somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিক ঢাকার স্বপ্ন দেখি, আর রাস্তায় দাঁড়িয়ে মুত্র ত্যাগ করি!!

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন উওরা গিয়েছিলাম আমার স্ত্রিকে নিয়ে। তার একটু কাজ ছিলো ব্রিটিশ কাউন্সিলে। দুপুর বেলা বাসা থেকে খেয়ে বেড়িয়েছি। ওকে নামিয়ে দিয়ে এয়ারপোর্টের উলটো দিকের সিএনজি পাম্পে প্রায় ঘন্টা খানেক দাঁড়িয়ে গ্যাস নিয়ে আবার উত্তরা ১ নম্বর সেক্টোরে গেলাম। এমনিতেই বসে আছি গাড়ীতে। অনেক পানি পান করায় একটু পরই ছোট বাথরুম পেয়ে গেলো। কিন্তু পরলাম ভ্যাজালে, ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা, আমার চোখে দুটো-- এক ট্রাফিক জ্যাম আর দুই হচ্ছে পাবলিক টয়লেট এর সমস্যা। আমরা আধুনিক ঢাকার স্বপ্ন দেখ্‌ আর রাস্তায় দাঁড়িয়ে মুত্র ত্যাগ করি!!
আমি গাড়ী নিয়ে আরএকে টাওয়ারের সামনে গিয়ে পার্ক করালাম, মার্কেটের ভিতরে গিয়ে একটু এদিক ওদিক ঘুরে বাথরুমে গিয়ে কাজ শেরে এলাম। তারপর আরো কিছুক্ষন ঘুরে ফিরে রাস্তায় এসে গাড়ী নিয়ে চলে এলাম। আসার সময় ভাবছিলাম নিজের কথা। নিজেকে ভদ্র ভাবি তাই রাস্তার পাশে দাড়িয়ে কাজ সারতে পারিনা। আবার আশে পাশে মার্কেট না থাকলে নিজেকে হালকা করা কঠিন হয়ে পরে। আমাদের নগর পিতা রা কি ভেবে দেখেছেন? আমরা না হয় মার্কেটে কিম্বা ব্যাংকে ঢুকে কাজ শেরে নিতে পারি, কিন্তু রিক্সা চালক, ফেরিওয়ালাসহ লাখো কোটি সাধারন জনতা কোথায় গিয়ে তাদের হালকা করবে? তারা তাদের রিক্সা মার্কেটের সামনে রেখেও যেতে পারবেনা আর ব্যাংকেও যেতে পারবেনা। তাহলে তারা যাবে কোথায়? রাস্তার পাশে ড্রেন,ওয়াল ছাড়া তাদের আর কোন জায়গা আছে কি? সভ্য দেশ, সভ্য সমাজে এ কোন অসভ্যতা!! ফুটপাথে হাটতে গেলে একিয়ে বেকিয়ে হাটতে হয়। সামনে না তাকিয়ে নীচের দিকে তাকিয়ে হাটতে হয়! আমার জুতা মোড়ানো পা টাকে মানব বর্জিত ইয়ে থেকে বাঁচাতে।
সারা শহর ঘুরেও গোটা ত্রিশেক পাবিলেক টয়লেট আছে কিনা সন্দেহ আছে। দুই কোটি মানুষের এই শহরের এক তৃতীয় অংশ মানুষ ই আধুনিক নাগরিক সুবিধা বঞ্চিত। তাদের জন্য সরকার কিম্বা সিটি কর্পোরেশনের কতটা সত্যিকারের চেষ্টা আছে? শুধু সরকার বা সিটি কর্পোরেশন কে দোষ দিয়ে লাভ নেই। আমাদের দেশের বিত্তবানদের চিত্ত খুব সংকির্ন। তারা চাইলেই এত টুকুনতো করতেই পারেন! বড় বড় মার্কেটের এক পাশে ১০০/২০০ স্কোয়ারফিট জায়গা জুড়ে দুই তিনটা টয়লেট এর ব্যবস্থা করা যেতে পারে না কি? সাথে কিছুই না একটু খাবার পানির ব্যবস্থা রাখা যেতে পারে না? বড় বড় কোম্পানী চাইলেও তো পারে শহরের বিভিন্ন স্থানে পাবলিক টয়লেট বানিয়ে দিতে এবং তার রক্ষনাবেক্ষন এর ব্যবস্থাও করতেই পারে। অবশ্য যদি তারা চায়!!
এত কথা বলার আসলেই কিছু নাই। আমরা চাই আমাদের এই শহর, স্বপ্নের শহরে রুপান্তরিত নাই বা হোল, অন্তত বসবাস যোগ্য শহর তো হতেই পারে।

সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৫
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

×