somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরও শক্ত কথা বলব ধর্মদ্রোহী হবো

১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন্ত্রিত্ব হারানো আবদুল লতিফ সিদ্দিকী এখন ভারতে। তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। 'সবুজ সংকেত' পেলেই দেশে ফিরবেন। তবে সেই সবুজ সংকেত কে দেবেন, এ নিয়ে কিছু বলেননি অপসারিত এই মন্ত্রী। আরও শক্ত কথা বলব ধর্মদ্রোহী হবো

পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তির অপরাধে মন্ত্রিত্ব হারানোর পরও তার কোনো আফসোস নেই। এতে তিনি কষ্ট পাননি। আর এত কিছুর পরও তিনি তার অবস্থানের কোনো নড়চড় করেননি।
টেলিফোনে যোগাযোগ করা হলে রোববার আবদুল লতিফ সিদ্দিকী বলেন, 'আমি আমার জায়গা থেকে সরছি না। আমি আমার বিশ্বাসে অটল রয়েছি। আরও শক্ত কথা বলব। এ জন্য যে শাস্তিই দেওয়া হোক না কেন, তা মাথা পেতে নেব। আমি ধর্মদ্রোহী হবো। আমার রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নেই। তবে সক্রেটিস হওয়ার সুযোগ আছে।'

লতিফ সিদ্দিকী বলেন, দেশে ফেরার জন্য তিনি আমেরিকা থেকে গতকাল ভারতের নয়াদিল্লি হয়ে বিকেলে কলকাতায় পৌঁছেছেন। আগামী দু-একদিনের মধ্যেই দেশে ফেরার প্রস্তুতি নেবেন। সেটা সম্ভব না হলে কলকাতাতেই থাকবেন। আমেরিকায় রয়ে গেছেন তার স্ত্রী ও সাবেক এমপি লায়লা সিদ্দিকী। সেখানে তিনি তার ভাইয়ের বাসায় অবস্থান করছেন। সমকালের সঙ্গে আবদুল লতিফ সিদ্দিকীর কথোপকথন :

প্রশ্ন : মন্ত্রিসভা থেকে অপসারণের ঘটনায় কষ্ট পেয়েছেন?

উত্তর : কেন! মন্ত্রী পদে প্রধানমন্ত্রী নিয়োগ দিলে খুশি হবো আর অপসারণ করলে কষ্ট পাব- এ কেমন কথা। অবশ্যই কষ্ট পাইনি। তা ছাড়া দোষ তো আমার। যা-ই হোক, এসব নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমার আত্মমর্যাদা আছে। আমার কাছে সম্মানই সবচেয়ে বড়, পদ-পদবি নয়। আমি বেহায়া নই। আমি এসব নিয়ে ভাবি না। আমি সেবক। আমি শেখ হাসিনা ও জনগণের সেবক। তাই প্রধানমন্ত্রী যেভাবে আমাকে রাখবেন, সেভাবেই থাকব। কাজ করব। এতে কোনো সমস্যা নেই।

প্রশ্ন : আপনার বক্তব্য অনুযায়ী, আপনি পদত্যাগ করেছেন। সে ক্ষেত্রে পদত্যাগপত্র গ্রহণ না করে অপসারণের ঘটনাকে কোন দৃষ্টিতে দেখছেন?

উত্তর : এ ক্ষেত্রে কৌশল হিসেবে আমার নেতা শেখ হাসিনা যা কিছু করেছেন, তার সবটাই সুন্দর। আর আমার দৃষ্টিতে, দেশ পরিচালনার বেলায় দেশে একমাত্র যোগ্য মানুষ হলেন শেখ হাসিনা। বয়সে তিনি আমার ছোট হলেও তার দুই পা টিপে দিতাম। তিনি যে কীভাবে সাপ-বিচ্ছু পরিবেষ্টিত হয়ে চলছেন!

প্রশ্ন : আওয়ামী লীগ সভাপতিমণ্ডলী থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়া কী?

উত্তর : কোনো দুঃখ নেই। শেখ হাসিনার সিদ্ধান্ত অবশ্যই মেনে নেব।

প্রশ্ন : আপনাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের গুঞ্জনও আছে?

উত্তর : দল থেকে একেবারে বহিষ্কার না করলে খুশি হবো। মন্ত্রী ও সভাপতিমণ্ডলী থেকে বাদ পড়লেও দলের একজন কর্মী হিসেবে আমার কাজ করার অধিকার থাকা উচিত। তবে আমার দল আমি করব। লেখালেখি করব। দল শোকজ করলে অবশ্যই জবাব দেব।

প্রশ্ন : এমপি পদ থেকেও তো বাদ পড়তে পারেন।

উত্তর : এমপি পদটা কি খুবই মহার্ঘ জিনিস?

প্রশ্ন : কবে নাগাদ দেশে ফিরছেন?

উত্তর : আগামী দু-একদিনের মধ্যেই দেশে ফেরার প্রস্তুতি রয়েছে। পরিণতি যা-ই হোক না কেন, সবুজ সংকেত পেলে আমি দেশে ফিরবই। আমার কোনো দুঃখ নেই। দুঃখ একটাই, এ কী দেশ!

প্রশ্ন : দেশে ফিরলে গ্রেফতারের আশঙ্কা করছেন কি-না?

উত্তর : সবার কাছে আমি আগে ভালো ছিলাম। এখন আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে। এ কারণে আমাকে গ্রেফতার করা হতে পারে। যৌবনে বহু বছর জেলে ছিলাম। কোনো সমস্যা হয়নি। এখন আমার বয়স ৭৬। সে তুলনায় এখন তো কারাবাসে আমার কোনো সমস্যাই হওয়ার কথা নয়।

প্রশ্ন : নিজের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন?

উত্তর : যা ঘটার ঘটুক এবং ঘটবে। প্রধানমন্ত্রী বললে চুপচাপ থাকব। আমি আর তাকে বিব্রত করব না। তবে আমি বেঁচে গেছি। আর টানতে পারছিলাম না।

প্রশ্ন : হজ ও তাবলিগ জামাত নিয়ে বক্তব্য প্রত্যাহার করবেন কি-না।

উত্তর : আমি আমার জায়গা থেকে সরছি না। আমি আমার বিশ্বাসে অটল রয়েছি। আগামীতে আরও শক্ত কথা বলব। এ জন্য যে শাস্তিই দেওয়া হোক না কেন, আমি তা মাথা পেতে নেব। আমি ধর্মদ্রোহী হবো। আমার রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নেই। তবে সক্রেটিস হওয়ার সুযোগ আছে।

প্রশ্ন : প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে?

উত্তর : কোন মুখে তার সঙ্গে কথা বলব? আমি তাকে কম কষ্ট দিয়েছি? তার সঙ্গে কথা বলতে আমার লজ্জা লাগে না? তবে আমি কখনই তাজউদ্দীন আহমদ হবো না। শেখ হাসিনার সঙ্গে থাকব। প্রয়োজনে তার জন্য জীবন দেব। জীবনে-মরণে শেখ হাসিনার সঙ্গে থাকব। তিনি যখন ডাকবেন, তখনই তার পেছনে থাকব। তাকে অনুসরণ করব। আমাকে কিনতে হবে না।

প্রশ্ন : আপনাকে ঘিরে সৃষ্ট ঘটনা নিয়ে কোনো ক্ষোভ আছে কি?

উত্তর : দেশে কি একজন লোকও নেই যে তিনি প্রশ্ন করে জানতে চাইবেন, আমার বক্তব্যের খণ্ডিত অংশ কেন প্রকাশ করা হলো? কেন পুরো বক্তব্য প্রকাশ করা হলো না? তা ছাড়া ওই অনুষ্ঠানে আমি রাজনৈতিক বক্তৃতা দিইনি। আর সেখানে যে এত কালো বিড়াল আছে, তা কি আমি জানতাম। ওটা ছিল একটা সামাজিক অনুষ্ঠান। সেখানে আমি গল্প করেছি। আমি তো কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলিনি।

প্রশ্ন : কোনো অনুশোচনা অনুভব করছেন কি?

উত্তর : অবশ্যই। আমি প্রধানমন্ত্রীকে বিব্রত করেছি। দলকে বিপাকে ফেলেছি। নেতাকর্মীদের দুঃখ দিয়েছি। তবে আমি ধর্ম ব্যবসায়ী কাদের সিদ্দিকীর মতো ভণ্ড নই। আমি ব্যক্তিগত আলাপচারিতায় ব্যক্তিগত মতামত দিয়ে অন্যায় কিংবা অপরাধ করিনি। এ জন্য আমার কোনো দুঃখ কিংবা অনুতাপ নেই।

প্রশ্ন : আপনার ছোট ভাই কাদের সিদ্দিকী আপনার পক্ষ হয়ে ক্ষমা চেয়েছেন। এ ব্যাপারে কিছু বলবেন?

উত্তর : কাদের সিদ্দিকী আমার পরিবারের কেউ নন। সুতরাং তার মতামত আমার মতামত নয়। আমি ইহজাগতিক অসাম্প্রদায়িক মানুষ। আমার নেতা ও দল আমার বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত নিতেই পারে। কিন্তু ভ্রান্ত পথের পথিক কাদের সিদ্দিকী আমাকে নিয়ে বলার কে

লিখাটি সমকাল এর ওয়েবসাইট থেকে নেয়া লিখাটি সমকাল এর ওয়েবসাইট থেকে নেয়া
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×