somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বচ্যাম্পিয়নদের লজ্জায় ডুবিয়ে বিশ্বকে ব্রাজিলের বার্তা

০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উত্সব কিংবা উল্লাসটা যত বিস্ফোরক হওয়ার কথা ছিল, ঠিক ততটা হলো না। রেফারির শেষ বাঁশি বাজার পর নেইমার-ফ্রেডরা উদযাপন করলেন বটে, তাতে ঠিক প্রত্যাশিত বুনো উল্লাসটা থাকল না। সবচেয়ে বেশি আবেগাক্রান্ত মনে হলো কেবল ডেভিড লুইজকে। মারাকানার অদূরবর্তী ক্রাইস্ট দ্য রেডিমার মূর্তিটার কথা স্মরণ করিয়ে দিয়ে দুই পাশে দুই হাত ছড়িয়ে দিয়ে যেন প্রার্থনায় নিমগ্ন হলেন। নেইমার দুই পাক সাম্বাও নেচে নিলেন। বাকিরা কাঁধে কাঁধে হাত রেখে বৃত্ত বানিয়ে খানিকক্ষণ ঝাঁপালেন। ব্যাস, শেষ!
অথচ ব্রাজিল খ্যাপাটে কোনো উত্সবে মেতে উঠতেই পারত। ফুটবলবিশ্বকে পাঁচ বছর ধরে শাসন করে আসা স্পেন, ইউরো-বিশ্বকাপ-ইউরোর শিরোপাত্রয়ীর ইতিহাস গড়া স্পেন, অদম্য-অপ্রতিরোধ্য স্পেনকে কাল ব্রাজিল বাধ্য করল তাদের সামনে মাথা নুইয়ে কুর্নিশ করতে। টিকি-টাকার টিকটিক ঘড়িটাকে অচল করে দিয়ে বেয়াড়া নাচন নেচে উঠল জেগো বনিতো। স্পেনকে ৩-০ গোলে হারিয়ে কনফেডারেশনস কাপের হ্যাটট্রিক শিরোপা জিতল ব্রাজিল। ফুটবল বিশ্বকেই দিয়ে রাখল বার্তা, ‘আমরা আবার রাজ্য ফিরে পেতে প্রস্তুত!’
ঘুম আর পিঁচুটি লেপটে থাকা চোখে যাঁরা দেরিতে টিভি খুলে বসেছেন, কিংবা যাঁরা খেলাই দেখেননি, এইমাত্র জানলেন ম্যাচের ফল; চোখ কচলে দুইবার তাকাতে বাধ্য হবেন নিশ্চিত। কয়েক বছর ধরে ফুটবলকেই নতুন করে সংজ্ঞায়িত করা স্পেনকে রীতিমতো লজ্জায় ডুবিয়ে বিশ্বকাপের মহড়া টুর্নামেন্ট জিতল ব্রাজিল। স্পেনের রাতটা আরও বিষাদময় করে দিল ৫৫ মিনিটে সার্জিও রামোসের পেনাল্টি মিস, ৬৭ মিনিটে নিজের নতুন বার্সা সতীর্থ নেইমারকে বাজে ফাউল করে, দর্শক আসনে শাকিরাকে বিমর্ষ করে দিয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়া জেরার্ড পিকে।
জোড়া গোল করে ফাইনালের নায়ক বনে গেলেন ফ্রেড। এক গোল করে এবং ফ্রেডের দুটো গোলেই প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রেখে টুর্নামেন্টটাকে সত্যিকার অর্থেই নেইমারময় করে তুললেন ব্রাজিল ফুটবলের নবজাগরণের নতুন দূত, অবিশ্বাস্য লাগে ছেলেটার বয়স মাত্র একুশ!
এই মারাকানাতেই সর্বশেষ ফিফা আয়োজিত কোনো টুর্নামেন্টে ব্রাজিল ডুবে গিয়েছিল হতাশার গাঢ় অন্ধকারে। আলসিদেস ঘিঘিয়া নামের এক উরুগুইয়ান ‘ঘাতক’ স্বপ্নটা খুন করে দিয়েছিল ব্রাজিলের। ১৯৫০ বিশ্বকাপের সেই দুঃস্মৃতির অনেকটাই মাটি চাপা দিল ব্রাজিল। বাকি যেটুকু থাকল, সেটিও ২০১৪ বিশ্বকাপে ধুয়ে-মুছে ফেলবে নিশ্চিত। খুব বেশি দিন সময় পাননি, কিন্তু এরই মধ্যে তরুণতর এই দলটাকে সাজানো-গোছানো সংসার বানিয়ে ফেলেছেন লুইস ফেলিপে স্কলারি।
১৯৫০ বিশ্বকাপের স্মৃতিটা কাল আরও একভাবে ফিরে আসতে চাইল। সেবার মারাকানাতেই ব্রাজিলের কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছিল স্পেন। যেটি তাদের ইতিহাসেরই অন্যতম বড় পরাজয়। প্রতিযোগিতামূলক ফুটবলে ২০১০ বিশ্বকাপের প্রথম ম্যাচের পর থেকেই অপরাজিত, ম্যাচের সংখ্যায় আগের টানা ২৯ লড়াইয়ে হারের স্বাদ না-পাওয়া সেই স্পেনই কিনা কাল পড়তে যাচ্ছিল এমনই এক লজ্জায়! স্পেনকে ব্রাজিল মনে করিয়ে দিল, তাদের জার্সিতে একটাই তারকা আঁকা, কিন্তু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নের প্রতীক হিসেবে হলুদ জার্সিতে শোভা পাচ্ছে পাঁচ-পাঁচটি তারা। ফুটবলের আসল সম্রাট তো ব্রাজিলই।
ব্রাজিল রূপকথার শুরুটা একেবারে ম্যাচের দেড় মিনিটের মাথায়। ফেনোমেনন রোনালদোর স্মৃতি উসকে দেওয়া ফ্রেডের এক গোলে। ভূপাতিত ফ্রেড মাটিতে শুয়ে থেকেই ওই অবস্থাতেই যে শটটা নিলেন, বিশ্বের এক নম্বর গোলপ্রহরী ইকার ক্যাসিয়াসের কিছুই করার থাকল না।
শুরুতেই এভাবে গোল খেয়ে স্পেন যেন হকচকিয়ে গেল। ব্রাজিলকে পেয়ে বসল গোলের নেশা। মুহুর্মুহু আক্রমণে স্পেনকে ব্যতিব্যস্ত করে তুললেন অস্কার-নেইমার-ফ্রেড। দ্বিতীয় গোলটা ব্রাজিল যেকোনো মুহূর্তেই পেয়ে যাবে, সেটা বোঝাই যাচ্ছিল। ব্রাজিলের সেই অপেক্ষা ফুরাল প্রথমার্ধের শেষ মাথায়। অস্কারের দুর্দান্ত পাসে বক্সের বাঁ প্রান্ত থেকে বাঁ পায়ে যে শটটা নিলেন নেইমার, ক্যাসিয়াস তো ক্যাসিয়াস, চীনের প্রাচীরেরও সাধ্য ছিল না তা রোখে।
প্রথমার্ধেই ২-০। খেলাটাকে দ্বিতীয়ার্ধের শুরুতেই খুন করে ফেললেন ফ্রেড। ৪৭ মিনিটে করলেন টুর্নামেন্টে নিজের পঞ্চম গোলটি। ৫৫ মিনিটে রামোসের সেই পেনাল্টি মিসের পর থেকে ম্যাচটা এক রকম পানসেই হয়ে যায়। বোঝাই যায়, এখন যা হচ্ছে, স্পেনের জন্য সেটা নিজেদের শেষ সম্ভ্রমটুকু রক্ষার চেষ্টা, ব্রাজিলের জন্য উত্সবের অপেক্ষা। শেষ দিকে পেদ্রো ও ডেভিড ভিয়ার দুটো দুর্দান্ত প্রচেষ্টা অবশ্য নিষ্ফল করেছেন ‘সম্রাট’ সিজার। প্রথমার্ধের শেষ দিকে পেদ্রোর শটে গোলমুখী বলটাকে গোললাইনের কাছ থেকে অবিশ্বাস্যভাবে সেভ করেছেন লুইজও। এই ব্রাজিল শুধু আক্রমণেই ক্ষুরধার নয়, রক্ষণেও অটল-অটুট!
এ রাতে ব্রাজিলের তরফ থেকে একটা জিনিসই কেবল ঠিকঠাক হয়নি—দর্শক সারিতে মেক্সিকান ওয়েভ তৈরির চেষ্টা। অসুবিধা নেই, নিজেদের শাণিয়ে নিতে এক বছর সময় তো পেয়ে যাচ্ছে ব্রাজিল। আসল উত্সবটাও না হয় ২০১৪ সালের ১৩ জুলাইয়েই হবে, মারাকানার ফাইনালেই!
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×