somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইমাত্র রক্ত দিয়ে আসলাম ঢাকা সিএমএইচ এ...

১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটাই আমার জীবনের প্রথম রক্তদান। অনেক রক্ত ম্যানেজ করে দিয়েছি, কিন্তু এর আগে কখনও রক্ত দেয়া হয় নি। আজকে সেই সুযোগ আসল এবং মাত্র ২০ মিনিটের মধ্যে রক্ত দিয়ে এসে এই স্ট্যাটাস টা লিখছি।

ব্লাডগ্রুপ আগে থেকেই জানা ছিল O+(ve) তাই আর পরীক্ষা করার প্রয়োজন হয় নি। বিছানায় শুয়ে পড়লাম, আমার হাতে একটা বল ধরিয়ে দিল এবং স্যালাইনের পাইপ দিয়ে শক্ত করে হাত বেঁধে দিল। তারপর ইনজেকশনের সুঁই পুশ করল, এখানেই একটুখানি ব্যাথা লাগে, তাও বিষপিঁপড়া কামড় দিলে যেমন ব্যাথা লাগে, ঠিক অতটুকু ব্যাথা।

রক্তদান শেষে বৃদ্ধ বাবাকে দেখতে গেলাম। স্যান্ডেল খুলে ICU তে ঢুকলাম। রোগীর ছেলে আমাকে তার বাবার কাছে নিয়ে গেল। দেখলাম অচেতন অবস্থায় মুখে অক্সিজেন লাগানো একটা বৃদ্ধ বেডে শুয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছেন। দেখে মনটাই খারাপ হয়ে গেল। তাই সাথেসাথে ICU থেকে বেরিয়ে পড়লাম।

বাহিরে বের হতেই একটা বৃদ্ধ মহিলা দৌড়ে এসে আমার দুহাত ধরলেন ও মাথায় হাত বুলাতে শুরু করলেন। আর বললেন; "বাবা অনেকদূর থেকে আসছ না? অনেক কষ্ট হল?"

আমি বললাম; "নাহ আন্টি আমার বাসা এখানেই, মাত্র পাঁচ মিনিট লাগে আসতে, আর আমি ঠিক আছি"

উনি আমার মাথায় হাত বুলিয়ে বার বার বলছিলেন; "বাবা আল্লাহ্‌ তোমার মঙ্গল করুক, অনেকদিন বেঁচে থাক বাবা" (তার চোখের কোণায় একফোঁটা জল)।

সুযোগ এসেছে কিন্তু যারা এখনও রক্ত দেন নি, শুধু একটিবার দিয়ে দেখুন। খোদার কসম বলছি; "যাকে রক্তদান করবেন, আর তার পরিবারের সদস্যদের আন্তরিকতা, দোয়া, আশীর্বাদ দেখে আপনার নিজের বুকটা গর্বে ভরে উঠবে"।

তখন আপনিও বুক ফুলে বলতে পারবেন; "ইয়েস অ্যাই অ্যাম দ্যা “ব্লাড-ম্যান”
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×