somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখনো গেল না আঁধার!

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কত দূর এগোল সভ্যতা? মানুষ চাঁদ পেরিয়ে মঙ্গলে যাচ্ছে, বাংলাদেশও একবিংশ শতাব্দীর আধুনিকতার রথে ছুটছে, অথচ এখনো এ দেশে এমন এলাকা আছে, যেখানে দুই জাতির মানুষ এক পাত্রে আহার করেন না, এক আসনে বসেন না। দেখেশুনে মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই সত্য: এখনো গেল না আঁধার!
রাজশাহীর তানোর আদিবাসী সাঁওতাল, ওরাঁও জাতির বাসভূমি। অথচ সেখানে এখনো হাটবাজারে, হোটেল-রেস্তোরাঁয় তারা অচ্ছুত। যে বাসনে কোনো আদিবাসী খাবার খাবে, সেই বাসনে কোনো বাঙালি মুসলমান খাবে না। যে ছাত্রাবাসে আদিবাসী ছাত্ররা বাস করবে, সেখানে বাঙালিরা থাকতে চাইবে না। ওই এলাকায় বাঙালিরা হলো ‘এক নম্বর’ আর আদিবাসীরা হলো ‘দুই নম্বর’। সংবিধানের গোড়াতেই লেখা রয়েছে সব নাগরিকের সমান অধিকারের কথা। সব মানুষ সমান—এই বাণী সব ধর্মই প্রচার করছে। তা সত্ত্বেও বাংলাদেশের আদিবাসীদের এমন বঞ্চনা সইতে হয়।
কেবল রাজশাহীর কিছু এলাকায়ই নয়, উত্তরবঙ্গের দিনাজপুরের আদিবাসী এলাকায়ও এই চিত্র দেখা যায়। এর গোড়া রয়েছে বর্ণবাদী সংস্কৃতিতে, জাতিভেদ প্রথার মধ্যে। এবং আশ্চর্যের বিষয়, এই প্রথা সাম্যের ধর্ম বলে গরীয়ান ইসলাম বিশ্বাসীদের মধ্যেও জেঁকে বসে আছে। আমাদের পাঠ্যপুস্তকগুলোয় আদিবাসীদের হেয় করে এমন শিক্ষা অবলীলায় দেওয়া হচ্ছে। সেখানে তাদের ‘অসভ্য’ ও ‘মানবেতর’ বলে পরিচিত করানো হচ্ছে। অথচ যারা মানুষ হয়ে মানুষকে ছোট করে, জাতিভেদ প্রথা মান্য করে, ‘অসভ্য’ কথাটি তাদের বেলাতেই প্রযোজ্য। সভ্যতা মানে ক্রমেই বৈষম্য ও ভেদাভেদ থেকে মানুষের সমান মর্যাদার দিকে যাত্রা। অথচ আমরা যেন এখনো উল্টো পথে অসভ্যতার দিকেই যাত্রা করছি!
সংবিধান মেনে আইন প্রয়োগ করে এই বঞ্চনা দূর করা দরকার। প্রশাসনের দিক থেকেও সচেষ্টতা, প্রচার-প্রচারণা লাগবে। তবে সবার আগে দরকার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সচেতনতা। বিশ্বাস করতে হবে, অন্যকে ছোট করে কেউ বড় হতে পারে না



Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×