয়ে, মামলা না করতে বলেন। অবশেষে আমি বিচার না পেয়ে পুলিশে অভিযোগ করি।’
ধর্ষণের শিকার দুই কিশোরীর বড় ভাইসহ স্থানীয় লোকজন জানান, অভিযুক্তরা নবনির্বাচিত ইউপি সদস্য আবদুর রহিম দুলাল মাঝির চাচাতো ভাই ও নিকট আত্মীয়। যে কারণে মীমাংসার নামে সময়ক্ষেপণ করে ধর্ষণের আলামত নষ্ট করতে অপচেষ্টা করা হয়েছে।
তবে ইউপি সদস্য আবদুর রহিম দুলাল মাঝি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। আমি ধর্ষিতাদের উপকার করতে চেষ্টা করেছি, ক্ষতি নয়।’
অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বিষয়টি তদন্ত করে বলে জানিয়েছেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ। তিনি বলেন, প্রাথমিক তদন্তে দুই বোন ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। তাদের ডাক্তারি পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে জানতে চাইলে লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে দুই বোনকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আরো কিছু পরীক্ষা-নিরীক্ষার পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। সূত্র : এনটিভি অনলাইন।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×