somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাপ্ত বয়স্কদের জন্য একটি মজার গল্প !!!

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনৈক এক প্রভাবশালী লোক যার নাম সোনা মিয়া। দুর্ভাগ্যবশত একদিন সোনা মিয়ার সিন্দুকের চাবি হারিয়ে যায়। সিন্দুকের চাবি হারানোর পর লোকটির অবস্থা পাগল প্রায়।

এমতাবস্থায় পাশের বাড়ির এক ভদ্রলোক এসে বলল সোনা ভাই অমুক গ্রামে এক ওঝা আছে তার কাছে যান ওই ওঝা আপনার সিন্দুকের চাবির সন্ধান দিতে পারবে। যেই বলা সেই কাজ!
সোনা মিয়া ওঝার কাছে গেলেন, ওঝা পরামর্শ দিলেন লুঙ্গি কাছা মেরে, মাথায় গামছা বেধে মাঝ রাতের অন্ধকারে বাড়ির পাশের নদীর মাঝখানে পশ্চিম মুখী হয়ে এক ডুবে এই তাবিজটা পুতে দিতে হবে। ঠিক-ঠাক মত তাবিজ পোতা হয়ে গেলে পরবর্তি কয়েক দিনের মাথায় হারানো সিন্দুকের চাবি ফিরে পাবেন। যেই কথা সেই কাজ।

তাবিজ পোতা হল, সময় গেলো, দিন গেলো কিন্তু সিন্দুকের চাবি আর ফিরে পাওয়া যাচ্ছে না।

তিন দিনের মাথায় এক নিকট আত্মীয় এসে সোনা মিয়াকে জানালো অমুক গ্রামে এক পাগল থাকেন নাম বস্তা বাবা। বস্তা বাবার কাছে গেলে আসলেই সমাধান পাওয়া যাবে।

দেরি না করে সোনা মিয়া দ্রুত চলে গেলেন বস্তা বাবার নিকট। তিনি সব সময় বস্তা পরে থাকেন, তাই সবাই তাকে বস্তা বাবা বলেই চিনেন। বস্তা বাবা তেমন একটা কথা বার্তা বলেন না, সারাক্ষন চোখ বন্ধ করে চুপচাপ বট গাছের ছায়ার তলে বসে থাকেন, ক্ষুদা লাগলে পাশের বাজারে একেক দোকানের সামনে গিয়ে দাঁড়ান। বস্তা বাবাকে কোন দোকানদারই কিছুতেই না করেন না।
সবার বিশ্বাস বস্তা বাবা কারো দোকান থেকে খাবার আহরন করলে দোকানীর ভাগ্য বুঝি এখনি খুলে যাবে।
সোনা মিয়াও তার হারানো সিন্দুকের চাবি ফিরে পাবার আশায় বস্তা বাবাকে সমস্ত ঘটনা খুলে বলল।
বস্তা বাবা উপদেশ দিলেন বাড়ির চাকর বাকরদের মাইনে বাড়িয়ে দে, ভাল ভাল খাবার-দাবার দে সিন্দুকের চাবি পেয়ে যাবি।

বস্তা বাবার কথা মত সেদিন থেকেই সোনা মিয়ার বাড়িতে চাকর বাকরেরা প্রায় রাজার হালে দিন কাটাতে শুরু করল।

দুদিন যেতে না যেতেই সোনা মিয়ার বড় ভাই চান মিয়া বললেন এইসব কি শুরু করছিস? সিন্দুকের চাবি হারাইছে আর তুই ওঝার পিছনে দৌড়াইতেছিস কেন? যা পুলিশে খবর দে। সব কিছু সুর সুর করে বেড়িয়ে আসবে।

সোনা মিয়া ভাবে এ আমি কি করছি, এত দিন কেন পুলিশে খবর দেই নাই? অনেক লস হয়ে গেছে, পুলিশে খবর দিলে সত্যি এতদিনে আমার হারানো সিন্দুকের চাবি ফিরে পেতাম। বড় ভাই তো ঠিকই বলছে।

দেরি না করে সোনা মিয়া চলে গেলেন পুলিশের কাছে। একটা মামলা করলেন, যাদেরকে সোনা মিয়া সন্দেহ করেন তাদের নাম দিয়ে আসলেন, চুপে চুপে পুলিশের হাতে চা পানি খাবার জন্য কিছু টাকাও দিয়ে আসলেন।

এখন তো প্রায় প্রতিদিনই সোনা মিয়ার বাড়িতে পুলিশ আশে, আজকে এই কাহিনী, কালকে ওই কাহিনী মন দিয়ে শুনে যান সোনা মিয়া, আর পুলিশেরা চলে যাওয়ার সময় যাতায়াত বাবদ কিছু টাকা দিয়ে পুলশকে খুশি রাখেন সোনা মিয়া।

এক দিন, দুই দিন, তিন দিন, এমন করে একদিন বাড়ির চাকর বাকর সবাইকে সন্দেহ ভাজন হিসেবে ধরে নিয়ে যায় পুলিশ। এখনতো সোনা মিয়ার মহা বিপদ এত কাজ কাম কে সামাল দেবে?
সোনা মিয়ার বউ গত হয়েছে অনেক আগে। সোনা মিয়ার বড় মেয়ে জুলেখা বেগম কে খবর দেয়া হয়েছে। জুলেখা বেগম বাবার বাড়িতে এসে সমস্ত কাহিনী শুনে পিতা সোনা মিয়াকে উপদেশ দেয় “হারানো জিনিস যা তোমাকে ছেড়ে গিয়েছে তা এখন ফিরে পাওয়া সম্ভব নয়, মিস্ত্রি এনে নতুন চাবি বানাও।”

মুখ বন্ধঃ উপরের ঘটনাটির সাথে কাকতালীয় ভাবে মিল রয়েছে বর্তমান সরকারের। জনগনের আস্থা হারিয়ে আওয়ামি সরকার এখন পাগলের মত দিশেহারা। কি রেখে কি করবে কিছুই বুঝতে পারছে না। যে যা বলছে তাই করে যাচ্ছে। কিছুদিন আগে ব্লগার, ব্লগার, ব্লগার আর এখন সেই ব্লগারেরাই গ্রেপ্তার হয়, রিমান্ডে যায়। আর কত নাটক আম জনতাকে নির্বাক দর্শক হয়ে দেখতে হবে আমরা আছি সেই অপেক্ষায়।

মাননীয় সরকার আপনাদের প্রতি আহ্বান “হারানো জিনিস যা আপনাদের ছেড়ে গিয়েছে তা এখন ফিরে পাওয়া সম্ভব নয়, তবে হারানো আস্থা নতুন করে অর্জনের প্রচেষ্টা চালিয়ে যান।”
আশা করি একদিন সফলতা পাবেন।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

×