somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনে একটা ভালো কাজ করলাম... :)

২০ শে মে, ২০১৪ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল বিকেল ৩ টার ঘটনা, একটা মাদ্রাসার বাচ্চার এক্সিডেন্টের ঘটনা
আমি আর আমার বন্ধু রাকিব মিরপুর কালশি রোডে হাঁটছিলাম। এমন সময় দেখলাম পিকআপ থেকে লাফ দিয়ে ৮-৯ বছরের একটা বাচ্চা লাফ দিয়ে নিচে পড়ে গেল। আমি ছুটে আসতে আসতে রাস্তার ওপাশ থেকে বাইক থামিয়ে একটা ছেলে রাস্তা থেকে ওই বাচ্চাটাকে উঠিয়ে একটা সিএনজিতে উঠিয়ে দেয়।

ঠিক ৪.৩০ এর সময় দেখি রাস্তায় অনেক মানুষের ভিড়। আমি আর আমার বন্ধু রাকিব এগিয়ে গিয়ে দেখি এক্সিডেন্টের করা সেই বাচ্চাটিকে রাস্তার নিচে ঘাসের উপর শুইয়ে একটা মহিলা পাখা দিয়ে বাতাস করছে। এটা দেখে আমাদের মাথায় বাজ পড়ে গেল। আমি ওই বাচ্চার পালস চেক করে দেখলাম সে এখনও জীবিত আছে। আমি বললাম একে হাসপাতালে নিয়ে যাব।

এই কথা শুনে কেউ কেউ বলে উঠলঃ
পুলিশের ঝামেলা হবে,
হাসপাতালের বিল দিবে কে?
একে নিয়ে যাওয়ার রিকশা ভাড়া দিবে কে?

আমি আর আমার বন্ধু রাকিব বললাম, দেড় ঘন্টা ধরে রাস্তায় শুইয়ে রাকছেন, যে কোন সময়ই তো মারা যেতে পারে, আর নাক একদম ফেটে গেছে, মাথা, চোয়াল দিয়ে রক্ত ঝরছে টাকা লাগলে সেটা আমরা দিব। কেউ একটা কথাও বলবেন না, পুলিশে খবর দিলে দেন তাও আমরা একে হাসপাতালে নিব।

আমি বাচ্চটাকে আমার দুহাতের উপর করে রাস্তায় আনলাম রাকিব এক হাতে তার মাথা ধরল। আমরা রিকশায় উঠলাম এবং তখনই পাশ থেকে একজন আমার হাতে বিশ টাকা ধরিয়ে দিয়ে বলল "ভাই রিকশা ভাড়া দিয়েন"। আমরা বাচ্চাটাকে নিয়ে গেলাম ঢাকা সিএমএইচ এ।

আর্মিদের নিয়মকানুন আমার ভালো করেই জানা। কেননা ৮ বছর ধরে এই সিএমএইচ এই চিকিৎসা করায়। আমি আমার আব্বুর পরিচয় দিলাম এবং ঘটনা বললাম। তারা আমাকে ড্রেসিং রুমে পাঠাল। বাচ্চাটা তখনও অজ্ঞান। ড্রেসিং করে আইসিইউ তে পাঠাল এবং টিটেনাস ও স্যালাইন লাগাল। তখন সময় ৭.৩০ মিনিট।

এদিকে আমার বাসা থেকে বার বার ফোন দিয়ে বাবা-মা বার বার বাসায় আসতে বলছেন। কিন্তু কিভাবে বাচ্চাটাকে ফেলে যাব? প্রথমে মাদ্রাসা থেকে ঠিকানা নিয়ে ১০.৩০ মিনিটে কালশি কবরস্থানের পাশে একটা বাসা থেকে বাচ্চার বাবাকে খুঁজে বের করল রাকিব। লোকটা গার্মেন্টসে চাকরি করে। সিএমএইচ এসে তার বাচ্চাকে করে তাকে আমরা একটা সিএনজি তে উঠিয়ে দেই রাত ১১.৪৫ মিনিটে।

সিএমএইচ এর বিল সরকারি খাতে লিখে দেয় কর্তৃপক্ষ। আমাকে ডাক্তাররা অনেক ধন্যবাদ জানায় কিন্তু এতটুকু ভালো লাগে নি। কিন্তু যখন ছেলের বাবা আমার হাত ধরে বললঃ

"বাবা অনেক বড় উপকার করছেন আপনারা, আমার ছেলেকে বাঁচাইছেন, আমি কোনদিন আপনাদের ঋণ পরিশোধ করতে পারব না (তার চোখের কোণায় এক ফোঁটা জল)" :(( :((
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×