somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাম নেই

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ছেলেদের জীবনে অনেক গোপন চাওয়া থাকে । কিন্তু পরিবারের অবস্থা দেখে আর চাওয়ার সাহস হয়ে উঠে না । আর এই জিনিসটা আমাদের ছোটবেলা থেকেই করে আসি । এটা আমাদেরকে কেউ শিখিয়ে দেয় না এটা আমরা নিজে থেকেই শিখে নেই । অনেক বাস্তব কথা বলে ফেললাম এবার মূল কথায় আসি ।
আমার নাম গল্প । এখন বয়স প্রায় ২৪ । আমার যখন জন্ম হয় তখন আমার বাবা একটা ব্যাংকে চাকুরীরত । যা বেতন পেতেন তা দিয়ে আমাদের পরিবার কোন মত টেনেটুনে চলত । মা বেশি আদর করতেন যা এখনও করেন ।আর বাবা আমাকে প্রচন্ড ভালোবাসলেও কখনও তেমন একটা প্রকাশ করতেন না যা এখনও চলছে ।

ছোট বেলার খেলনা গাড়ি কেনার খুব শখ ছিল কিন্তু বাবার কাছে ভয়ে চাইতে পারতাম না । কিন্তু সব আমার মা জানতো তিনিও টানাটানির সংসারে কথা ভেবে বাবাকে বলতে পারতো না । কিন্তু গাড়িতো একটা দরকার কি করা যায় তখন দেখলাম এলাকার কিছু পোলাপাইন তালের মাঝখান দিয়া লাঠি ঢুকিয়ে একধরণের গাড়ি বানায় । আমিও একটা এই রকমের গাড়ি বানিয়ে নিলাম । ভালোই চলল ২দিন । সমস্যাটা বাঁধলো এর পর ।বাবা আমাকে এই অবস্থায় দেখে আমার স্বাধের গাড়ি ফেলে দিলো আর আমাকে দিলো ভালো এক দফা মাইর । এ দেখে কোথায় মা থামাবেন তা না তিনিও দিলেন বাবার সাথে রাগ করে আমাকে মাইর । এ অবস্থা দেখে বাবা চলে গেলেন আর মা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো । তখন কি আর এই সব বুঝতাম । মজার কথা আমি প্রায় আমার বাবা মায়ের এই রকম রাগের শিকার হয়ে মাইর খাইতাম । পরে দেখতাম হয় মা নতুবা বাবা আমাকে জড়িয়ে ধরে কাঁদছে । এখন মজা লাগে এই সব কথা মনে পড়লে ।

স্কুলে ভর্তি হওয়ার পর ক্রিকেট খেলা শিখলাম ।তখন মনে আছে আমার বাবা আমাকে একটা টেনিস বল কিনে দিছিলো কিন্তু ব্যাট কিনে দেয় নাই । খেলতে হলেতো ব্যাট ও প্রয়োজন । আমি তখন পোলাপাইনের দেখা দেখি নারকেল গাছের ডাল কেটে আমার ব্যাট বানিয়ে নিলাম । কিন্তু সেই ব্যাট আর আমার ২৩ বছর পর্যন্ত আর কেনা হয় নি সেটা কেনা হলো কিছুদিন আগে । আমার ছোট বেলার একটা স্বপ্ন পূরণ হলো ।একটা ব্যাডমিন্টন র‍্যাকেটের খুব স্বপ্ন ছিল তা আজও পূরণ করতে পারলাম না ।
আমি যখন প্রথম শ্রেণী তে তখন একবার তিনতলা থেকে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়লাম নিচতলা তে । তখন আমার সামনের ৪টা দাঁত পড়ে গেছিলো । আমার বাবা অফিস হতে কাদঁতে কাদঁতে আসছিলো । আর মা কে বলছিলো ছেলেটাকে দেখে রাখতে পারো না । আমার মা কাদঁছিলো কিন্তু কিছু বলেন নাই । আমি আমার বাবার এই চেহারা আর কখনও দেখি নাই । তখনি ঐ ছোট্ট বুকে আর মাথায় ঢুকিয়ে নিছিলাম এরাই আমার পৃথিবী ।

আমাদের মতো ছেলেদের অনেক কিছুই না পাওয়া থাকে । এতে আমরা মাঝে মাঝে রেগে বলি কেন তারা দিতে পারে না কিংবা বলি কেন আমাকে এই পরিবারে পাঠালে আল্লাহ্‌ ? আমাদের এতো না পাওয়ার মাঝে ও সবচেয়ে বড় পাওয়া হলো আমাদের কখন ও ভালোবাসার অভাব হয় না । অনেকে অপ্রাপ্তির মাঝেও আমাদের বড় প্রাপ্তি এটা । আমরা কখন ও ভালোবাসার অভাব বোধ করি না ।

আমার আছে মা বাবার অগাধ ভালোবাসা আরও আছে বোনাস স্বরূপ ছোটবোনদের ভালোবাসা । আর কি চাই । আমি এখন এতেই খুশি ।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×