somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্ধেক ভাড়ায় অভ্যন্তরীণ রুটে বিমান

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেসরকারি এয়ারলাইন্সের অর্ধেক ভাড়ায় দেশের সাতটি রুটে যাওয়ার সুযোগ করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

প্রায় আড়াই বছর পর আগামী ৬ এপ্রিল থেকে চালু হতে যাচ্ছে, বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট। ওইদিন এক সঙ্গে পাঁচটি অভ্যন্তরীণ রুটে পেখম মেলবে বিমান।

এ জন্য বুধবার (২৫ ফেব্রুয়ারি) থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট ফের চালুর ঘোষণা দেয় বিমান।      

বিমানের সেলস অফিস সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রুটের ভাড়া হবে মাত্র চার হাজার টাকা। ঢাকা-কক্সবাজার পাঁচ হাজার ৫০০ টাকা, ঢাকা-সিলেট তিন হাজার দুইশ টাকা, ঢাকা-রাজশাহী, ঢাকা-সৈয়দপুর ও ঢাকা-যশোর রুটের ভাড়া তিন হাজার পাঁচশ টাকা, ঢাকা-বরিশাল তিন হাজার টাকা, চট্টগ্রাম-কক্সবাজার দুই হাজার দুইশ টাকা। সব ভাড়াই ওয়ানওয়ে এবং ট্যাক্সসহ এ ভাড়া নির্ধারণ করা হয়েছে। 

বিমান চলাচল খাত সংশ্লিষ্টরা বলছেন, অভ্যন্তরীণ রুটগুলোতে বিমান যে ভাড়া ঘোষণা করেছে, তা দেশে ফ্লাইট পরিচালনা করা সবগুলো বেসরকারি এয়ারলাইন্সের প্রায় অর্ধেক ভাড়া। 

বিমানের নির্ভরযোগ্য সূত্র জানায়, এসব রুটগুলোতে বিমানের ভাড়া আরো কম ছিল। কিন্তু বেসরকারি এয়ারলাইন্সগুলোর চাপে পরবর্তীতে বিমান কর্তৃপক্ষ ভাড়া কিছুটা বৃদ্ধি করে।

তাছাড়া বিমান ভাড়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা ছিল। কিন্তু একই চাপে এ ক্ষেত্রে অনেকটা গোপনীয়তা রক্ষা করা হয়েছে।  

বিমানের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইল হেউড বলেন, অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর ফলে বিদেশ থেকে আসা যাত্রীরা সহজেই দেশের বিভিন্ন রুটের সঙ্গে আকাশপথেই সংযুক্ত হতে পারবেন। এতে বিমানের ব্যবসার সঙ্গে সঙ্গে পর্যটনের প্রবৃদ্ধিও বাড়বে।  

সপ্তাহে ঢাকা-কক্সবাজার রুটে ছয়টি ফ্লাইট, ঢাকা-যশোরে পাঁচটি, ঢাকা-রাজশাহীতে তিনটি, ঢাকা-সৈয়দপুর ও ঢাকা-বরিশালে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স।

এর বাইরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটে সপ্তাহে ২৫টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটে কানেক্টিং ফ্লাইট যথারীতি চালু থাকবে। প্রয়োজন হলে এসব কানেক্টিং ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে ৭৪ আসনের ড্যাশ-৮ কিউ-৪০০ উড়োজাহাজ দিয়ে। এরই মধ্যে উড়োজাহাজ দুটি বিমানের বহরে যুক্ত হয়েছে।

বিমান সূত্রে জানা গেছে, গেল বছরের শেষের দিকে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স এরই মধ্যে মিশর থেকে দুটি ড্যাশ-৮ কিউ ৪০০ নেক্সট জেনারেশন উড়োজাহাজ লিজ নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করে।

২০১২ সালে বিমানের অভ্যন্তরীণ রুটের জন্য উপযোগী এফ-২৮ উড়োজাহাজ উড্ডয়ন অনুপযোগী ঘোষণা করে। এরপর থেকেই বিমানের অভ্যন্তরীণ সব ফ্লাইট বন্ধ হয়ে যায়। বর্তমানে কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে বিমানের কিছু যাত্রী সিলেট ও চট্টগ্রাম যেতে পারেন। তবে এটি আদৌ অভ্যন্তরীণ ফ্লাইট নয়। 

বিমান সূত্রে জানা গেছে, উড়োজাহাজ দুটি ১৫০০ ঘণ্টা উড্ডয়ন করেছে। ২০১১ সালে প্রস্তত টার্বো প্রপ উড়োজাহাজে আসন সংখ্যা ৭৬। ইজিপ্ট এয়ার সম্পূর্ণ নতুন এই দুটি উড়োজাহাজ কিনেছিল।

পরবর্তীতে মিশরে ‘আরব বসন্ত’-এর জের ধরে পর্যটন ব্যবসায় ধস নামে। এ অবস্থায় দুটি উড়োজাহাজ বসেই ছিল।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×