somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নামহীন ছোট গল্প ২

১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিন কার মতো বিকেলে বাইরে বের হয়ে একা হেঁটে বেড়াচ্ছি আর আশেপাশের মানুষের কর্মকান্ড দেখছি । এই পৃথিবীতে মানুষই সবচেয়ে আজব জীব আর এদের কর্মকান্ডগুলো আরো আজব । শুধুমাত্র মানুষের কাজগুলো দেখেই অনেক সময় কাটিয়ে দেওয়া যায় ।
আমি হঠাৎ একটা জায়গায় এসে থমকে দাঁড়ালাম । একজন অতীব রূপবতী মেয়ে বসে আছে ফুটপাতে আর সামনে তাকিয়ে হাসছে একা একাই অবশ্য হাতে মোবাইল ধরা ছিল । আমি তাই মনোযোগ সহকারে দেখছিলাম আসলে কি দেখছেন ওনি মোবাইল এ কারো সাথে খুদেবার্তা বিনিময় করে হাসছেন নাকি সামনে কোন কিছু দেখে হাসছেন । ভালো ভাবে দেখার পর বুঝলাম রাস্তার অপরপাশের ফুটপাতের দিকে তাকিয়েই হাসছেন । আমিও মেয়েটির কাছাকাছি একটা জায়গায় বসে সামনে কি হচ্ছে তা দেখে একটু হাসতে চাইলাম ।
আমি দেখলাম ফুটপাতের উপর স্বামী স্ত্রী তাদের ২টি বাচ্চা নিয়ে তুমুল ঝগড়া করছে । ছোট বাচ্চাটাকে একবার স্বামী কোলে নিয়ে তার স্ত্রীকে কথা শোনাচ্ছে তো কিছুক্ষণের মাঝেই আবার স্ত্রী তার স্বামীর কাছথেকে বাচ্চাটাকে নিয়ে স্বামীকে কথা শোনাচ্ছে । মজার ব্যাপার হলো আরেকটা বাচ্চার ২ হাত দুজনেরই ২হাতে ধরা আর কোলের বাচ্চাটা কেঁদে যাচ্ছে । স্বামী স্ত্রী ২জনই মারমুখী ভঙ্গিতে আছেন । হঠাৎ স্বামী তার মেজাজ ধরে রাখতে না পেরে স্ত্রীর গালে দিলো কষে এক চড় আর পরক্ষণেই স্ত্রীও দিলো স্বামীর গালে এক চড় । চড় খেয়েই দুজনেই দুজনের দিকে তাকিয়ে রইল । কিছুক্ষণ পর দুজনেই দুজনের দিকে তাকিয়ে হেসে দিলো ।
আর এ ঘটনা দেখার পর স্বভাবশত বেশি জোরেই হেসে ফেললাম ।আর ঠিক তখনই মেয়েটি প্রথমবারের মতো আমার দিকে তাকালো ।
মেয়েটি তখন তার মিষ্টি কন্ঠস্বর দিয়ে বললো খুব মজার ঘটনা তাই না ? আমিও খুব মজা পাচ্ছি । কিন্তু জানেন ওনারা দুজন আমার বোন আর দুলাভাই । ওনাদের ঝগড়া দেখে আমিই এপাশে এসে বসে আছি । ওনারা প্রায়ই এইরকম ঝগড়া করেন আবার এই রকম ভাবে হঠাৎ করে মিল হয়ে যায় ওনাদের । যতই হোক ৫বছরের প্রেমের পর বিয়ে বলে কথা । যেহেতু ঝগড়া শেষ আমি যাই ।
আমি হাসি মুখে নিয়েই বললাম আচ্ছা যান । আবার দেখা হবে আশা করি । ভালো থাকবেন ।
আর মনে মনে বলিতে লাগিলাম , আমি যদি পাইতাম ইহাকে পাইতাম ।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

×