somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন অলোক দিক্ষিত এর আলোকিত পরিবার।

০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন থেকেই মন খারাপ খারাপ লাগছে।
আজ একটু বেশী। কিন্তু কিছুক্ষন আগে দেখা একটা পোস্ট আর কিছু ছবি নিজের অজান্তেই মনটাকে ভাল করে দিল।
আমি খুব সাধারণ একজন মানুষ। নিজেকে ভাল মানুষ ভাবতে পছন্দ করি। একটাই আদর্শ কারো উপকার করতে না পারলেও স্বেচ্ছায় কারো যাতে ক্ষতির কারন না হই।
আজ এই খবরটা পড়ে নিজেকে সাধারন ভাবতেও ইচ্ছা হচ্ছে না। আমরা পুরুষরা নিজেরা বিয়ের সময় বউ হিসেবে খুঁজি, প্রিয়াঙ্কা, দিপিকার মত নারী। আবার সেই সুন্দরী বউ, বাসায় এলে চাই খুব সাধারণ হয়েই থাকবে ( অন্যের বউ স্মার্ট হলে দেখতে ভালই লাগে কিন্তু নিজের বউ একটু আনস্মার্ট হলেই খুশি)। আমাদের এই চাওয়া পাওয়া শুরু হয় সেই ছোট্ট বেলায় যখন সবাই বলে তোর জন্য একটা ফুটফুটে সুন্দর বউ আনবো। কেউ বলেনা বড় মনের একটা মেয়ে আনবো!!
আমরা যখন বড় হতে থাকি আমাদের চোখ থাকে সুন্দরীদের প্রতিই। ভাল মেয়ে না খুজে খুঁজি সুন্দরী!! যাক সে কথা আমি অবশ্য ভাল মেয়েই পেয়েছি বউ হিসেবে, মা-বাবার দোয়ায়।
অনেক কথা লিখলাম ( লিখতে কাগজ কলম লাগে না তাই হয়তো)।
আমাদের এই চাওয়া পাওয়ার বাহিরে যাওয়ার সাহস, আমার মতো সাধারন পুরুষদের থাকেনা বললেই চলে। কিন্তু ভিড়ের মাঝেও কিছু লোক থাকে যারা উলটো দিকেই হাটেন!!
একজন অলোক যিনি হাটছেন স্রোতের বিপরীতে। একজন অলোক যিনি আলো ছড়াচ্ছেন তার অসাধারণ মনের পরিচয় দিয়ে। একজন অলোক যাকে দেখে হিংসা হয় (এত বড় মনের মানুষ কিভাবে হয়)?
আমাদের সমাজে মেয়ে কালো, বেটে, চোখ টেরা, মোটা, হাসি সুন্দর না, চুল কম, নাক বোচা, সুশ্রী না সহ কত হাজারটা দোষ খুজে বেড় করে, একজন ভাল মেয়েকে বউ না করার জন্যে। সেখানে দাঁড়িয়ে অলোক এটা কি করেছেন? ভাবতেই মাথা নিচু হচ্ছে আর বলতে ইচ্ছে করেছেন ভাই আপনার মতো হবার উপায় নেই, আপনাকে শ্রদ্ধা জানাতে পেরেই কিছুটা ভাল লাগা পেলাম।
কিছু কুপুরুষ এর কু চিন্তা আর কু কাজের ফলে একজন মেয়ের জীবন কতটা দুর্বিষহ হতে পারে, তা যেকোন এসিড দগ্ধ মেয়ের দিকে তাকালেই বোঝা সম্ভব। আমি মিথ্যা বলছিনা, একবার তাকালে দ্বিতীয়বার তাকাতে একটু ভয়ই করে। আর তার কষ্ট বোঝার সাধ্য একেবারেই নেই আমাদের। সেই কষ্টের বোঝা বহন করে এগিয়ে চলা একজন নারীর পাশে এসে দাড়িয়েছে যে, তাকে কি বলা যায়? সাধারণ? না সে সাধারণ এর চাইতে অনেক উপরের কেউ।
এসিড দগ্ধ মেয়েকে বউ করে অলোক দেখিয়ে দিয়েছে, তোমরা যারা তাকে কষ্ট দিতে চেয়েছিলে দেখ সে এখন আরো বেশী ভাল আছে। কারন সে পেয়েছে একজন অতি ভাল মানুষকে স্বামী হিসেবে।।
অলোক দম্পতির ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যা। এরকম ভাগ্য কয়জনের হয়? মা তুমি বড় হও মা-বাবার আদরে এই দোয়া দোয়া রইলো। তুমি ভাগ্যবতী তাই এরকম মা-বাবা পেয়েছো।
অলোক দিক্ষিত আর তার পরিবার থাকুক আনন্দে আর আনন্দে।।।

সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:৪৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×