somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনে নিন সুখী হওয়ার উপায়

০১ লা জুলাই, ২০১৩ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুখী হওয়ার কি সত্যিই কোনো উপায় আছে? নেদারল্যান্ডসের ইরেসমাস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণাপত্র বলছে, উপায় আছে। কিন্তু এ পথ চিরচেনা নয়, বরং একটু অচেনা, একটু অদ্ভুত।

বিবিসি বলছে, বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও ওয়ার্ল্ড হ্যাপিনেস ডেটাবেজের (বিশ্ব সুখ উপাত্ত-ভান্ডার) পরিচালক রুট ভিনহোভারের মতে, এত দিন সুখী মানুষ খুঁজতে সংগৃহীত উপাত্ত থেকে যে ফল নির্বাচন করা হয়েছিল, নতুন গবেষণা অনেক ক্ষেত্রে তার বিপরীত। অধ্যাপক রুট দীর্ঘদিন থেকে মানুষের সুখী হওয়ার সামাজিক শর্ত নিয়ে কাজ করছেন। তিনি বলেন, সুখী হওয়ার জন্য এত দিন নির্দিষ্ট লক্ষ্য থাকার যে আবশ্যিক শর্তের কথা বলা হয়েছিল, তা নতুন গবেষণার ফলের সঙ্গে কিছু মাত্রায় সাংঘর্ষিক।
অধ্যাপক রুট বলেন, ‘সাধারণত লোকে ভাবে যে সুখী হওয়ার জন্য এক ধরনের লক্ষ্য থাকা প্রয়োজন। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। গবেষণায় দেখা গেছে, অসুখী মানুষেরা তাঁদের লক্ষ্য নিয়ে বেশি সচেতন। কারণ জীবনে আরও ভালো কিছু পেতে তাঁরা উদগ্রীব।’

তবে বিস্তর উপাত্ত বিশ্লেষণ করে সবচেয়ে কৌতূহলোদ্দীপক যে বিষয়টি পাওয়া গেছে তা হলো, জীবনের অর্থ খুঁজে পাওয়া ও সুখী হওয়ার মধ্যে কোনো সম্পর্ক নেই। অধ্যাপক রুট বলেন, ‘অবাক করার বিষয়, আমি এ দুটির মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাইনি। এ গবেষণা থেকে জানা গেছে, কর্মময় জীবনই সুখী হওয়ার সবচেয়ে মোক্ষম উপায়।
রুট বলেন, জীবনে সুখী হতে, কিছু পেতে আপনাকে কর্মময় হতেই হবে। কেন, কেন আমরা এখানে—এ ধরনের প্রশ্নের উত্তর খোঁজার চেয়ে কর্মময় হওয়াই সুখী হওয়ার মূল উপাদান।

তবে ওয়ার্ল্ড হ্যাপিনেস ডেটাবেজ সবচেয়ে বড় যে সুখবরটি এনেছে তা হলো, সুখী হওয়ার জন্য বাহ্যিক শর্ত (যেমন: অর্থ) জরুরি নয়। অধ্যাপক রুট বলেন, ‘গবেষণায় দেখা গেছে, আমরা নিজেদের সুখী করতে পারি। কারণ সুখ সময়ের সঙ্গে সঙ্গে বদলায়। এ জন্য ভালো পারিপার্শ্বিক অবস্থা নয়, ভালো জীবন দরকার। বয়স্ক মানুষেরা অপেক্ষাকৃত জ্ঞানী হন, তাই তারা বেশি সুখী।’

ওয়ার্ল্ড হ্যাপিনেস ডেটাবেজ থেকে পাওয়া তথ্য বলছে, নিচের বিষয়গুলো ঘটলে আপনি সুখী:
* কারও সঙ্গে দীর্ঘ সম্পর্ক ধরে রাখলে
* রাজনীতিতে সক্রিয় থাকলে
* কাজে ব্যস্ত থাকলে
* অবসরে খেতে-ঘুরতে গেলে
* ঘনিষ্ঠ বন্ধুত্ব (অবশ্য বন্ধুর সংখ্যা বাড়লে বন্ধুত্ব বাড়ে না) লালন করলে

এসব তথ্য থেকে সুখী হওয়ার আরও বিস্ময়কর কিছু তথ্য মিলেছে
* যাঁরা একেবারে মদ পান করেন না, তাঁদের চেয়ে যারা অল্প পরিমাণ মদ পান করেন, তাঁরা বেশি সুখী
* যে সমাজে নারীরা বেশি অধিকার ভোগ করে, সে সমাজে পুরুষেরা অপেক্ষাকৃত বেশি সুখী
* নিজেকে সুন্দর ভাবা পুরুষেরা নিজেকে সুন্দর ভাবা নারীদের চেয়ে বেশি সুখী
* যদি আপনি মনে করেন, আপনি দেখতে যেমন তার চেয়ে বেশি সুন্দর, তবে আপনি সুখী ।
* বাচ্চাকাচ্চা হলে সুখের পরিমাণ কমে যায়। কিন্তু তারা যখন বড় হয়ে বাড়ি ছাড়ে তখন আপনার সুখের পরিমাণ বেড়ে যায়।
অধ্যাপক রুট বলেন, তাঁরা প্রায় ২০ হাজার মানুষের ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে এ গবেষণাপত্র তৈরি করেছেন।

আপনাদের আরো কোন উপায় জানা থাকলে শেয়ার করুন ,, এড করে দেব।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×